ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
পথপ্রদর্শক বাকুনা ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল পরাশক্তি জার্মানির সামনে পুঁচকে কুরাসাও ডার্কহর্স জাপান, সতর্ক নেদারল্যান্ডস ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায়
Nagad desktop

গাজায় গণহত্যার দুই বছর, বিশ্বব্যাপী ক্ষোভ

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম
গাজায় গণহত্যার দুই বছর, বিশ্বব্যাপী ক্ষোভ
ছবি: সংগৃহীত

দুই বছর ধরে গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, অবরোধ ও সামরিক আগ্রাসন বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বহু দেশে এই অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। খোদ জাতিসংঘও ইসরায়েলের বর্বরতাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। গত মাসে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে প্রথমবারের মতো বলা হয়, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। তবে ইসরায়েল সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে সর্বশেষ গত শনিবারও ইউরোপজুড়ে বড় বড় শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ-মিছিল করেছেন। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল হয়েছে খোদ ইসরায়েলেও।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত মাসে ইসরায়েলের প্রায় ১৫০ জন নাগরিকের একটি দল গাজার সীমান্তে পদযাত্রা করে। তারা কেউই সেনা নন; বরং সরকারের নীতির বিরুদ্ধে দাঁড়ানো কিছু প্রতিবাদকারী। অধিকাংশই ইসরায়েলি ইহুদি। তারা বলছেন, গাজায় যে অবরোধ এবং হামলা চালানো হচ্ছে, তা তাদের দেশের নামেই করা হচ্ছে এবং তারা সেই অন্যায়ের অংশ হতে চান না।

তাদের দাবি ছিল- এই অবরোধ ও সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ছিল, ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বয়কট করা হোক এবং একঘরে করে দেওয়া হোক।

এই আন্দোলনে অংশ নেওয়া সাপির স্লুজকার আমরান বলেন, ‘আমরা জানি, আমাদের সরকার এই যুদ্ধ বন্ধ করবে না। তাই আমরা চাই, বিশ্বের অন্য দেশগুলো আমাদের ওপর নিষেধাজ্ঞা দিক, আমাদের বিচ্ছিন্ন করুক।’ তিনি বলেন, ‘আজ আমাদের সঙ্গে খুব কম মানুষ আছে, এটা লজ্জার। কিন্তু তবুও আমাদের নিজের সমাজকে চ্যালেঞ্জ করে যেতেই হবে। মানুষ যেন চোখ খুলে দেখে যে, আমরা কী করছি- আমরা গাজায় গণহত্যা করছি। এটা মানতেই হবে।’

তবে ইসরায়েলে ভিন্ন চিত্রও রয়েছে। সেখানে অধিকাংশ মানুষ এখনো ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার ধাক্কা থেকে বের হয়ে আসেননি। ওই দিন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা করে। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনের বেশি জিম্মি হন। এখনো ৪৮ জন জিম্মি রয়েছেন গাজায়, যাদের মধ্যে ২০ জনকে জীবিত বলে মনে করা হয়। এরপর হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলা রূপ নেয় ধ্বংসযজ্ঞে। হামলায় গত দুই বছরে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গাজার মানুষদের দুর্দশা বা মানবিক বিপর্যয় নিয়ে অনেক ইসরায়েলি ভাবতে চান না, বরং তাদের মনে ক্ষোভ, প্রতিশোধস্পৃহা এবং অস্বীকার প্রবণতা কাজ করছে।

গাজার সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ইসরায়েলের সদরোত শহর। এখানে রয়েছে একটি উঁচু পাহাড়ি এলাকা, যেখান থেকে গাজার অনেক অংশ দেখা যায়। এই জায়গাটি এখন অনেক ইসরায়েলির জন্য একধরনের ‘বিনোদন কেন্দ্র’ হয়ে উঠেছে। মানুষ সেখানে ভিড় করছে গাজা দেখতে, সেখানে ধ্বংসযজ্ঞ উপভোগ করতে। কেউ কেউ দূরবীন দিয়ে গাজার দিকে তাকিয়ে থাকছে, কেউ সেলফি তুলছে, আবার কেউ পপকর্ন খাচ্ছে। অনেকেই এটিকে ‘সদরোত সিনেমা’ নামে ডাকছে।

