ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু দৈনিক খবরের কাগজের শাকিলা ববিসহ সিলেটের ৬ সাংবাদিকে প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদান নড়াইলে বাস উল্টে আহত ১৫ দক্ষিণ এশিয়ার মুকুট হারাল বাংলাদেশ নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২ সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত শহিদ জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম হয় ‘মুক্তিযুদ্ধ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অথচ বাজেট বরাদ্দ তলানিতে ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে মাটির নিচ থেকে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায় লালমনিরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাতেই গ্রেপ্তার ১৫ বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ
Nagad desktop

ইনিয়েস্তার বিদায়ে আবেগঘন বার্তা মেসি-নেইমারের

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:৪১ এএম
ইনিয়েস্তার বিদায়ে আবেগঘন বার্তা মেসি-নেইমারের
ছবি- সংগ্রহীত

৪০ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন তারই ক্লাব সতীর্থ লিওলেন মেসি ও নেইমার।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে লম্বা সময় একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন ইনিয়েস্তা। একই ক্লাবের খেলার সুবাদে নেইমারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তার। ফলে ইনিয়েস্তার বিদায়ের বেশ আবেগঘন বার্তা দিয়েছেন তারা।

মেসি ইনিয়েস্তার বিদায় ঘোষণার পর দেওয়া বার্তায় বলেন, ‘তুমি জাদুকরী সতীর্থদের একজন এবং আমি যাদের সঙ্গে খেলতে সবচেয়ে বেশি উপভোগ করতাম, তাদের একজন। বল তোমাকে মিস করবে, সঙ্গে আমরাও। তোমাকে শুভকামনা, একজন কিংবদন্তি।’

এই দিকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে নেইমার লিখেন, ‘সেরা একজন মিডফিল্ডারের সঙ্গে আমি অসাধারণ কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পেয়েছি। তোমার সঙ্গে খেলতে পারা আনন্দের, একসঙ্গে আমাদের অনেক জয় এসেছে। অনাগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি।’

সাফ নারী চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার মুকুট হারাল বাংলাদেশ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
দক্ষিণ এশিয়ার মুকুট হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দাদের হৃদয় ভেঙে সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট পুনরুদ্ধার করল ভারত।

শনিবার (৬ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগিতকরা। দলটির পক্ষে গোলগুলো করেছেন- পেয়ারি জাজা, সানফিদা নংরুম ও লিন্ডা কম। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন ঋতুপর্ণা চাকমা।

২০১০ থেকে ২০১৯ পর্যন্ত সাফের প্রথম পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হেয়ছিল ভারত। দলটির আধিপত্য ভেঙে ২০২২ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার ফের শিরোপা গেল ভারতের ঘরে। 

এনিয়ে রেকর্ড ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। বাংলাদেশ রানার্সআপ হলো দ্বিতীয়বারের মতো। এর আগে ২০১৬ সালের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

রবিন/রিফাত/

আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পিএম
আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল
ছবি: সংগৃহীত

আরও একবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে গোল করলেন ঋতুপর্ণা চাকমা।

শনিবার (৬ জুন) ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে এক পর্যায়ে পিছিয়ে পড়ে পিটার বাটলার শিষ্যরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণা জাল খুঁজে নেন। সুবাদে ১-১ সমতা নিয়ে বিরতে যায় বাংলাদেশ।

অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ম্যাচে লিড নিয়েছে ভারত। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফের অষ্টম আসরের ফাইনাল ম্যাচটিতে এখন ২-১ এ এগিয়ে আছে স্বাগতিকরা।

সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে। অন্যদিকে প্রথম পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত চায় শিরোপা পুনরুদ্ধার করতে। ২০১৯ সালের পর এই প্রথম ফাইনালে উঠেছে দলটি। বাংলাদেশ খেলছে পর পর তিন ফাইনাল।

সবশেষ ২০২৪ সালের আসরের ফাইনালে নেপালকে হারায় বাংলাদেশ। সেই ফাইনালে ঋতুপর্ণার নান্দনিক এক গোলে জয় নিশ্চিত হয়েছিল লাল-সবুজ মেয়েদের।

আজ ৪২ মিনিটে পেয়ারি জাজারি গোলে লিড নেয় ভারত। ঋতুপর্ণা যোগ করা সময়ে তহুরা খাতুনের কাছ থেকে বল পেয়ে বা পায়ের দারুণ ফিনিশিংয়ে গোল আদায় করেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এবার গোলদাতা সানফিদা। ডানপ্রান্ত থেকে পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নেন সানফিদা। যা পোস্টে লেগে জালে জড়ায়।

