ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি যৌক্তিক মূল্যে জ্বালানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি রামিসা হত্যা মামলার রায় রবিবার, হতাশ আছিয়ার মা ঢাকার পরিবেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি তিন মাসে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ ভোলায় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ভারতীয় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, দিনাজপুরে বিজিবির বাধা কী করে বুঝবেন আপনি মেন্টালি ফিট মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি হিলি সীমান্তে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি যে কারণে মুভি দেখব মহাকাশে যাচ্ছেন প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোচারী সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল পঞ্চগড়ে পুশইনের শিকার ১০ জন, নিচ্ছে না কোনো দেশ শিবালয়ে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের পরে চেইন ছিনতাই জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সিলেট সীমান্তে জনগণকে সাথে নিয়ে বিজিবির মাইকিং ও টহল বৃদ্ধি গাড়ির দরজা খুলতেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল শহর দীর্ঘ ভ্রমণের আগে গাড়ির প্রস্তুতি শ্রেয়াসের প্রত্যাবর্তন, তিলকের উত্থান, আর ১৫ বছরের বিস্ময় সূর্যবংশী ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু পুশইনের আড়ালে সীমান্তে মানবপাচারের অপচেষ্টা, সতর্ক বিজিবি-জনতা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি আনোয়ারায় দুই পরিবারের কাঁটায় বন্ধ শতাধিক পরিবারের চলার পথ হরিপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
Nagad desktop

সীতাকুণ্ডে সাংবাদিককে পিটিয়ে আহত

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
সীতাকুণ্ডে সাংবাদিককে পিটিয়ে আহত
সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে পিটিয়ে আহত করা হয়েছে। ছবি: খবরের কাগজ

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড সংবাদদাতা লিটন কুমার চৌধুরীকে তার বসত ঘর থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আসাদ নামের স্থানীয় সমন্বয়ক পরিচয়ধারী এক যুবক ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে লিটন কুমার চৌধুরীক পেটানোর এই অভিযোগ উঠছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আসাদ স্থানীয় রাজনৈতিক দলের প্রেসার গ্রুপ নামে পরিচিত। সম্প্রতি তার নামে চাঁদাবাজির মামলাও করেছেন এক ভুক্তভোগী। হামলার শিকার সাংবাদিক এর আগে দৈনিক প্রথম আলো, আজকের কাগজ, ভোরের কাগজ ও দৈনিক আজাদীতে কাজ করেছিলেন।

আহত সাংবাদিক জানান, রবিবার রাত ৯টার দিকে আসাদ ও তার কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র হাতে নিয়ে সীতাকুণ্ড কলেজ রোড় রেল গেইটসংলগ্ন ভবন থেকে জিম্মি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় প্রেমতলা নামকস্থানে । সেখানে তাকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করা হয়। এ সময় তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা তাকে মারতে মারতে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে যায়। এ সময় আসাদ ও তার সদস্যরা ওই আহত সাংবাদিককে সীতাকুণ্ড থানায় নিয়ে পুলিশকে গ্রেপ্তার করতে বলে। কিন্তু পুলিশ তাদের জানিয়ে দেয় তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পরে পুলিশের একটি টিম তাকে নিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ সময় খবর পেয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ নেতৃত্বে প্রেসক্লাব নেতারা হাসপাতালে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফর করেন।

ঘটনার পর ‘সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি’ নামে একটি ফেসবুক পেইজে আপলোড দেওয়া ভিডিওতে দেখা যায়, আসাদ ও তার প্রেসার গ্রুপের সদস্যরা ওই সাংবাদিকে পিটিয়ে পিটিয়ে বলছে, 'তুই আওয়ামী লীগের দোসর, তুই সীতাকুণ্ড প্রেস ক্লাবের উপদেষ্টা। তোকে ছাড় দেওয়া হবে না। প্রেস ক্লাব পুনরায় দখলের করেলি কেন?। তুই আওয়ামী লীগের দোসর তোকেসহ কোনো সাংবাদিককে ছাড় দেওয়া হবে না।'

