১৯৬০ সালে পিরোজপুরের বলেশ্বর নদীর খেয়াঘাটের পাশ থেকে নদীর তীরঘেঁষা মাটির পথ ধরে আমরা চানমারির দিকে যেতাম। নদী তীরে মাটির রাস্তার দুই পাশে ছিল তালগাছ, নারকেল গাছ আরও ছিল কত বুনো গাছগাছালি। বলেশ্বরের পানি ছিল ধবধবে সাদা রঙের। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে এসে দেখছি, বলেশ্বর নদীর তীরঘেঁষা সেই রাস্তা নেই। গাছপালা কিছু নেই। নদীর পানি কালছে। কমেছে নদীর আয়তন। নদীর তীর দখল করে গড়ে উঠেছে বাড়িঘর। নদীর তীর হয়ে মানুষজন চলাচল করবে, সে পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন, বলেশ্বর নদীর তীর যারা দখল করে নিয়েছে—ওরা কারা? প্রশাসনের নীরবতা বড়ই দুঃখজনক!
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]