সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে শাকিব খান ও শবনম বুবলীর একসঙ্গে কাটানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। এ নিয়ে নেটিজেনদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করতে দেখা গেছে। অনেকে তো এসব ছবি নিয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া দেখারও অপেক্ষায় ছিল। গতকাল শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপুও এ বিষয়ে কথা বলেন।
তবে ছবি প্রকাশের পর থেকে বুবলী চুপ থাকলেও এবার তিনিও মুখ খুলেছেন। অপুর মতো ঢাকাই সিনেমার এ অভিনেত্রীও শাকিব খানের প্রাক্তন স্ত্রী।
শাকিব খান ও শবনম বুবলীর যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তের ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। দীর্ঘ এক ফেসবুক পোস্টে নিজের অনুভূতি তুলে ধরে তিনি শাকিব, বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
চয়নিকা মনে করছেন, শাকিব বুবলী এক হয়ে গেছেন।
চয়নিকার এমন পোস্টে আবেগাপ্লুত বুবলী নির্মাতারেএই পোস্টের কমেন্টবক্সে লিখেছেন, ‘‘আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কিভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।’’
/এমএস