ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ‘রোদে লিচু পোড়ায় ক্ষতির মুখে চাষি-ব্যবসায়ী’ প্রস্তাবিত বাজেটে বিএনপির নেতা-কর্মীরা খুশি ‘ফেবারিট’ তুরস্কের সামনে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া পরিদর্শন নেই, অরক্ষিত রেলপথ বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘লিচুর ন্যায্য দাম পেতে সংরক্ষণ সুবিধা জরুরি’ বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাকইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস রাজবাড়ীতে ‘ভুয়া মামলার’ গ্যাঁড়াকলে শিক্ষক দম্পতি: সাক্ষীদের অস্তিত্ব ও তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন লুপাস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, জিন থেরাপিতে সুস্থ ৫ রোগী ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই ‘লাভ তো দূরের কথা বাড়ি থেকে টাকা দিতে হচ্ছে’ বাজেটের রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই বরিশালে হাম-ডেঙ্গুর মাঝে উদ্বেগ ছড়াচ্ছে ডায়রিয়াও ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ নতুন ভোরের অপেক্ষায় জার্মানি ১৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত করতে গণভোট যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সবশেষ পরিস্থিতি রাজশাহীতে বৈরী আবহাওয়ায় লিচুর সর্বনাশ সেলিনা হোসেনের জন্মদিন আজ ময়মনসিংহে হামে উৎকণ্ঠা আর জীবন বাঁচানোর লড়াই ১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের অজিদের আজ ধবলধোলাই করার লগন হাতি বনাম লা ত্রির লড়াই বিশ্বাসের সমুদ্রে ফন ডাইকের তরি
Nagad desktop

দেম্বেলে ব্যালন ডি’অরের রেসে গ্রিনউডের দুর্ভাগ্য

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৪৫ এএম
দেম্বেলে ব্যালন ডি’অরের রেসে গ্রিনউডের দুর্ভাগ্য
ছবি : সংগৃহীত

২০২৪-২৫ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ সমাপ্ত। উত্থান-পতন, রেকর্ড ভাঙা-গড়ার মধ্য দিয়ে জমজমাট লড়াই হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি’আ, বুন্দেসলিগা এবং ফরাসি লিগ ওয়ানে। লিগ ওয়ানে দুর্ভাগ্যের অপর নাম ম্যাসন গ্রিনউড। টপ স্কোরার হয়েও ট্রফিলেস তিনি। তার সমান গোল করে উসমানে দেম্বেলে ক্যারিয়ার সেরা সাফল্য পেয়েছেন। ধারাবাহিক পাঁচ পর্বের শেষ পর্বে আজকে আয়োজন এই দুই ফুটবলারকে নিয়ে। লিখেছেন অনিক দাস

* লিগ ওয়ানে ২১ গোল, ৬ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল, ৬ অ্যাসিস্ট। সবমিলিয়ে ৩৩ গোল, ১৫ অ্যাসিস্ট। এমনই দুর্দান্ত পারফরম্যান্সে উসমানে দেম্বেলে এখন ব্যালন ডি’অরের রেসে। বিশেষজ্ঞদের দাবি, তার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

* ২০২৩-২৪ মৌসুমে ম্যাসন গ্রিনউড ছিলেন সেরাদের সেরা। দেম্বেলের সঙ্গে যৌথভাবে লিগ ওয়ানে টপ স্কোরার। অ্যাসিস্টও করেছেন পাঁচটিতে। ফ্রান্সের নিজের প্রথম মৌসুমে অভিযোগের সুযোগ না রাখলেও মার্শেইয়ের ফরোয়ার্ড ছিলেন ট্রফিলেস

‘আমার কাছে দেম্বেলেই ব্যালন ডি’অরজয়ী’- শিষ্যকে এভাবেই ভালোবাসা দিয়েছেন লুইস এনরিক। সবার জানা, ইউরোপের সেরা দল এখন পিএসজি। জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। অবিশ্বাস্য এই সাফল্যের পর উসমানে দেম্বেলের প্রশংসায় কথাটুকু বলেছিলেন কোচ এনরিক। ভুল কিছু বলেননি পিএসজি বস। কেননা, মৌসুমজুড়ে দেম্বেলে ছিলেন এক দানব। তার শক্তিতেই পিএসজি এখন চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন। প্যারিসকে উৎসবের রঙে রাঙিয়ে এই ফরাসিম্যান এখন ব্যালন ডি’অরের রেসে।

