দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। সবগুলো আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেন।
সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা হেনরী নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট।
সিরাজগঞ্জ-৩ আসনে আব্দুল আজিজ নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।
সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ আসনের নৌকা প্রার্থী শিল্পপতি আব্দুল মোমিন মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।
সিরাজগঞ্জ-৬ আসনে মো. চয়ন ইসলাম নৌকা প্রতীকে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।
সিরাজুল/সালমান/