বিএনপিকে ব্যবহার করে যারা চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তারা বিএনপির শত্রু, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় শামা ওবায়েদ আরও বলেন, 'এখনো বাংলাদেশে নাড়ী ও শিশুরা নিরাপদ নয়, এখনও তারা ধর্ষিতা হচ্ছে নির্যাতিত হচ্ছে। এই ১৫ বছরের ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এইসব লীগরা ধর্ষণ করেছে মা-বোনের ইজ্জত নিয়ন্ত্রণ করেছে সেটা আমরা সকলে জানি। আজকে ফ্যাসিবাদ চলে যাবার পরও আমাদের মা-বোনরা নিরাপদ নয় সেটা এই সরকারের কাছে প্রশ্ন করতে হবে। যারা ধর্ষণের মতো গর্হিত অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাজা নিশ্চিত করতে হবে।'
তিনি বলেন, বিএনপি জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণকে শোষণ করে খেয়েছে।
নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।
সঞ্জিব দাস/জোবাইদা/