সিলেটের অন্যতম পর্যটন স্পট কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর থেকে পাথর লুট ও চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পেরে আরও তিনদিন সময় চেয়েছে।
গত ১২ আগস্ট পাথর লুট ও চুরির ঘটনায় জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসেন সিংহকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির বাকি দুই সদস্য হলেন- কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার ও পরিবেশ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক। রবিবার (১৭ আগস্ট) সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
এদিকে গঠিত তদন্ত কমিটির সদস্য কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারের বিরুদ্ধে রয়েছে পাথর লুটপাট ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। তাই তাকে কমিটিতে রাখায় পাথর লুটপাটের সঠিক তদন্ত নিয়েই প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ নিশ্চিত বলেন, ‘সার্বিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা জেলা প্রশাসকের কাছে আরও তিনদিন সময় চেয়েছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে তিনদিন সময় বাড়ানো হয়েছে।
মেহেদী/