নেপালের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই ভোটগ্রহণ শুরু হয়।
জল্পনা কল্পনা শুরু হয়েছে কোন দল ক্ষমতায় আসবে। ভারতঘনিষ্ঠ দল নাকি চীন ঘনিষ্ঠদল।
ভারতের মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস থেকে প্রকাশিত একটি বিশ্লেষণ রিপোর্টে ওই সংস্থার গবেষক নীহার আর নায়েক বলেন, 'নেপালে কোনো পার্টিরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সম্ভাবনা খুব কম।'
নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের পরে ১৬৫টি আসন থেকে ব্যালট বাক্স সংগ্রহ করার ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করতে তারা বদ্ধপরিকর।
দেশটিতে বালেন শাহ প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-কে, যা ২০২২ সালের সাধারণ নির্বাচনে চতুর্থ স্থান অধিকার করেছিল।
তবে বিশ্লেষকদের মতে, এবার দলটি আগের তুলনায় অনেক ভালো ফল করতে পারে। শাহকে ইতোমধ্যেই আরএসপি-এর সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে মি. ওলি-র দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল), যারা গত নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছিল।
আন্দোলনের মাধ্যমে মি. ওলিকে ক্ষমতাচ্যুত করা হলেও তার দলের দীর্ঘদিন ধরে নেপালে সংগঠন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে, নেপালি কংগ্রেসও একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, যারা ৪৯ বছর বয়সী গগন থাপাকে তাদের নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে।
এর আগে এই পদে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।
এ ছাড়াও নির্বাচনের দৌড়ে রয়েছেন প্রাক্তন মাওবাদী নেতা তথা সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে 'প্রচণ্ড'-র নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি (মাওবাদী)।
সুমন/