সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (২ জানুয়ারি) এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্য।
এ প্রার্থনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, শুভাশীষ বিশ্বাস সাধন এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বাবুল দেবনাথ, পূরবী মজুমদার, অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, গোপাল দেবনাথ, ধ্রুব কুমার লস্কর, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, বাবুল দাস, ব্রজ গোপাল দেবনাথ, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, বিনয় ঘোষ বিটু, শচীন্দ্র নাথ বাড়ৈ, পরিমল কুমার ভৌমিক, গিরিধারী সাহা, অনয় মুখার্জী, গৌরাঙ্গ লাল মল্লিক, অমিতাভ বসাক বাপ্পী, সুজিত ঘোষ, ইতি সরকার লাকী, অ্যাডভোকেট তপন চক্রবর্তী, তপন ঘোষ, রামানন্দ দাস, জগন্নাথ চন্দ ও মিনতি সরকার।
জয়ন্ত/রিফাত/