২০২৪-২৫ মৌসুমে লিগ ওয়ানে ২১ করেছেন দেম্বেলে। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয়টি গোল। তার উজ্জ্বল পারফরম্যান্সে ফ্রান্সের টপ-ফ্লাইটে ধরা-ছোঁয়ার বাইরে ছিল পিএসজি। ৮৪ পয়েন্ট নিয়ে অক্ষুণ্ন রেখেছে লিগ শিরোপা, যেখানে দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ছিল ৬৫। দলকে ১৩তম লিগ শিরোপা জিতিয়ে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলে ফ্রান্সে বর্ষসেরা খেলোয়াড় হন দেম্বেলে।

ইউরোপিয়ান মৌসুম শেষে দেম্বেলে এখন এই অঞ্চলের সেরা ফুটবলার। পিএসজির ঘরে সোনার হরিণ (চ্যাম্পিয়নস লিগ ট্রফি) তুলে ইউরোপে বর্ষসেরা ফুটবলার হয়েছেন। মর্যাদার ট্রফি জয়ের মিশনে আটটি গোল করেছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। অ্যাসিস্ট ছিল ছয়টি। সবমিলিয়ে ৪৯ ম্যাচে তার গোল ৩৩টি এবং অ্যাসিস্ট ১৫টি। ফলস্বরূপ অনেকেই তার হাতে দেখছেন ২০২৫ ব্যালন ডি’অর। এমনটাই হবে বলে দৃঢ় বিশ্বাস এনরিকের।

পিএসজি কোচ এনরিক বলেছেন, ‘আমি ব্যালন ডি’অর উসমান দেম্বেলেকে দেব। (চ্যাম্পিয়নস লিগ ফাইনালে) যেভাবে সে ডিফেন্স করেছে... শুধু এটুকুর জন্যই ব্যালন ডি’অরের যোগ্য। এভাবেই একজন লিডার দলকে এগিয়ে নেয়। গোল, শিরোপা, নেতৃত্ব, রক্ষণ, চাপ সৃষ্টি- সব দিক থেকেই সে অসাধারণ, অবিশ্বাস্য। আমার কাছে দেম্বেলেই ব্যালন ডি’অর জয়ী। কোনো সন্দেহ নেই।’ বলা বাহুল্য, উত্থান-পতনের ক্যারিয়ারের দীর্ঘ সময় পরই এমন প্রশংসায় ভাসছেন দেম্বেলে।

অন্যদিকে, লিগ ওয়ানে দুর্ভাগ্যের শিকার ম্যাসন গ্রিনউড। ম্যানচেস্টার ইউনাইটেডে ছয়টি মৌসুম পার করেও কোনো পাননি এই ইংলিশ ফরোয়ার্ড। সেখানে ৮৩ ম্যাচে তার গোল ছিল ২২টি। ছন্দহীন ফুটবলারকে প্রথমে গেতাফের কাছে ধারে দেয় ম্যানইউ। এরপর (২০২৪ সালে) স্থায়ীভাবে বিক্রি করে অলিম্পিক মার্শেইয়ের কাছে। দলবদলে গ্রিনউডের পারফরম্যান্সে ছন্দ ফিরেছে। লিগ ওয়ানে প্রথম মৌসুমেই করেছেন ২১ গোল। সেই সঙ্গে অ্যাসিস্ট ছিল পাঁচটিতে। কিন্তু নতুন ঠিকানায় শিরোপা ধরার সৌভাগ্য হয়নি তার, কারণ গ্রিনউডের সতীর্থরা ছিলেন ছায়া হয়ে।

