মোহাম্মদ ফজলে রাব্বীকে আহ্বায়ক ও তানভীর ইসলাম স্বাধীনকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট নাগরিক ছাত্র ঐক্যের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই কমিটি অনুমোদন দিয়েছেন।
নতুন কমিটিতে ছয়জন যুগ্ম আহ্বায়ক ও সাতজন যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন। এরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তাফা (রেজা), যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম জামিল, আল মুস্তাকিম, মিথুল সিকদার, ইভা ইয়াসমিন, আবু সাইদ শ্রাবণ; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মহিবুল্লাহ সিফাত, যুগ্ম সদস্য সচিব নিহামূল নিহাম, তাওহিদুল ইসলাম নোমান, জামিউল খান দিপ্ত, মোস্তানছিরুল হক চৌধুরী, সাজিয়া সোয়াদ ও আসির আনজার।
সদস্যরা হলেন- খাওয়াজা আল কাফি, আল শাহরিয়ার নাফিজ জয়, অর্ণব দাস, রিয়াজুল ইসলাম খান, তাইয়্যেবা রুদ, মঈন ইসলাম, সিহাব হোসেন ওসামা, আবু ইসহাক, ইজমাইল হক, আকাশ হোসেন, মো. যুবরাজ, রাকিব ইসলাম, মো. সাকিব, আহাদ খন্দকার, মো. ইব্রাহীম, আশিক হাসান, তৌফিক আহমেদ, মেহেদী হাসান, দিদার উল্লাহ, তামিম ইকবাল, আল আমিন, রাকিবুল ইসলাম সোনাই, আবু সালেহ, নুরুল ইসলাম শান্ত, মোহাম্মদ ছাব্বির হাসান ও শরীফুল ইসলাম শরীফ।
শফিকুল ইসলাম/সুমন/