ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের হামলায় কুয়েতের আকাশসীমা বন্ধ বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত? টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী টিভিতে আজকের খেলা মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা হরমুজ প্রণালী দিয়ে গোপনে ১০ কোটি ব্যারেল তেল পার করা: ট্রাম্প শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি চকরিয়ায় পুলিশ পরিচয়ে কারারক্ষীর বাড়িতে ডাকাতি শিবচরে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগিতা রংপুরে মিনিবাসের চাকা ফেটে নিহত ১, আহত ৩৪ সালথায় মাদরাসাশিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ সুপারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে
Nagad desktop

শ্রমিকের লড়াইয়ের প্রেরণা মে দিবস, মেননের মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট: ০১ মে ২০২৬, ০৩:৪৪ পিএম
শ্রমিকের লড়াইয়ের প্রেরণা মে দিবস, মেননের মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি
ছবি: খবরের কাগজ

মহান মে দিবসকে শ্রমিক শ্রেণির মুক্তির লড়াইয়ে অনুপ্রেরণার স্থল হিসেবে অভিহিত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে দলটির সভাপতি রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলের শীর্ষ নেতারা।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশ ও র‌্যালিতে নেতারা এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল বলেন, মে দিবস শ্রমের মর্যাদা ও অধিকার স্বীকৃতির লড়াইয়ের দিন হলেও পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকদের মানবিক মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। 

নতুন নতুন উদ্ভাবনের আড়ালে কৌশলে শ্রমশোষণ চলছে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের নিপীড়িত মানুষকে ঐক্যবদ্ধ করতে না পারলে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি আসবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কল-কারখানায় নির্মম শ্রমশোষণ চলছে এবং ন্যূনতম মজুরিও নির্ধারিত নয়। লুটেরা মালিক শ্রেণি কখনোই শ্রমিক স্বার্থ রক্ষা করে না।’ 

মার্কিন সাম্রাজ্যবাদ ও 'নন ডিসক্লোজ চুক্তির' সমালোচনা করে তিনি সতর্ক করেন যে, এর ফলে জনজীবনে সংকট বাড়বে এবং রাষ্ট্র স্বৈরাচারী হয়ে উঠবে। আজকের দিনে সাম্রাজ্যবাদ ও মৌলবাদী শক্তিকে প্রতিহত করার দায়িত্ব নিতে তিনি শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক অভিযোগ করেন, সাম্রাজ্যবাদ ও মৌলবাদী শক্তি রাশেদ খান মেননকে মিথ্যা মামলায় বিনা বিচারে আটকে রেখেছে। অবিলম্বে তার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পলিটব্যুরো সদস্য অধ্যাপক সুশান্ত কুমার দাস দেশে প্রগতিশীল বাম আন্দোলন পুনর্গঠন এবং ওয়ার্কার্স পার্টির নিজস্ব শক্তি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। 

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি তোপখানা রোড ও পুরানা পল্টন হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালির শুরুতে গণসংগীত পরিবেশন করেন নারী নেত্রী নাসরিন খান লিপি ও মনিকা মণ্ডলসহ গণশিল্পীর একদল শিল্পী।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল হক নীলু, আলী আহমদ এনামুল হক এমরানসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।

জয়ন্ত সাহা/অন্তরা

পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:৩০ এএম
পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২
আটক হওয়া আওয়ামী লীগ কর্মীরা। ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের নড়িয়ায় একত্রিত হওয়ায় জন্য গোপনে আয়োজিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি পুলিশি অভিযানে পণ্ড হয়ে গিয়েছে। এ সময় পালানোর চেষ্টাকালে সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই যুবককে আটক করা হয়।

বুধবার (১০ জুন) রাত ৮ টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলদেওনিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করছিল। সেই লক্ষ্যে তারা ওই এলাকায় খিচুড়ির আয়োজন করে। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের মধ্য থেকে সাইফুল ইসলাম ও জোবায়ের ইসলাম অনিক নামের দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলদেওনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিধান মজুমদার/নাঈম

নড়াইলে যুবদল নেতাকে  কুপিয়ে গুরুতর যখম

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:২০ এএম
নড়াইলে যুবদল নেতাকে  কুপিয়ে গুরুতর যখম
আহত যুবদল নেতা। খবরের কাগজ

নড়াইলের নড়াগাতীতে যুবদল নেতা কামাল মোল্যাকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার আগে সেতুর জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।

তিনি মাওলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা পথরোধ করে বাম হাত এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় স্থানীয়রা আহত কামাল মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

