ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার ক্যানভাসে নৃবিজ্ঞান: দৃশ্যপটে বাস্তবতার সমকালীন রূপ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়োজন প্রযুক্তি ও দক্ষ জনশক্তি যুক্তরাষ্ট্রের চুক্তি দাসত্বের আদেশনামা, বাজেটে ঠাঁই হয়নি শ্রমিক-কৃষকের: ওয়ার্কার্স পার্টি এজিই তৈরি করবে জেফ বেজোসের এআই স্টার্টআপ গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট! মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সফল হয়েও অপরাধবোধে ভোগেন? জেনে নিন ১০টি লক্ষণ সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত আকাশে বের করেছেন শহিদ জিয়া: তথ্যমন্ত্রী জাহাঙ্গীরনগরে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের বিক্ষোভ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল বন্ধুর ফাঁদে কিশোরী, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিন শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’ মানবতার এক ফোঁটা রক্ত জীবন বাঁচায়
Nagad desktop

শেনজেনভুক্ত ২৯ দেশ ভ্রমণে ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নীতি-ইইএস

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ এএম
শেনজেনভুক্ত ২৯ দেশ ভ্রমণে ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নীতি-ইইএস
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন অন্যান্য দেশের নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে নতুন সীমান্ত নীতি-ডিজিটাল বর্ডার সিস্টেম এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) চালু করতে চলেছে ইইউ।

ইইএস মূলত এমন একটি ডিজিটাল সিস্টেম, যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়-এমন দেশগুলোর নাগরিকেরা কখন শেনজেন এলাকায় প্রবেশ করছেন এবং কখন বের হচ্ছেন, তা নথিভুক্ত করবে। 

আর শেনজেন মূলত এমন একটি চুক্তি যেটির অধীনে থাকা দেশগুলোর পাসপোর্টধারীরা অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। শেনজেনের আওতায় ইউরোপের মোট ২৯টি দেশ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকেরা কোনো ধরনের সীমান্ত বাধা ছাড়াই এই অঞ্চলে যাতায়াত করতে পারেন। বর্তমান পদ্ধতিতে সীমান্ত কর্মকর্তারা হাতে হাতে পাসপোর্টে সিল মেরে প্রবেশ-প্রস্থান নথিভুক্ত করেন।

ইউরোপীয় কমিশন ঘোষণা দিয়েছে, ১২ অক্টোবর থেকে ইইএস ধাপে ধাপে চালু হবে এবং ছয় মাস ধরে পর্যায়ক্রমে বিস্তৃত হবে।

এক্ষেত্রে, ডোভার বন্দরে প্রথমে কোচযাত্রীদের জন্য ১২ অক্টোবর থেকে এটি চালু হবে। অন্যান্য পর্যটক যাত্রীদের জন্য ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

দ্রুতগতির ট্রেন লাইন ইউরোস্টার টার্মিনালে শুরুতে সীমিতসংখ্যক ব্যবসায়ী যাত্রী নতুন সিস্টেম ব্যবহার করবেন, পরে ধীরে ধীরে বাড়ানো হবে। ইউরোটানেলও ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু করবে। 

সব মিলিয়ে ২০২৬ সালের ১০ এপ্রিলের মধ্যে শেনজেনভুক্ত ২৯টি দেশের প্রতিটি শেনজেন সীমান্তে ইইএস সম্পূর্ণভাবে কার্যকর হবে।

প্রথমবার এই সিস্টেম ব্যবহারকালে অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের নাগরিকদের (যেমন যুক্তরাজ্যের নাগরিকেরা) পাসপোর্ট স্ক্যানের পাশাপাশি বায়োমেট্রিক তথ্য, যেমন-আঙুলের ছাপ ও ছবি দিতে হবে। বিমানযাত্রীদের রেজিস্ট্রেশন গন্তব্য হবে বিমানবন্দরে। আর ডোভার, ইউরোটানেল বা ইউরোস্টার দিয়ে ফ্রান্সে প্রবেশকারীদের রেজিস্ট্রেশন করতে হবে যাত্রার শুরুতেই।

এ জন্য স্বয়ংক্রিয় কিয়স্ক মেশিন বসানো হয়েছে। যাত্রীদের সেখানে পাসপোর্ট স্ক্যান, আঙুলের ছাপ ও ছবি দিতে হবে। ১২ বছরের কম বয়সী শিশুদের আঙুলের ছাপ লাগবে না। এ ছাড়া, ভ্রমণসংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে—যেমন, কোথায় থাকবেন, পর্যাপ্ত অর্থ রয়েছে কি না ইত্যাদি।