রাফায়েল হেমো নামে এক দর্শনার্থী বলেন, ‘গাজায় এখনো কিছু দালান দাঁড়িয়ে আছে দেখে আমার খারাপ লাগছে। আমি চাই ইসরায়েল পুরোটা গুঁড়িয়ে দিক। এখানে কোনো আরব যেন না থাকে। আমরা যা সহ্য করেছি, তার পরে গাজার কিছুই আর বাকি রাখা উচিত নয়।’

তবে ইসরায়েলের অভ্যন্তরে প্রতিবাদ ও বিক্ষোভ নিয়মিতই হচ্ছে। প্রতি শনিবার হাজার হাজার মানুষ তেলআবিবের রাস্তায় নেমে আসেন। কিন্তু সেই বিক্ষোভের প্রধান দাবি হলো- জিম্মিদের মুক্তি।
 
হিব্রু বিশ্ববিদ্যালয়ের ‘আকর্ড সেন্টার’-এর করা এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ইসরায়েলি মনে করেন, ‘গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই।’ এই মনোভাব তৈরিতে বড় ভূমিকা রেখেছে দেশটির গণমাধ্যম।

লন্ডনের সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আয়ালা পানিয়েভস্কি বলেন, ‘‘৭ অক্টোবরের পর ইসরায়েলের প্রধান সংবাদমাধ্যমগুলো এক ধরনের ‘অমানবিকীকরণ প্রচার’ শুরু করে। বিশেষ করে চ্যানেল ১২-তে ফিলিস্তিনিদের কষ্ট দেখানো বন্ধ হয়ে যায়। সেখানে শুধু ইসরায়েলি সেনাদের দৃশ্য দেখানো হয়।’

পানিয়েভস্কির গবেষণায় দেখা যায়, যুদ্ধের প্রথম ছয় মাসে চ্যানেল ১২-তে গাজা নিয়ে যত রিপোর্ট হয়েছে, তার মাত্র ৩ শতাংশ রিপোর্টে ফিলিস্তিনিদের কষ্ট বা মানবিক বিপর্যয়ের চিত্র দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘জনগণ সবসময় যাদের ওপর আস্থা রাখে, সেই মিডিয়া যখন কোনো নির্দিষ্ট বিষয় দেখায় না, তখন জনগণ ধরে নেয় যে, ওটা গুরুত্বপূর্ণ নয়। এভাবে একটা বিশাল বিভাজন তৈরি হয়, বাইরের দুনিয়া যা জানে, ইসরায়েলিরা তার কিছুই জানেন না।’

তবে সব মিডিয়া একই রকম নয়। দীর্ঘদিনের পত্রিকা হারেৎজ গাজার মানবিক বিপর্যয় নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছে। এর জন্য সেই পত্রিকার সাংবাদিকদের নিয়মিত হুমকি, ঘৃণাচিঠি এবং সামাজিকভাবে অপমানের শিকার হতে হয়।

পত্রিকার জেরুজালেম প্রতিনিধি নীর হাসন বলেন, ‘যখন আমরা গাজার সেনাসদস্যদের স্বীকারোক্তিমূলক বয়ান ছাপি, তখন সবচেয়ে বেশি হুমকি পাই। কারণ, এই সত্যটা কেউ অস্বীকার করতে পারে না।’

তিনি বলেন, ‘অক্টোবর ৭-এর ট্রমা শুধু একটি দিক। অন্য দিকটি হলো বহু বছর ধরে ফিলিস্তিনিদের অমানবিকভাবে দেখানো। অনেক দশকের দখলদারত্ব ও বৈষম্যের ফলাফল আজকের এই পরিস্থিতি।’