এ ছাড়া এই গ্রুপের অপর সদস্যরা সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালেকণ্ঠ ও দৈনিক পূর্বকোণের সীতাকুণ্ড প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তীকে গত বুধবার সীতাকুণ্ড বাজারে হামলার চেষ্ঠা চালায়।

খবর পেয়ে সাংবাদিককে উদ্ধার করতে আসে দৈনিক ইত্তেফাকের সীতাকুণ্ড প্রতিনিধি দিদারুল হোসেন টুটু এবং দৈনিক মানবজমিন পত্রিকার আব্দুল্লাহ আল ফারুক। 

এই ঘটনায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী মব সৃষ্টিকারী সন্ত্রাসী আসাদসহ বাহিনীর সদস্যদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, 'সাংবাদিক লিটনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। কয়েকজন যুবক তাকে রক্তাক্ত করে থানায় নিয়ে এসেছিলেন। এরপর ওই সাংবাদিককে পুলিশ দিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।'

মুসলেহ উদ্দীন/সুমন/

হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম
দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীরা তাকে হাতুড়িপেটা করে তার একটি হাত ও একটি পা ভেঙে দিয়েছে এবং তার মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করেছে।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে হামলার এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের ভাই সেলিম জানান, বুধবার রাতে তার ভাই সবুজ শাহরিয়ার বাড়ি ফিরছিলেন। এ সময় বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে পৌঁছালে বাবু চেয়ারম্যানের ক্যাডার রকি, সুজন, সার্জন ও সোহেলসহ ৭/৮ জন সাংবাদিক সবুজ শাহরিয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার একটি হাত ও পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

একজন সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সহকর্মীরা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন বা কোনো সংবাদের জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়ে থাকতে পারে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আহত সাংবাদিক সবুজ শাহরিয়ারের ওপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছেন।

মাহফুজুর রহমান/নাঈম

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ১০:৪৫ এএম
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ
সম্পাদক শফিক রেহমান ও মাহমুদুর রহমান

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল বা এনইসি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকরা এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটির অন্য সদস্যরা হলেন– নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি এবং যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত হয়।

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রীকে ১০ দফা সুপারিশ সিপিজের

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৪ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ১০:৪৬ এএম
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রীকে ১০ দফা সুপারিশ সিপিজের
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ওপর দলীয় নিপীড়নের চক্র ভেঙে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। 

গতকাল মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানিয়ে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়ার পর এ সুপারিশ জানালো সংগঠনটি। 

সিপিজে এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতাকে প্রায়শই প্রতিটি নতুন সরকারের জন্য পূর্ববর্তী প্রশাসনের অনুসারী হিসেবে অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে আইনকে ব্যবহার করার একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভিন্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ১০০ দিন পরও অর্থপূর্ণ অগ্রগতি সীমিত। 

তিনি আরও বলেন, ‘কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের মাধ্যমে সরকার কাজ শুরু করতে পারে। 

সংবাদমাধ্যমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা, সাংবাদিকদের মব ভায়োলেন্স থেকে রক্ষা করা, কুৎসা রটানো বন্ধ করা এবং যে আইনগুলোর কারণে এসব সম্ভব হচ্ছে তা সংশোধন করা প্রয়োজন।’

সিপিজে বলেছে, প্রত্যেকবার ক্ষমতার পরিবর্তনের সময় সাংবাদিকদের আটক, বিচার, নজরদারি, আক্রমণ এবং হেয়প্রতিপন্ন করা হয়েছে, যার বড় কারণ ছিল সদ্য পতন হওয়া সরকারের প্রতি তাদের কথিত আনুগত্য। 

এই পরিস্থিতি থেকে উত্তরণে সিপিজে সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধারে ১০টি প্রধান পদক্ষেপের পরামর্শ দিয়েছে। 

