ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
সাভারে তিন কারখানা থেকে ১৮৬৮ শ্রমিক অব্যাহতি এখনো উৎপাদনে আসেনি বন্ধ চিনিকল ৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সিরাজগঞ্জে ৪০০ একর জমির ওপর শিল্প পার্ক ৭ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ‘বরফ চিবিয়ে’ দিন পার, হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পে ফেরা, বেঁচে ফেরা পর্বতারোহীর রোমহর্ষক বর্ণনা বন্ধ কারখানা চালু হলে গতি ফিরবে অর্থনীতিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ যত আক্রোশ মুক্তিযুদ্ধে ৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বাজেট অধিবেশন বসছে আজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী দৌলতদিয়া ফেরিতে বাস দুর্ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল মধুখালীতে জাল সনদে মাদরাসায় চাকরির অভিযোগ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু দৈনিক খবরের কাগজের শাকিলা ববিসহ সিলেটের ৬ সাংবাদিকে প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদান নড়াইলে বাস উল্টে আহত ১৫ দক্ষিণ এশিয়ার মুকুট হারাল বাংলাদেশ নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২ সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত শহিদ জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম হয় ‘মুক্তিযুদ্ধ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অথচ বাজেট বরাদ্দ তলানিতে ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার
Nagad desktop

ট্রাম্পের ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা কিসের লক্ষণ?

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
ট্রাম্পের ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা কিসের লক্ষণ?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ওপরের ও আশপাশের আকাশসীমাকে ‘সম্পূর্ণভাবে বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ার প্রেক্ষাপটে এ ঘোষণা এলো।

গত শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এ বিষয়ে তিনি অতিরিক্ত কোনও তথ্য দেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প সেই পোস্টে জানান, সব এয়ারলাইন, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশে বলছি, ভেনেজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন।

এদিকে, ভেনেজুয়েলা সরকার বা তাদের যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরও মন্তব্য করতে রাজি হয়নি।

গত কয়েক মাস ধরে ক্যারিবীয় এলাকায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলছে। পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানেরও অনুমোদন দিয়েছেন। এই সপ্তাহে তিনি সামরিক সদস্যদের বলেছেন, সন্দেহভাজন ভেনেজুয়েলান মাদক পাচারকারীদের ঠেকাতে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থল অভিযান শুরু করবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ বড় এয়ারলাইনগুলোকে সতর্ক করে বলেছিল, ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়তে গেলে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বাড়তি সামরিক তৎপরতা দেখা যাচ্ছে। এ সতর্কতার পর ভেনেজুয়েলা ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইনকে ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করেছে। এসব এয়ারলাইন আগেই দেশটিতে ফ্লাইট স্থগিত করেছিল।

মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ করে আসছে। যা তিনি অস্বীকার করেছেন। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী তা প্রতিরোধ করবে।

এ অঞ্চলে মার্কিন বাহিনী এখন পর্যন্ত মূলত মাদকবিরোধী অভিযানে মনোযোগ দিয়েছে। তবে তাদের যে শক্তি জড়ো করা হয়েছে, তা এসব অভিযানের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে অন্তত ২১টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এসব হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়েছেন।

সুলতানা দিনা/

‘বরফ চিবিয়ে’ দিন পার, হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পে ফেরা, বেঁচে ফেরা পর্বতারোহীর রোমহর্ষক বর্ণনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:২৯ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
‘বরফ চিবিয়ে’ দিন পার, হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পে ফেরা, বেঁচে ফেরা পর্বতারোহীর রোমহর্ষক বর্ণনা
কাঠমান্ডুর হ্যামস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন দাওয়া শেরপার একটি ছবি দেখাচ্ছেন আত্মীয় কর্মা গ্যালজেন। —এএফপি

মাউন্ট এভারেস্টে নিখোঁজ হওয়ার পর প্রায় এক সপ্তাহ ধরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন নেপালের এক পর্বতারোহী। হাসপাতাল থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বেঁচে থাকার জন্য কেবল ‘বরফ চিবিয়ে’ দিন পার করেছেন। এই অবিশ্বাস্য উদ্ধার অভিযান পুরো পর্বতারোহী মহলকে স্তব্ধ করে দিয়েছে।

৫৭ বছর বয়সী প্রবীণ গাইড দাওয়া শেরপা গত ৩০ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের ওপরের ঢালে নিখোঁজ হন। তখন পর্বতচূড়ায় আর কোনো আরোহী ছিলেন না এবং তাঁর অক্সিজেনও সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় কোনো খোঁজ না মেলায় তাঁর পরিবার বাঁচার আশা ছেড়ে দিয়ে বাড়িতে ধর্মীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনাও শুরু করে দিয়েছিল।