পানিয়েভস্কি আরও বলেন, ‘‘অনেক আগে থেকেই সরকার মিডিয়ার ওপর চাপ প্রয়োগ করে এসেছে। ‘দখলদারত্ব’ শব্দ ব্যবহার নিষিদ্ধ করা হয়, তার বদলে সরকার-সমর্থিত ভাষা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। এর ফলে গাজা ও পশ্চিম তীর নিয়ে রিপোর্ট কমতে থাকে।’

এ বিষয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস ২০২৫ সালের প্রেস ফ্রিডম ইনডেক্সে বলে, ‘ইসরায়েলে গণমাধ্যমের স্বাধীনতা, বৈচিত্র্য ও নিরপেক্ষতা যুদ্ধ শুরুর পর থেকে আগের তুলনায় অনেক বেশি সংকুচিত হয়েছে।’

বিশ্বজুড়ে যেখানে গাজার মানুষদের না খেয়ে মারা যাওয়ার ছবি ভাইরাল হয়, সেখানে ইসরায়েলে এসব ছবি নিয়ে হাসাহাসি হয়। একটি জনপ্রিয় শব্দ সেখানে হলো ‘প্যালিউড’- যার মানে হলো ‘প্যালেস্টাইন+ হলিউড’। অর্থাৎ, তারা বিশ্বাস করে এসব দৃশ্য বানানো বা মিথ্যা।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ৪০০-এর বেশি ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছেন। আগস্টে গাজার একাংশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

জুলাই মাসে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট এক জরিপ করে। সেখানে দেখা যায়, ইহুদি ইসরায়েলিদের মধ্যে ৭৯ শতাংশ গাজার দুর্ভিক্ষ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। অন্যদিকে, আরব ইসরায়েলিদের ৮৬ শতাংশ এই অবস্থায় ভীষণভাবে বিচলিত।

এই মনোভাবের পেছনে শুধু মিডিয়া নয়, বরং একটি ঐতিহাসিক ধারা কাজ করছে বলে মনে করেন ইসরায়েলের পার্লামেন্টের সাবেক স্পিকার আভরাহাম বার্গ। তিনি বলেন, ‘ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। পাঠ্যবই, মিডিয়া ও সামাজিক কাঠামোর মাধ্যমে নাগরিকদের শেখানো হয়েছে – যদি আমি তোমাকে না দেখি, তবে তুমি নেই।’ তিনি বলেন, ‘আজ অবস্থাটা এতটাই চরমে পৌঁছেছে যে, আমাদের মতো মানুষদের এখন চরমপন্থি অবস্থান নিতে হচ্ছে, যাতে কোনো রকম ভারসাম্য সৃষ্টি হয়।’

ইউরোপজুড়ে ব্যাপক বিক্ষোভ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা ও চলমান যুদ্ধ বন্ধের প্রতিবাদে ইউরোপজুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ-মিছিল করেছেন। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ হয়। গত শনিবার স্পেনের দ্বিতীয় বৃহৎ শহর বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদে যে বিক্ষোভ হয়েছে কয়েক সপ্তাহ আগেই তার ডাক দেওয়া হয়েছিল। তবে ইতালির রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের ডাক দেওয়া হয় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে ইসরায়েল আটক করার পর।

ইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে থাকতেই নৌবহরটি আটক করেছে। ইসরায়েলের নৃশংস হামলা ও দুর্ভিক্ষে বিপর্যস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে এ নৌবহর বার্সেলোনা থেকে রওনা দিয়েছিল। নৌবহর থেকে আটক ৪৫০ মানবাধিকারকর্মী ও অন্যদের মধ্যে ৪০ জনের বেশি স্পেনের নাগরিক। তাদের মধ্যে বার্সেলোনার একজন সাবেক মেয়রও রয়েছেন। এর আগে, শুক্রবার গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইতালিতে এক দিনের সাধারণ ধর্মঘটে ২০ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