রবিন/রিফাত/

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ
নারী সাফের ট্রফি হাতে ভারত অধিনায়ক সঙ্গীতা বাসফোর ও বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা। ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই অভিজ্ঞ মুখ তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে নিয়েই এ ম্যাচের শুরুর একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। 

তহুরা খাতুন এবারের আসরে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন। ২০২৪ সালের আসরে ৫ গোল করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই ফরোয়ার্ড।

এদিনে নেপালের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে মাঠে নেমে চোট পান মনিকা চামকা। আজ তাকে একাদশে রাখেননি বাংলাদেশ কোচ।

সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে আজ হ্যাটট্রিক শিরোপার মিশন। অন্যদিকে প্রথম পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত নামবে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে।

২০১৯ সালের পর এই প্রথম ফাইনালে উঠেছে ভারত। এবার গ্রুপ পর্বেই বাংলাদেশ ও ভারতের দেখা হয়েছিল। সেই লড়াইয়ে স্বাগতিকরা ৩-০ গোলে জয় তুলে নেয়। তবে গত দুই আসরে গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

দুই দলের ১৩ দেখায় বাংলাদেশ জিতেছে ২টিতে, ভারত ১০টিতে। একটি ম্যাচ ড্র হয়।

ফাইনালে বাংলাদেশের একাদশ

মিলি আক্তার (গোলরক্ষক), মারিয়া মান্দা (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মোমিতা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকি, তহুরা খাতুন, সুরভী আক্তার আফরিন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র।

মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি
ছবি: সংগৃহীত

পেশির চোট থেকে লিওনেল মেসি ভালোভাবেই সেরে উঠছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ-পূর্ব শেষ প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে দেখাও যেতে পারে। শুক্রবার (৫ জুন) এমনটাই জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

৩৮ বছর বয়সি মেসি ১০ দিন আগে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ ব্যবধানে জেতা মেজর লিগ সকার ম্যাচে খেলতে গিয়ে পেশিতে টান (মাসল স্ট্রেইন) অনুভব করেন। এতে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল শনিবার টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর মঙ্গলবার আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। বিশ্বকাপ শুরুর আগে এ দুটিই হবে তাদের শেষ প্রীতি ম্যাচ।

যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। সে ইতোমধ্যে অনুশীলনের একটি অংশে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং এটি গুরুত্বপূর্ণ। সে আর আলাদাভাবে অনুশীলন করছে না।’

তিনি আরও বলেন, ‘তার অবস্থার অনেক উন্নতি হচ্ছে এবং সে হয়তো প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে কয়েক মিনিটের জন্য খেলতেও পারে। সেটা এই ম্যাচে হবে নাকি পরেরটিতে, তা আমরা দেখব। তবে সে অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’

মেসি যখন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুত, তখন স্কালোনি সেই মুহূর্তের কথাও স্মরণ করেন, যখন তিনি আর্জেন্টিনা অধিনায়ককে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন। হাসতে হাসতে স্কালোনি বলেন, “আমি তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম এবং সে আমাকে বলেছিল, তাকে দলে ডাকা হয়েছে কি না, তা দেখার জন্য সে স্কোয়াড তালিকার অপেক্ষা করবে। আমি তাকে বলেছিলাম, ‘তোমাকে দলে নেওয়া হয়েছে।’ ঘটনাটা এভাবেই ঘটেছিল।”

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া ও জর্ডান।

অনিক/

টি-টোয়েন্টিতে নতুন ভারত শ্রেয়াসের প্রত্যাবর্তন, তিলকের উত্থান, আর ১৫ বছরের বিস্ময় সূর্যবংশী

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
শ্রেয়াসের প্রত্যাবর্তন, তিলকের উত্থান, আর ১৫ বছরের বিস্ময় সূর্যবংশী
ছবি: সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। পরিবর্তনের এই সময়ের কেন্দ্রে রয়েছেন এক পরিচিত মুখ- শ্রেয়াস আইয়ার। আড়াই বছরেরও বেশি সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে তিনি শুধু জায়গাই পাননি, পেয়েছেন নেতৃত্বের দায়িত্বও। আগামী জুন ও জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি, সূর্যকুমার যাদবের উত্তরসূরি হিসেবে।

