আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক রাজনীতির উত্তরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাভিভূত। এই শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। বেগম জিয়ার দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শ-এসবই আমাদের চলার পথের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা নিশ্চিত হওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কবীর আহমেদের মনোনয়ন বৈধ হওয়ার পর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
কবীর আহমেদ ভূঁইয়া বলেন, কসবা–আখাউড়ার মানুষের সামগ্রিক উন্নয়ন, সুস্থ-সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসা আমার শক্তি।
এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মো. জুয়েল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সিরাজুল ইসলাম ইমু, আখাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহসীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হাসান সানি, সাবেক আহ্বায়ক ইমরান মোল্লা, সদস্য সচিব মোবারক, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহিদুল খাঁসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী।
শফিকুল ইসলাম/নাঈম