ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
টেকনাফে পুলিশ বহনকারী সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪ নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক ৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব কিছু মানুষের কারণে কেন অপমানিত হবে ১৮ কোটি বাংলাদেশি? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট মনোযোগ বাড়াতে চাইলে কী খেতে হবে রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পটুয়াখালীর পৌর পার্ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু এবি ব্যাংকের এআই-চালিত ডিজিটাল লোনসেবা ‘এবি ই- লোন’ এর উদ্বোধন বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন শতাধিক বাড়ি সবার সক্রিয় ভূমিকায় রামিসা হত্যার বিচার দ্রুত হয়েছে: অ্যাটর্নি জেনারেল ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০ জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সিলেট সীমান্তে পুশ-ইন ঠেকাতে কড়া সতর্কতা, সন্দেহভাজনদের তথ্য চাইল বিজিবি মায়ের মরদেহ দেখতে যাওয়ার পথেই মেয়ে নিহত চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল জব্দ শূন্যরেখায় মানবেতর জীবন বদরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মবিরতিতে সিলেটের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎকরা মেয়েকে অশালীন কথা বলার প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার ইসলামে মায়ের গুরুত্ব ও মর্যাদা সমুদ্রের তলদেশে বিচিত্র এক সুতোয় বাঁধা ইন্টারনেট নেটওয়ার্ক বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ
Nagad desktop

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ এএম
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে যাত্রা করেছে ‘জাহানাবাদ এক্সপ্রেস’। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে যাত্রা করেছে দ্রুতগামী ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ছয়টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশি) শাহ সুফি নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ নভেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন মাত্র সাড়ে তিন ঘণ্টায় পরীক্ষামূলকভাবে খুলনায় এসেছিল । ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিয়মিতভাবে খুলনা-ঢাকা রেলপথে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। অবশেষে মঙ্গলবার এই যাত্রা শুরু হয়েছে।

খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন রাত ৯টা ৪৫মিনিটে ১৪টি বগি নিয়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। আর নতুন রুটটিতে খুলনা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, পদ্মবিলা, কাশিয়ানী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।

এ বিষয়ে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার ( ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ বলেন, ‘জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) ট্রেন ঢাকায় কমলাপুর স্টেশন পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে। আবার রাত আটটায় ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হবে।সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলোতে এই রুটে ট্রেনটি চলাচল করবে। সূত্র- ইউএনবি

সুমন/

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়েছেন।

রিফাত/

৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগের ঘোষিত সুযোগ-সুবিধাগুলি বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে শনিবার রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।

এসএন/

তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব
ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের কার্যক্রম শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) শোকপ্রস্তাব উত্থাপন করেন। এ সময় প্রয়াত সংসদ সদস্যদের কর্মময় জীবন, দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং জনকল্যাণে তাদের অবদানের কথা স্মরণ করা হয়।

শোকপ্রস্তাবে যাদের স্মরণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা।

এ ছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলামকে স্মরণ করা হয়।

শোকপ্রস্তাবে আরও অন্তর্ভুক্ত করা হয় ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর নাম।

শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অধিবেশনের অন্যান্য কার্যক্রম শুরু হয়।

এলিস/সালমান/

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। 

রবিবার (৭ জুন) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের বাজেটের ওপর আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে বিধি-৭১ অনুযায়ী উত্থাপিত নোটিশ নিষ্পত্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জ্বালানি খাতসংক্রান্ত একটি বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।

বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার রাত থেকে সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ক্ষতিকর দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাজেট পাসের পাশাপাশি চলতি অধিবেশনে সংবিধান সংস্কার ও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।

এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস এবং একাধিক সংসদীয় কমিটি গঠন করা হয়।

এলিস/সালমান/

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:২০ পিএম
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

দেশের ৭ অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৭ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিমবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সালমান/