দায়িত্ব পাওয়া শ্রেয়াসের জন্য নিছক একটি নিয়োগ নয়; এটি এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প। খুব বেশি দিন আগে নয়, যখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত একটি মৌসুম, তিন সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরকাড়া প্রদর্শন তাকে আবারও নির্বাচকদের আস্থার জায়গায় ফিরিয়ে এনেছে।

সেই আস্থারই প্রতিফলন এখন ভারতের পরবর্তী প্রজন্মের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। নতুন যুগের এই যাত্রায় শ্রেয়াসের পাশে রয়েছেন তিলক বর্মা। সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া এই বাঁহাতি ব্যাটারকে ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে দেখছে নির্বাচকরা। গত কয়েক বছরে ধীরে ধীরে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিলক। এখন তাকে ভারতের ভবিষ্যৎ সাদা বলের ক্রিকেট পরিকল্পনার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে নতুন দলের সবচেয়ে আলোচিত নামটি সম্ভবত বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে অধিকাংশ কিশোর যেখানে স্কুলের পড়াশোনা, বোর্ড পরীক্ষা কিংবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে, সেখানে বৈভব প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখার জন্য।

তার উত্থান যেন রূপকথার মতো। কয়েক মাস আগেও তিনি ছিলেন বয়সভিত্তিক ক্রিকেটে আলোচিত এক প্রতিভা। আর এখন তিনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর তরুণ নামগুলোর একজন। ভারতের জাতীয় দলে প্রথম ডাক পাওয়া তার ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলক হতে পারে। আপাতত তিনি একজন লাজুক কিশোর, যার হাতে একটি ব্যাট, হৃদয়ে একটি স্বপ্ন এবং কাঁধে কোটি মানুষের প্রত্যাশা।

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া অবশ্য এই প্রতিভাবান তরুণকে নিয়ে সতর্ক। তার ভাষায়, ‘আমরা তার ভবিষ্যৎ নিয়ে খুব সতর্ক। আমাদের নির্বাচক ও কারিগরি বিশেষজ্ঞরা তার প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।’

দলের গঠনও স্পষ্টভাবে বলে দেয়- ভারত একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তবে প্রতিভার ঘাটতি নেই মোটেও। উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞতার ভরসা হয়ে আছেন সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। অন্যদিকে অভিষেক শর্মা, তিলক ভার্মা এবং নীতীশ কুমার রেড্ডি টপ অর্ডার ও মিডল অর্ডারে এনে দিচ্ছেন আক্রমণাত্মক ও নির্ভীক ক্রিকেটের প্রতিশ্রুতি।

শিভম দুবের শক্তিশালী ব্যাটিং এখনও দলের গুরুত্বপূর্ণ অস্ত্র, বিশেষ করে পেস বোলিংয়ের বিপক্ষে। একই সঙ্গে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর সেই ভারসাম্য ও নমনীয়তা এনে দিচ্ছেন, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের অন্যতম শর্ত।

বোলিং বিভাগেও রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং নেতৃত্ব দেবেন পেস আক্রমণে। তাদের সঙ্গে হার্শিত রানা ও প্রিন্স যাদব যোগ করবেন বাড়তি গতি এবং তরুণ উদ্যম। স্পিন বিভাগে রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী ভিন্নধর্মী দক্ষতা এবং টি-টোয়েন্টি ক্রিকেটে প্রমাণিত উইকেট নেওয়ার সামর্থ্য নিয়ে থাকছেন দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর হয়তো কোনো ক্রিকেটারের পুরো ক্যারিয়ার নির্ধারণ করবে না। কিন্তু এই সফরগুলো হয়তো দেখিয়ে দেবে ভারতীয় ক্রিকেট আগামী দিনে কোন পথে এগোতে চায়।

একদিকে রয়েছেন একজন প্রত্যাবর্তনকারী নেতা, যিনি নিজের জায়গা আরও শক্ত করতে চান। অন্যদিকে একজন তরুণ সহ-অধিনায়ক, যাকে ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর তাদের পাশে রয়েছে একদল উদীয়মান ক্রিকেটার, যারা সম্ভাবনাকে স্থায়ী সাফল্যে রূপ দিতে অপেক্ষা করছে।

নামগুলো ইতোমধ্যে কাগজে লেখা হয়ে গেছে। এখন বাকি শুধু মাঠের লড়াই। ইংল্যান্ডের গ্রীষ্ম শুরু হলেই শুরু হবে নতুন ভারতের প্রকৃত পরীক্ষা।

ভারত টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং প্রিন্স যাদব।

অনিক/