এগুলোর মধ্যে রয়েছে- সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি বিচার ব্যবস্থার ব্যবহার বন্ধ করা, সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহার বন্ধ করা, রাজনীতির ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের জবাবদিহি নিশ্চিত করা, মব ভায়োলেন্স থেকে সাংবাদিক ও নিউজরুম রক্ষা করা, সাইবার সুরক্ষা আইন-২০২৬ পরিবর্তন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাইবার ক্রাইম মামলা খারিজ করা, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ সংস্কার করে সাংবাদিকদের বিরুদ্ধে এর ব্যবহার বন্ধ করা, খসড়া গণমাধ্যম নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রত্যাহার এবং মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সাংবাদিকদের নীরব করতে ব্যবহৃত পুরোনো আইন এবং নজরদারি কাঠামো বাতিল বা সংশোধন, অ্যাক্রিডিটেশন ব্যবস্থার সংস্কার এবং হয়রানিমূলক মামলার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা এবং সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং হেয়প্রতিপন্ন করা বন্ধ করা।

তামান্না রুপা/

সিরাজদীখানে আলোকচিত্রীকে কুপিয়ে জখম

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:০৩ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ০৯:১৩ এএম
সিরাজদীখানে আলোকচিত্রীকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় প্রথম আলোর ফিচার বিভাগের প্রধান আলোকচিত্রী কবির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া কবির হোসেনের ছোট ভাইকেও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, লতব্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাদবরের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

আহত কবির হোসেন (৪৫) ও তার ছোট ভাই তকবির হোসেন (৪৪) দোসরপাড়া গ্রামের প্রয়াত মালেক মাদবরের ছেলে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কবির হোসেনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোসরপাড়া গ্রামে কবির হোসেন পরিবারের দ্বারা পরিচালিত একটি লালন আখড়া রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি নেতা জাহাঙ্গীর মাদবর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মাদবর আখড়া এবং এর জমি দখল করে সেখানে ইটভাটা নির্মাণের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে কবির হোসেনকে হুমকিও দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে কবির হোসেন আখড়ার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় জাহাঙ্গীর মাদবর, তার ছেলে তৌহিদ মাদবর, জাহেদ মাদবর, আলাউদ্দিন মাদবর, শাহরিয়ার মাদবর, সংগ্রাম, সাহিল ও আহম্মদ মাদবরসহ কয়েকজন সেখানে গিয়ে হামলা চালান। একপর্যায়ে কবির হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তকবির হোসেনের ওপরও হামলা চালানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহাঙ্গীর ও আলাউদ্দিনরা লালনের আখড়া দখলের চেষ্টা করে আসছিলেন। আখড়া রক্ষা করার বিনিময়ে তারা আমার কাছে টাকা চেয়েছিল। আমি রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে আখড়ার লোকজনকে মারধর করেছে। 

আখড়ায় এসে মাদক সেবন ও ব্যবসা করত। দর্শনার্থীদেরও হয়রানি করত। তারা আখড়াটি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। আজ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি স্পষ্টভাবে কথা বলতে পারছিলেন না।

স্থানীয় বাউলশিল্পী ও কবির হোসেনের ছোট ভাই তকবির হোসেন বলেন, সময় মতো না গেলে তারা আমার ভাইকে মেরে ফেলত। আমিও আহত হয়েছি। লালনের আখড়া রক্ষা করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। এখন আমাদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহানারা আক্তার জানান, দুপুর দেড়টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কবির হোসেনের মাথা ও দাঁতে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, অপরাধী কেউ দলের নাম ব্যবহার করে রেহাই পাবে না। ঘটনার কথা জানার পর আমরা থানায় গিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছি। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর মাদবরকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তামান্না রুপা/

মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড

সিলেটে সাংবাদিকদের জন্য ঘোষিত মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন সিলেটের চার সাংবাদিক। এরই সঙ্গে আরও দুজন সাংবাদিককে দেওয়া হবে সম্মাননা।

আগামী শুক্রবার (৫ জুন) নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হবে। 

মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্টের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ পুরস্কারের উদ্যোক্তাসংস্থা মিডিয়াগাইড-এর নির্বাহী প্রধান মো. ফয়ছল আলম।

তিনি জানান, মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদানের জন্য গঠিত জুরিবোর্ড এ ছয়জনের নাম চূড়ান্ত করেছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ জুন শুক্রবার সিলেটের মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হবে। 

পুরস্কার হিসেবে আর্থিক সম্মানীর পাশাপাশি সনদপত্র এবং ক্রেস্ট দেওয়া হবে বলেও জানান তিনি।

অমিয়/