ইউরোস্টার লন্ডনের সেন্ট প্যানক্রাস টার্মিনালে ইতোমধ্যে ৪৯টি কিয়স্ক বসানো হয়েছে। ইউরোটানেলে চালু করা হয়েছে শতাধিক কিয়স্ক। 

এছাড়া, একটি মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে, যাতে আগেই কিছু প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তবে শুরুতে এটি সীমিত আকারে ব্যবহার হবে। একবার নিবন্ধন করলে তা তিন বছরের জন্য বৈধ থাকবে। প্রতিবার ভ্রমণে শুধু যাচাই করা হবে।

তবে এই পদ্ধতিতে শুরুর দিকে ভিড় ও দীর্ঘ লাইনের মতো কিছু বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে, জায়গা সংকুলান কম হওয়ায় ডোভারে দীর্ঘ বিলম্ব হতে পারে। এ জন্য সেখানে প্রয়োজনে সাময়িকভাবে আবার ম্যানুয়াল সিল মারার পদ্ধতিও চালু করা যাবে।

ইইএস-এর ভিত্তিতে ইইউ আরও একটি ভিসা ওয়েভার সিস্টেম চালু করবে, নাম হবে ‘ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেম’ বা ইটিআইএএস। এটি ২০২৬ সালের শেষদিকে চালু হওয়ার কথা।

এই পদ্ধতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়—এমন দেশগুলোর যেসব নাগরিককে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাদের ভ্রমণের আগে অনলাইনে নিবন্ধন করতে হবে।

ইটিআইএএস- এর ফি হবে ২০ ইউরো এবং এটি তিন বছরের জন্য কার্যকর থাকবে। তবে ১৮ বছরের নিচে ও ৭০ বছরের ওপরে আবেদনকারীদের ফি দিতে হবে না।
নতুন এই সিস্টেমগুলো কার্যকর হলে নিরাপত্তা বাড়বে ও ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। 

সুলতানা দিনা/

রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া
আদ্রিয়ান ভেস্তেয়া। ছবি: সংগৃহীত

ন্যাশনাল লিবারেল পার্টির সদস্য ও সাবেক মেয়র আদ্রিয়ান ভেস্তেয়াকে রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।

রবিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

৫২ বছর বয়সী ভেস্তেয়া বর্তমানে রোমানিয়ার মধ্যাঞ্চলীয় ব্রাসভ কাউন্টির কাউন্টি কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নের পর ভেস্তেয়া বলেন, তিনি একটি ‘রাজনৈতিক সরকার’ গঠন করতে চান যা ‘প্রকৃত সংস্কার করবে এবং রোমানিয়াকে পশ্চিমপন্থি পথে রাখবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপের ষষ্ঠ বৃহত্তম দেশ এবং উন্নয়নে আমাদের বড় জোর দিতে হবে। 

রোমানিয়ায় এই মাসে প্রেসিডেন্ট দানের দুটি প্রধানমন্ত্রী মনোনয়নের বিষয়টি ঘটছে গত মে মাসে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইলি বোলোয়ানের সরকার উৎখাতের পরিপ্রেক্ষিতে। রোমানিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালের আগে নির্ধারিত নেই। ভেস্তেয়াকে ১০ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে এবং দায়িত্ব নিতে সংসদে আস্থা ভোট জিততে হবে।

উল্লেখ্য, রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ বাজেট ঘাটতির দেশগুলোর একটি এবং দেশটি মূল্যস্ফীতি ও কারিগরি মন্দার মুখোমুখি রয়েছে।

যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল
ছবি: এআই

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসানের মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।

রবিবার (১৪ জুন) ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে যে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টাকে ইরানে পাঠানো হয়েছে।

অন্যদিকে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য হলো, কূটনৈতিক প্রক্রিয়ার সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা।

এ সফর এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে। সূত্র: এএফপি

নাঈম/

হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:১০ পিএম
হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিপুল আড়ম্বর, বিতর্ক আর রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে হোয়াইট হাউসে নিজের ৮০তম জন্মদিন উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আমেরিকার ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউসের লনে আয়োজন করা হলো মিক্সড মার্শাল আর্টস বা খাঁচার ভেতরের রক্তক্ষয়ী লড়াইয়ের এক জমকালো প্রদর্শনী। চার হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে এই আয়োজনকে ঘিরে পুরো ওয়াশিংটনে ছিল টানটান উত্তেজনা।

