ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ নিয়মের তোয়াক্কা নেই, সড়কে বেপরোয়া ডিএসসিসির ডাম্পট্রাক চার দিনের সফরে বেইজিং গেছেন তথ্যমন্ত্রী কক্সবাজারে মানবপাচার চক্রের মূলহোতা ছৈয়দুল হক আটক ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা এনসিটিবিসহ চার শিক্ষা বোর্ডে নতুন নেতৃত্ব স্বপ্নে গান শোনা আসলে কীসের ইঙ্গিত? ব্যস্ত সড়কে প্রকাশ্যে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেট ফুয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি ভোলায় মিতু হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ওসিকে তলব বিসিবির সভাপতি তামিম ইকবাল কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ গোয়েন্দারা কেন প্রকাশ্যে আসছেন? শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’ মেট্রো স্টেশনগুলোর নিচে দুরবস্থা জন্মদিনে এল লাকী আখান্দের অপ্রকাশিত গান নূরজাহান ট্র্যাজেডির সমাজতাত্ত্বিক পাঠ কিয়ামতের ময়দানে রাসুল (সা.)-এর পাশে থাকার উপায় সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি
Nagad desktop

বন্ধুবান্ধব সার্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে: দাবি নুরের

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
বন্ধুবান্ধব সার্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে: দাবি নুরের
জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ‘ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবিরোধী’ জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: খবরের কাগজ

নিজেদের সার্কেলের বন্ধুবান্ধব এবং লোকজনদের নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন করেছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সমস্ত রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক সবার প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ পুনর্গঠনে আন্দোলনের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন হবে। রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক, আমরা যাদের সরকার গঠনের দায়িত্ব দিয়েছি, তারা তাদের সার্কেলের বন্ধুবান্ধব এবং লোকজনদের নিয়ে সরকার গঠন করেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ‘ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবিরোধী’ জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে এই সরকার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো, সরকার জাতির মনের আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। তারা জনগণকে হতাশা করছেন। ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। সরকারের কর্মকাণ্ডেও সন্দেহ সংশয় প্রকাশ করছে।’ 

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের সংকটের জন্য ভারত দায়ী। সরকার ও রাজনৈতিক দলগুলো বলেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেটি স্বাভাবিকভাবেই চলবে। তবে আওয়ামী লীগকে তারা (ভারত) দাস-দাসীর মতো ব্যবহার করেছে, এই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সরকারকে সেভাবে দাস-দাসীর মতো ব্যবহার করতে পারবে না।’

নুর বলেন, ‘১৬ বছরে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে দেশবিরোধী যত চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। ভারত যদি আমাদের সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্ব রাখতে চায়, সেই সম্পর্ক হবে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে।’

মাহফুজ/

ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৪১ পিএম
ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল
ছবি: সংগৃহীত

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম এক বিবৃতিতে ভারত কর্তৃক বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশের ভিতরে পুশইনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এর মধ্যদিয়ে বাংলাদেশের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মুখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলে আসলেও বাস্তবে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশকে ভারতের অধীনস্থ হিসেবে দেখতে চায়। সেজন্যই বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশী নাগরিকদের অব্যাহতভাবে গুলি করে বিচারবহির্ভূত হত্যা করে সীমান্তে নিম্নমাত্রার যুদ্ধ জারী রেখেছে। 

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সংগ্রামী জনগণ ভারতের পদলেহী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উচ্ছেদ করেছিল। ভারত পতিত ফ্যাসিস্ট ও মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা, ও তার দোসরদের মেহমান হিসেবে ভারতে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভার নির্বাচনে ভারতের কেন্দ্রীয় সরকার, শাসক দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখা লাগামহীনভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে সেখানকার জনমনে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে। এসব তারা শুধুমাত্র বিধানসভা নির্বাচনের জন্য করেনি, এটা তাদের নীতি। 

বিবৃতিতে বলা হয়, পুশইন ইস্যু, সীমান্ত হত্যা সবকিছুই সাম্রাজ্যবাদী ভারতের সম্প্রসারণবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বৃহত্তর ভারত কায়েমের পরিকল্পনার অংশ।

 বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ যাদের পুশইন করছে তাদের পরিচয় যাচাই করছে এবং এন্ট্রি করে রাখছে। কিন্তু বাংলাদেশকে এই সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছে না বরং পুশইন করছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ভারত এই কাজ করে চলেছে। বাংলাদেশ সরকারকে পুশইনের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে প্রতিবাদ জানাতে হবে এবং আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে হবে ।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরাবতার কঠোর সমালোচনা করে সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক পুশইনের বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ সংগঠিত করার আহ্বান জানান হয়।

এসএন/

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা
শফিক মির। ছবি: খবরের কাগজ

ভোলার মনপুরায় দোকানঘর ও বিএনপি অফিসের টিনশেড ঘরের বেড়া এবং শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে দিনভর উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শফিক মির নামে এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় নিজেদের লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবদল নেতা।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শফিক মির দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী।

আহত লোকমান ছৈয়াল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নতুন বাজার এলাকার কয়েকটি দোকানঘর এবং বিএনপি অফিসের টিনশেডের বেড়া ও শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাজারে আসা শফিক মিরকে আটক করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা মারধর করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে যুবদল নেতা লোকমান ছৈয়াল আহত হন।

এ ঘটনায় উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। তারা অভিযোগ করেন, কোনো একটি গোপন চক্র রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। একই সঙ্গে তারা আটক শফিক মিরের মুক্তি দাবি করেন।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাস্টার বলেন, ঘটনার বিষয়ে উপজেলা নেতাদরে সঙ্গে আলোচনা করে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকার ঘটনায় একজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমতিয়াজুর/রিফাত/

কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জন নেতা-কর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে ৩টি মাইক্রোবাস ও দুইটি মিনি বাস জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে মহাসড়কের মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখি লেনে ছাত্রলীগ নেতাকর্মীরা এ মিছিল বের করে।  

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আটকদের নাম পরিচয় জানাতে পারেননি।  

বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রাম মুখি লেনে হঠাৎ একটি  মিছিল বের করা হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে এবং ঘটনা স্থল থেকে মিছিলকারীদের বহন করা ৩টি হায়েস গাড়ি ও দুইটি মিনি বাস জব্দ করে।  আটকদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত পরে জানানো হবে।

জহির শান্ত/এসএন

বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি পুরোনো রাজনৈতিক মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার রাত দেড়টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের নিজ বাসা থেকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। রবিবার (৭ জুন) সকালে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।

মঞ্জু মোল্লার ছেলে গোলাম কিবরিয়া সৈকত বলেন, “আমার বাবার বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বেশির ভাগ সময় বাড়িতেই অবস্থান করতেন। তাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন পর্যায়ের চাপের কথা বলা হয়েছে।”

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের করা বিস্ফোরক ও অগ্নিসংযোগের একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোলাম সালেহ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম সারওয়ারের ছোট ভাই। তিনি ১৯৯৯ সালে অনুষ্ঠিত বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন। টানা নির্বাচিত হয়ে ২০১৬ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

মইনুল ইসলাম/তামান্না রুপা/

শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:১০ পিএম
শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শায় ট্যুরিস্ট পুলিশের কনেস্টবলকে মারধরের ঘটনায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১১টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীর অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুজিদ, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, বাহাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দুর্দিনে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং  স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা বিএনপির একজন জনপ্রিয় নেতা। রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’ তারা অবিলম্বে উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

এর আগে গত ২৯ মে বিকেলে উপজেলা শ্যামলাগাছি এলাকার বাসিন্দা ট্যুরিস্ট পুলিশের কনেস্টবল মামুন হাসান জুয়েল হামলার শিকার হন। এ ঘটনায় তার ছোট ভাই মেহেদী হাসান রয়েল গত ৪ জুন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নামে শার্শা থানায় মামলা করেন।

নজরুল ইসলাম/খাদিজা রুমি/