অবশেষে জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটি পেরির সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন তার প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার। এ সপ্তাহের শুরুতে "আর্লিন ইজ অ্যালোন" পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে কানাডিয়ান পাবলিক স্পিকার তার প্রাক্তন স্বামীর নতুন সম্পর্ক নিয়ে চলমান আলোচনার মধ্যেই প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন।
উপস্থাপক আর্লিন ডিকিনসন ৫০ বছর বয়সী গ্রেগোয়ারকে জিজ্ঞাসা করেন, ট্রুডো এবং পেরির প্রেমের প্রচারণা দেখে তিনি কীভাবে "ঠান্ডা থাকেন
?" তখন তিনি স্বীকার করেন যে, এটি পর্দার আড়ালে তাকে প্রভাবিত করে।
সোফি বলেন, "আমরা সবাই মানুষ এবং সবকিছু আমাদের প্রভাবিত করে," তিনি আরো স্বীকার করেন যে, এমন অনুভূতি হওয়া "স্বাভাবিক"।
এরপর তিনি ব্যাখ্যা করে বলেন,"কোনও কিছুর প্রতি তুমি কেমন প্রতিক্রিয়া দেখাবে, সেটা তোমার সিদ্ধান্ত। তাই আমি শব্দের পরিবর্তে গান শোনার চেষ্টা করি। আমি খুব ভালো করেই জানি যে বাইরে অনেক কিছু ট্রিগার হতে পারে, আমরা মানুষ। আমি এর সাথে কী করব তা আমার সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে আমি কোন নারী হতে চাই তা আমার সিদ্ধান্ত।"
তারপর যোগ করেন, "এর মানে কি এই যে আমার কোন আবেগ নেই? আমি কাঁদি না, চিৎকার করি না, হাসি না? না!"
প্রসঙ্গত, সোফি গ্রেগোয়ার এবং জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। ২০০৫ সালে পরিণয়সূত্রে আবদ্ধ হওয়া এই দম্পতির তিন সন্তান—জেভিয়ার, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন।
এদিকে, ট্রুডো ও কেটি পেরিকে প্রথমবার গত সেপ্টেম্বরে এক পথচারী ক্যামেরায় আলিঙ্গনরত অবস্থায় ধরা পড়ে। তবে তাদের ঘনিষ্ঠতার খবর আলোচনায় আসে মূলত অক্টোবরে, যখন প্যারিসের বিখ্যাত ক্রেজি হর্স ক্যাবারেতে কেটি পেরির জন্মদিনের সময় দু’জনকে হাত ধরে ঘুরতে দেখা যায়।
পডকাস্টে সোফি আরও বলেন, ‘তিনি খুব ভালোভাবে জানেন যে জনসমক্ষে আসা অনেক কিছুই অস্বস্তির কারণ হতে পারে।’
সোফি বলেন, ‘কিন্তু আমি এর সাথে কী করব, সেটা আমার সিদ্ধান্ত। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি কেমন নারী হয়ে উঠতে চাই, সেটাও আমারই সিদ্ধান্ত।’
তবে তার মানে এই নয় যে, তিনি নিজের আবেগগুলোকে চেপে রাখেন।
সোফি বলেন, ‘আমি নিজেকে কারো দ্বারা হতাশ হতে দিই, রাগ করতে দিই, দুঃখ পেতে দিই। একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি খুব ভালোভাবে জানি, এই আবেগগুলো অনুভব করা কতটা জরুরি।’
পডকাস্টের শুরুতে উপস্থাপিকা যখন সোফিকে ‘সিঙ্গেল মম’ বা ‘একা মা’ বলে উল্লেখ করেন, তখন তিনি তা শুধরে দেন।
সোফি বলেন, ‘আমি মোটেও একা মা নই। আমার সাথে এমন একজন বাবার অংশীদারিত্ব আছে, যার তার সন্তানদের জন্য গভীর ভালোবাসা এবং অফুরন্ত সময় রয়েছে।’
সুলতানা দিনা/