তবে এই উৎসবের পেছনে বড় রাজনৈতিক ও কূটনৈতিক সংকটও আড়াল করা যাচ্ছে না। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। অন্যদিকে মাত্র এক মাইল দূরে আইনি জটিলতায় কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হয়েছে। সমালোচকেরা এই আয়োজনকে প্রাচীন রোমের 'রুটি ও সার্কাস' (জনগণের অসন্তোষ ঢাকতে বিনোদনের ব্যবস্থা) নীতির সঙ্গে তুলনা করে একে রাজনৈতিক দিক পরিবর্তনের কৌশল বলে মনে করছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ট্রাম্পের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে সম্প্রতি জনমনে প্রশ্ন উঠলেও, তার চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন।

ফ্লাগ ডে এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীর অংশ হিসেবে এই উৎসবের দাবি করা হলেও পুরো আয়োজনটি মূলত ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক এবং তার পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসার প্রচারণায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র: এপি

তামান্না রুপা/

আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির তীব্র বিরোধিতা করে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির কট্টরপন্থি রাজনৈতিক দল ও নেতারা। বিক্ষোভকারীরা ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ‘অনুপ্রবেশকারী’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন।

ইরানের আধাসরকারি সংবাদসংস্থা ফার্স নিউজ জানায়, তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে জড়ো হয়ে শত শত মানুষ স্লোগান দেন।

কট্টরপন্থীদের আপত্তির মূল কারণ:

হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা: কট্টরপন্থি নেতাদের দাবি, ওয়াশিংটনের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর তেহরানের একক প্রভাব ও নিয়ন্ত্রণ অনেকটাই কমে যাবে।

গোপন সমঝোতার অভিযোগ: বিক্ষোভকারীদের মতে, চুক্তির খসড়ায় সরকার সাধারণ মানুষের কাছে যতটুকু প্রকাশ করেছে, তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমেরিকার কাছে আপস করা হয়েছে।

পরমাণু নীতিতে ছাড়: কট্টরপন্থিরা দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি আরও বাড়ানোর পক্ষে সাফাই গেয়ে আসছেন। এমনকি বৈশ্বিক পরমাণু অস্ত্র অসংসারণ চুক্তি থেকে ইরানকে সম্পূর্ণ প্রত্যাহার করার জন্য তারা চাপ দিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: বিক্ষোভের মুখে এক টেলিভিশন ভাষণে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী ইরানের অন্যতম প্রধান প্রতিরোধ হাতিয়ার হিসেবেই থাকবে। তবে এই চুক্তির ফলে ইরানি বন্দরগুলোর ওপর থাকা মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া হবে, যা দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তি আনবে।

বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির চূড়ান্ত অনুমোদন ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিই কার্যকর করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবারই চুক্তি সইয়ের জোরালো দাবি তোলার পর ইরানের অভ্যন্তরে এই কট্টরপন্থিদের বিক্ষোভ চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করল।

তামান্না রুপা/

কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:২৭ পিএম
কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশ মেনে অবশেষে ওয়াশিংটন ডিসির বিখ্যাত কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।

পারফর্মিং আর্টস থিয়েটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আদালতের নির্দেশ পুরোপুরি কার্যকর করা হয়েছে এবং ভবন, ওয়েবসাইটসহ সমস্ত নথিপত্র থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে।

গত মে মাসের শেষভাগে মার্কিন জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার কুপার এক রুলে জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই জাতীয় স্মৃতিসৌধের নাম পরিবর্তন করা সম্পূর্ণ অবৈধ। আদালত ১২ জুনের মধ্যে ট্রাম্পের নামফলক সরিয়ে ফেলার নির্দেশ দেন।

শুক্রবার (১২ জুন) থেকেই ক্রেন ও স্ক্যাফোল্ডিং এনে কাজ শুরু হয়, যা শনিবারের মধ্যে শেষ হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করা হলেও আদালত তা খারিজ করে দেন।

২০২৫ সালে ওয়াশিংটন ডিসির বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অংশ হিসেবে কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে একই বছরের ফেব্রুয়ারিতে তিনি সেন্টারের ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যকে সরিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এই সাংস্কৃতিক কেন্দ্রটি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীত হওয়ায় ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে ‘হ্যান্ডস অব দ্য আর্টস’ নামক একটি সংগঠন আইনি লড়াইয়ে নামে এবং শেষ পর্যন্ত আদালতের রায়ে ট্রাম্পের নামফলক সরিয়ে নেওয়া হয়। সূত্র: বিবিসি

তামান্না রুপা/অমিয়/