গত কয়েক সপ্তাহে স্পেনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে। একই সঙ্গে দেশটির সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম দক্ষিণপন্থি সরকারের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে। গত মাসে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ইসরায়েলি একটি দল স্পেনে গিয়েছিল। বিক্ষোভকারীরা সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে প্রতিযোগিতার আয়োজন ব্যাহত হয়।

ওই সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান যুদ্ধকে ‘জাতিহত্যা’ বলে আখ্যা দেন এবং আন্তর্জাতিক সব ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান।

ইউরোপজুড়ে যখন এই বিক্ষোভ-সমাবেশ চলছিল সে সময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি আছে।

বার্সেলোনার টাউন হল কর্তৃপক্ষ বলেছে, সেখানে শনিবারের বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা পুলিশের।

বিক্ষোভে অংশ নিতে অন্য একটি শহর থেকে ১ ঘণ্টা যাত্রা করে বার্সেলোনা এসেছেন ৬৩ বছর বয়সী মারিয়া জেসুস পাররা। মারিয়া বলেন, ‘১৯৪০-এর দশকে (ইউরোপে যেমন) দেখেছিলাম, তেমন একটি জাতিহত্যা এবার আমরা চোখের সামনে ঘটতে দেখছি, এও কীভাবে সম্ভব? এখন আর কেউ এটা বলতে পারবে না যে, সেখানে কী ঘটছে, তারা সেটা জানতেন না।’

ম্যানচেস্টারে একটি সিনাগগে প্রাণঘাতী হামলার পর পুলিশ লন্ডনে গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করার অনুরোধ করেছিল। কিন্তু অনুরোধ উপেক্ষা করে নিষিদ্ধঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে লন্ডনে গতকাল একটি বিক্ষোভ-মিছিল বের হয়। পুলিশ মিছিল থেকে অন্তত ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে। দ্য গার্ডিয়ান তার প্রতিবেদনে এই সংখ্যা ৫০০ বলে জানিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান যুদ্ধকে ‘জাতিগত হত্যা’ বলে আখ্যা দেন ও আন্তর্জাতিক সব ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। সূত্র: সিএনএন, রয়টার্স, আল-জাজিরা

ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ
ধীরাজ শেঠ। ছবি: সংগৃহীত

ভারত সরকার বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

শনিবার (১৩ জুন) এ নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর সহপ্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ খবর জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশন, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি রয়েছে তার।

সামরিক জীবনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ধীরজ শেঠ। তার কমান্ড দায়িত্বের মধ্যে ছিল মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু ও কাশ্মিরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব।

লেফটেন্যান্ট জেনারেল পদে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দেন। পরে দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেন।

আর্মি কমান্ডার হিসেবে পদোন্নতির পর ধীরাজ শেঠ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে দুইটি অপারেশনাল আর্মি কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা অর্জন করেন তিনি। আড়াই বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে কৌশলগত তদারকির দায়িত্বও পালন করেন।

সামরিক শিক্ষা ও প্রশিক্ষণেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিভিন্ন কোর্সে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি তিনি হায়ার কমান্ড কোর্স ও ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। এছাড়া প্যারিসের মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও অংশ নিয়েছিলেন ধীরাজ শেঠ।

এসএন/

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

শনিবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য প্রকাশ করেন।

আলি খামেনি প্রায় ৩৭ বছর দেশ শাসন করেছেন এবং ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন। 

জানা গেছে, তার জন্মস্থান, উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফন সম্পন্ন হবে। শুরুতে মার্চ মাসে দাফনের পরিকল্পনা থাকলেও যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ৪ জুলাই রাজধানী তেহরানে তিন দিনের জানাজা ও শোকানুষ্ঠান শুরু হবে এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জাতীয় শোকানুষ্ঠানের প্রথম দিন ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গেও মিলে যাচ্ছে, যা এ বছর ২৫০তম বার্ষিকী উদযাপন করবে।