নড়াইল জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আমি তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শরিফুল ইসলাম/তামান্না রুপা/

বাউফলে গাড়ি সাইড না করায় চালককে মারধর, ছাত্রদল সভাপতিকে শোকজ

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:২১ এএম
বাউফলে গাড়ি সাইড না করায় চালককে মারধর, ছাত্রদল সভাপতিকে শোকজ
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ছবি: খবরের কাগজ
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর গাড়িচালককে মারধরের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
 
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
 
বুধবার (১০ জুন) সকালে এ বিষয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 
 
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম রাজিব বাবু। তিনি উপজেলার কালাইয়া বন্দরের ইজাদার।
 
তিনি অভিযোগ করেন, ঘটনার সময় তিনি রিপোর্টারস ইউনিটির নেতাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। তখন সৌদিয়া মার্কেট এলাকায় তার গাড়ি যানজটে আটকে যায়। হঠাৎ ছাত্রদলের সভাপতি ফাহাদ তার মোটরসাইকেল দিয়ে তার গাড়ির পিছনে কয়েকটি ধাক্কা দেন। এর পর গাড়ির চালক গ্লাস খুলে কারণ জানতে চাইলেই ফাহাদ তাকে মারধর করেন।
 
এ সময় তিনি নিজে গাড়ি থেকে নেমে নিরাপদ আশ্রয়ে যান। পরে সন্ধ্যায় তার গাড়িটি থানা চত্বরে পাওয়া যায়। কিন্তু গাড়িতে থাকা তার প্রায় ৭৬ লাখ টাকা, ৫টি প্রজেক্টর এবং গাড়ির চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
 
অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সভাপতি বলেন, ‘গাড়িটি চালক রাস্তার মাঝখানে রাখায় আমি মোটরসাইকেল নিয়ে যেতে পারছিলাম না। পরে যখন গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলান তখন গাড়ির চালক আমার হাত ধরে টান দেন। এতে আমার অসুস্থ স্ত্রী সহ আমার মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ার উপক্রম হয়। এ নিয়ে স্থানীয়দের সাথে গাড়ি চালকের ঝামেলা সৃষ্টি হয়। আমি চারককে মারধর করিনি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। টাকা পয়সা ও গাড়ি চালক মিসিং এর বিষয়ও আমি কিছু জানি না।'
 
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, 'গাড়িতে ধাক্কা দেওয়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আজ সকালে এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে। থানায় গাড়ি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'সাহেদ নামের স্থানীয় এক ছেলে গাড়িটা থানায় রেখে গেছেন, তখন ঝামেলার বিষয়ে পুলিশ অবগত ছিলো না।' 
 
মশিউর মিলন/আজহার/ 

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৫২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৭:৫৭ এএম
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা
ছবি: খবরের কাগজ

মহান স্বাধীনতার ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ৩টায় রাজধানীর তোপখানা শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু।

তিনি বলেন, ‘১৯৭১ সালে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়ার মধ্যেই আজকের নতুন বাংলাদেশের ভাবনা ছিল। তিনি মেজর থাকাকালীন স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের পতাকা, মানচিত্র ও ভূখণ্ডসহ একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেন।’

টিপু বলেন, ‘মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। তিনি জনশক্তি রপ্তানি, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন। দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্যে তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র লালন করে আসছে। মধ্যে স্বৈরাচার ও ফ্যাসিবাদ হিংস্র হায়েনার মতো গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে। বর্তমানে শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও দেশ নিরাপদ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী দিনে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রাফিজুল হাই রাফিজ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জে. এম. আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আশিক ও সদস্য খন্দকার হেলাল উদ্দিন প্রমুখ।

আলী/রিফাত/

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৩ পিএম
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটে প্রকাশ্যে ৬ দফা দাবি তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।  

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি স্থান পায়।
উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার, কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ, ছাত্রলীগের রাজবন্দিদের শ্যোন অ্যারেস্ট বন্ধ করে নিঃশর্ত মুক্তি এবং নারী ও শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনলাইনে নারী হেনস্তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের ফাঁসির দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কর্মসূচিতে নেতৃত্ব দেন।

ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আজকে (মঙ্গলবার) ঘটনার বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। তবে এর আগেও নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় এ ধরনের ঘটনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থাকেও অবহিত করেছি, যাতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।’

তিনি আরও বলেন, প্রকাশিত ভিডিওতে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা দেখা যাচ্ছে। তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা গেলে এবং গ্রেপ্তার করা সম্ভব হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।