হাসপাতালের বিছানায় শুয়ে গত শুক্রবার বিবিসিকে দাওয়া শেরপা বলেন, ‘আমি ভাবিনি যে আর কখনো বেঁচে ফিরব। ভেবেছিলাম এভাবেই মরে যাব। আমি আসলে পথ হারাইনি। অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে আমি দল থেকে পিছিয়ে পড়েছিলাম। আর অক্সিজেন ছাড়া আমি এক পা-ও হাঁটতে পারছিলাম না।’

এভারেস্টের অত্যন্ত বিপজ্জনক এবং অক্সিজেনশূন্য ‘ডেথ জোন’-এর তীব্র ঠান্ডার মধ্যে আটকা পড়েছিলেন তিনি। কোনো খাবার ও পানি ছাড়াই সেখানে দিন কাটাতে হয়েছে তাঁকে। দাওয়া বলেন, ‘প্রথম দুই দিন আমি কিছুই খাইনি। এরপর তৃষ্ণা মেটাতে শক্ত বরফ চিবানো শুরু করি। এতে আমার দাঁত খুব ব্যথা করছিল, তাও আমি জোর করে বরফ চিবিয়েছি।’ এ ছাড়া পকেটে থাকা সামান্য কিছু চকলেট ও স্ন্যাক্স পানিতে ভিজিয়ে খেয়েছিলেন তিনি।

পর্বতারোহী মহলে ‘হিলারি’ নামে পরিচিত দাওয়া শেরপা জানান, একপর্যায়ে তিনি বরফের গভীর ফাটলে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে নিজেই বেয়ে ওপরে ওঠেন।

আনন্দ ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া

ফাটল থেকে বের হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে দাওয়া বলেন, ‘তুষারের ওপর পা রেখে সোজা হয়ে দাঁড়ালাম এবং ওপরের দিকে তাকালাম। মনে হলো আমি এখান থেকে বের হতে পারব। এরপর অনেক খোঁজাখুঁজির পর একটি দড়ি পেলাম। সেটি ধরে ফাটল থেকে বেরও হলাম এবং নিচেও নেমে এলাম।’

বেস ক্যাম্পের উদ্দেশে তিনি দিন-রাত অবিরাম হাঁটতে থাকেন। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর গত ৪ জুন সকালে সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটির (এসপিসিসি) একটি পরিচ্ছন্নতাকর্মী দল তাঁকে বেস ক্যাম্পের দিকে হামাগুড়ি দিয়ে আসতে দেখে। দলটির সদস্যরা মূলত পর্বত পরিষ্কার করতে ওপরে উঠছিলেন। তাঁরা দাওয়াকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র তুষারক্ষত, প্রচণ্ড পানিশূন্যতা এবং পায়ের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে দ্রুত হেলিকপ্টারে কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তাঁর মেয়ে মেন্ডো লামু শেরপা এএফপিকে বলেন, ‘বাবা এখন ভালো আছেন। আমাদের মধ্যে কথাও হয়েছে।’

দাওয়ার এই বেঁচে ফেরা যেমন সহকর্মী পর্বতারোহীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে, তেমনি তাঁর পরিবারের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তাঁদের অভিযোগ–উদ্ধারকারী দল সময়মতো খোঁজাখুঁজি করেনি। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ফুর গেলজে শেরপা একে একটি বিরল অলৌকিক ঘটনা উল্লেখ করেন। এ ছাড়া উদ্ধার অভিযান নিয়ে তিনি বলেন, ‘কাউকে এভাবে পাহাড়ে ফেলে আসা চরম দায়িত্বজ্ঞানহীন এবং অমানবিক কাজ। এর পেছনে কার গাফিলতি ছিল তা তদন্ত করে দেখা উচিত।’

উল্লেখ্য, চলতি মরসুমে এভারেস্টে রেকর্ড ১,০০০-এর বেশি আরোহী চূড়ায় পৌঁছালেও অন্তত পাঁচজন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। সূত্র : বিবিসি

গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

গুরুতর আহত হয়েছেন অর্ধশত মানুষ।

 খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার ছোড়া গুলিতে নিহত হয়েছে মাত্র ৭ মাস বয়সী এক শিশু। এ ঘটনায় গুরুতর আহত হন তার বাবা ও মা।

 অবশ্য ইসরাইলি বাহিনীর দাবি, সৈন্যদের দিকে একটি গাড়ি এগিয়ে আসতে দেখেই নিরাপত্তার স্বার্থে গুলি ছোড়ে তারা।

গেলো বছরের অক্টোবর থেকে কথিত যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলে অব্যাহত হামলায় প্রাণহানি হয়েছে প্রায় ১ হাজার মানুষের।

গুরুতর আহত হয়েছে প্রায় ৩ হাজারের কাছাকাছি।

এসএন/

হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:৪৮ এএম
হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর দিকে পাঠানো চারটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার (৫ জুন) এর জবাবে ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বাড়ানোর নীতির মধ্যে এ ঘটনা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘আক্রমণকারী ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল।’

বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব ও নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দেশটির বন্দর কার্যক্রমের ওপর চাপ বাড়াচ্ছে। এর ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং মূল্যবৃদ্ধি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে।

সেন্টকম জানায়, ভবিষ্যৎ হামলা প্রতিরোধের লক্ষ্যে প্রণালীর একটি দ্বীপসহ একাধিক রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এই ঘটনা সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার সবশেষ অধ্যায়, যা যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং তা সম্প্রসারণের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

সপ্তাহের শুরুতে একটি ইরানি ড্রোন কুয়েতের প্রধান বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আঘাত হানলে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

যদিও এসব হামলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা বাড়িয়েছে, তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘ইরানের সঙ্গে পরিস্থিতি মোটামুটি ভালোভাবেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।’

উইসকনসিনে কৃষকদের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগিরই ইরান ইস্যুর সমাধানে পৌঁছাব। সেটা আলোচনার মাধ্যমে হোক বা কঠোর পদক্ষেপের মাধ্যমে- যেভাবেই হোক আমরা সফল হব।’

তবে পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প এমন একটি সংঘাতের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছেন, যা বর্তমানে অচলাবস্থার দিকে এগোচ্ছে। এক সপ্তাহ আগে মার্কিন ও ইরানি আলোচকরা ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরু করার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শর্ত এবং ইরানের নীরব অবস্থান অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এটি তাদের জন্য খুবই কঠিন একটি সিদ্ধান্ত। তারা স্বাধীন, শক্তিশালী এবং গর্বিত জাতি। তবে বর্তমান বাস্তবতায় কিছু সিদ্ধান্ত তাদের নিতেই হবে।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের কাছে এখনও তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে।

এদিকে, ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে যে নতুন যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা নিয়েও মার্কিন প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে। তবে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ওই চুক্তি প্রত্যাখ্যান করেছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

শুক্রবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালায় এবং ৯টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ৯জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় তাদের দুই সৈন্য আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিশ্লেষকদের মতে, লেবাননের চলমান সংঘাত ইরান-সংক্রান্ত সংকট নিরসন এবং হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালুর প্রচেষ্টাকেও প্রভাবিত করতে পারে। কারণ ইরান দাবি করে আসছে, যেকোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননের পরিস্থিতিকেও অন্তর্ভুক্ত করতে হবে।

এদিকে, হরমুজ প্রণালীতে ড্রোন প্রতিহত করার পাশাপাশি মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারত মহাসাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়েছে। এর লক্ষ্য ইরানের তেল রপ্তানি থেকে আয় সীমিত করা।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: এনডিটিভি

অমিয়/

কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:৫৬ এএম
কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যেই কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার (৬ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের দাবি, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি মার্কিন ও মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝআকাশেই ভূপাতিত করে। অপর ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই বিকল হয়ে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন বাহিনী আরও জানিয়েছে, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের দাবি সত্য নয়।

এদিকে, ক্ষেপণাস্ত্র হামলার পর শনিবার ভোরে বাহরাইনজুড়ে জরুরি সতর্কতা সাইরেন বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

মার্কিন কর্মকর্তাদের মতে, কয়েক ঘণ্টা আগে ইরানের চারটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর আগে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া ড্রোনগুলো ধ্বংস করার পাশাপাশি মার্কিন যুদ্ধবিমান ইরানের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায়।

মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টাকে করে তুলতে পারে আরও জটিল। সূত্র: বাসস

আমান/

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৯:৪৯ এএম
অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল
ছবি: খবরের কাগজ

বাংলাদেশিসহ ভারতে অবৈধভাবে বসবাসকারী সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৫ জুন) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশিসহ যেকোনো বিদেশি নাগরিক যদি ভারতে অবৈধভাবে অবস্থান করেন, তবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দেশে আইন রয়েছে। সেই আইন অনুযায়ীই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিবৃতিতে দাবি করে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের ১০টি পৃথক চেষ্টা তারা প্রতিহত করেছে।

এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন, ভারত একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে। এই প্রক্রিয়া অনুযায়ী যেকোনো নাগরিককে ফেরত পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে তার জাতীয়তার সত্যতা নিশ্চিত হতে হয়। তিনি বলেন, ‘এসব মানুষকে ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া চালু রয়েছে। আমরা যখন এই ধরনের মামলাগুলো বাংলাদেশ পক্ষের কাছে পাঠাই, তখন তারা ওই ব্যক্তিদের জাতীয়তা যাচাই করে। জাতীয়তা নিশ্চিত হওয়ার পরই আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাই।’

মুখপাত্র আরও জানান, ‘আমাদের এই ধরনের অনেক অনুরোধ এখনো বাংলাদেশ পক্ষের কাছে ঝুলে রয়েছে। আমরা আশা করি, এই অনুরোধগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে। এর ফলে ভারতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সুশৃঙ্খল ও দক্ষতার সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’