খামেনির ছেলে মোজতবা খামেনি মার্চের শুরুতে তার উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা নিযুক্ত হন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।

বাবাকে হত্যার যে হামলায় বহু কর্মকর্তা নিহত হয়েছিলেন, সেই হামলায় আহত হয়েছিলেন মোজতবা খামেনিও। নিয়োগ পাওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি এবং তার নামে প্রকাশিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ করছেন বলে জানা গেছে। সূত্র: এনডিটিবি

রিফাত/

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৬:২১ পিএম
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তিচুক্তির কাঠামোতে (ফ্রেমওয়ার্ক) পৌঁছেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

শনিবার (১৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেহবাজ শরিফ জানান, মধ্যপ্রাচ্যে চলমান মাসব্যাপী সংঘাতের অবসান ঘটাতে দুই দেশ একটি শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় সম্মত হয়েছে। বর্তমানে ইলেকট্রনিক মাধ্যমে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হতে পারে।

তিনি আরও বলেন, ‘চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’

পাকিস্তান এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিফাত/

যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পিএম
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’ উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের আরও ২০টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানায়, দক্ষিণ লেবাননের টায়ার জেলার মায়রাকেহ পৌরসভা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ওই ব্যক্তি নিহত হন।

শুক্রবার (১২ জুন) দিনভর এবং রাত পর্যন্ত ইসরায়েলি বাহিনী তথাকথিত হলুদ রেখার (যে অংশটি ইসরায়েল নিয়ন্ত্রণ ও দখল করতে চাইছে) উত্তরের শহর ও গ্রামগুলোতেও অনবরত বিমান হামলা চালায়।

শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

এই হামলা এমন এক সময়ে চালানো হলো, যার ঠিক আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির খসড়ায় সম্মত হয়েছে এবং মধ্যস্থতাকারীরা চূড়ান্ত চুক্তির জন্য কাজ করছেন।

ইরানি গণমাধ্যমের দাবি, এই প্রাথমিক চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ অবসানের কথা বলা হয়েছে।

তবে চলমান আলোচনা ও চুক্তির মাঝে ইসরায়েলের এই আগ্রাসন নতুন করে শঙ্কা তৈরি করেছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনায় ইসরায়েল কোনো পক্ষ নয়।

তাছাড়া, ইসরায়েলি নেতারা ইতোমধ্যেই সাফ জানিয়ে দেন, লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও মাঠপর্যায়ে লড়াই থামেনি। আগামী ২২ জুন দুই দেশের মধ্যে পরবর্তী দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/অমিয়/

আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:১৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত
সংগৃহীত

ভারতের আসামের জোরহাটের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।

শনিবার (১৩ জুন) সকালে এএন-৩২ বিমানটি অবতরণের সময় বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়ে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে জরুরি পরিসেবা দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়।

ভারতীয় বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়নের পর আরও তথ্য জানানো হবে।

এএন-৩২ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।

আন্তোনভ এএন-৩২ একটি মজবুত, দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন বাহন হিসেবে ব্যবহৃত হয়। সোভিয়েত ইউনিয়নে নির্মিত এ মডেলের প্রায় ১০০টি বিমান রয়েছে।

এএন-৩২ বিমানটি চরম প্রতিকূল পরিবেশে কার্যকরভাবে কাজ করার জন্য নকশা করা হয়েছে। এটি বেশি উচ্চতার বিমানঘাঁটি ও উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতেও পরিচালনা করা যায়। বিমানটি ৭ দশমিক ৫ টন পর্যন্ত মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার পরিবহন করতে সক্ষম এবং প্রত্যন্ত অঞ্চলে রসদ সরবরাহের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আসামের কার্বি আংলং জেলায় একটি সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলট নিহত হওয়ার কয়েক মাস পরই এই দুর্ঘটনা ঘটল। সূত্র: এনডিটিভি

আমান/অমিয়/