নতুন ভোরের অপেক্ষায় জার্মানি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ এএম
নতুন ভোরের অপেক্ষায় জার্মানি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের পর সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস যার, সেই জার্মানির দিকে তাকালেই ফুটবল দুনিয়া এখনো দেখতে পায় এক অদম্য পরাশক্তিকে। চারটি বিশ্বকাপ, চারবার রানার্সআপ, চারবার তৃতীয় স্থান; পরিসংখ্যানের প্রায় প্রতিটি স্তরেই শক্ত অবস্থান জার্মানদের। কিন্তু ইতিহাস সব সময় বর্তমানের নিশ্চয়তা দেয় না। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়; জার্মান ফুটবলের জন্য যা ছিল অকল্পনীয় এক ধাক্কা। এবার সেই বিকল হয়ে যাওয়া যন্ত্র আবারও চালু করার মিশন শুরু হচ্ছে কুরাসাওয়ের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের হিউসটনের এনআরজি স্টেডিয়ামে আজ রাত ১১টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে জুলিয়ান নাগেলসম্যানের দল। প্রতিপক্ষ কুরাসাও; ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। কাগজে-কলমে ব্যবধান আকাশ-পাতাল হলেও জার্মানি এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

বিশ্বকাপের ইতিহাসে জার্মানি মানেই বড় মঞ্চের দল। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪; চারটি বিশ্বকাপ তাদের শোকেসে। আছে চারবার ফাইনালে হারের আক্ষেপও। আবার চারবার তৃতীয় হওয়ার রেকর্ডও তাদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনবার শিরোপা জিতেছে তারা। তবে সব সাফল্যের মাঝেও সাম্প্রতিক স্মৃতি খুব সুখের নয়। ২০১৮ সালে রাশিয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায়, একই ঘটনা কাতারেও। এমন ব্যর্থতা জার্মানদের ইতিহাসে বিরল। তাই এবারের বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় বরং নিজেদের পুনরুদ্ধারের লড়াই।

সেই মিশনের নেতৃত্বে আছেন জুলিয়ান নাগেলসম্যান। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে নতুন ছন্দের দল গড়েছেন তিনি। এই দলটিতে আছে গতি, আছে সৃজনশীলতা, আছে আক্রমণের ধার। মাঝমাঠে জসুয়া কিমিচ, সামনে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ; বর্তমান ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক জুটিগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। আক্রমণের কেন্দ্রে থাকবেন কাই হার্ভাটেজ, যিনি জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২২ গোল করেছেন।

সাম্প্রতিক ফর্মও আত্মবিশ্বাসী হওয়ার মতো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচেই জয় পেয়েছে জার্মানি। এ বছর প্রীতি ম্যাচে হারিয়েছে সুইজারল্যান্ড, ঘানা, ফিনল্যান্ড এবং বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকেও। বাছাইপর্বেও ছিল দাপুটে পারফরম্যান্স।

তবু নাগেলসম্যান সতর্ক। ম্যাচের আগে জার্মান কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার ভাষায়, বিশ্বকাপে নাম নয়, মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। অধিনায়ক কিমিচও একই সুরে কথা বলেছেন। সমর্থকরা বড় ব্যবধানে জয় চাইতে পারেন, কিন্তু দলের প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করা।

অন্যদিকে কুরাসাওয়ের জন্য এটি রূপকথার মতো যাত্রা। মাত্র দেড় লাখেরও কম জনসংখ্যার দেশটি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উঠে এসেছে। আয়তন ও জনসংখ্যা; দুই দিক থেকেই তারা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি।

বিশ্ব র‌্যাকিংয়ে ৮২ নম্বরে থাকা দলটির সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে তাদের ভয় নেই। কোচ ডিক অ্যাডভোকেট ও অধিনায়ক কুকো মার্টিনা স্পষ্ট করে দিয়েছেন; তারা শুধু অংশ নিতে আসেনি, প্রতিদ্বন্দ্বিতাও করতে এসেছে। জার্মানি ও কুরাসাও এর আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়নি। ফলে আজকের ম্যাচই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে অনেক গল্প জন্ম নেয়। তবে জার্মানদের কাছে আজকের গল্পের নাম একটাই; প্রবল দাপটে ফিরে আসা।

১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:২৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:০৫ এএম
১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের
ছবি: সংগৃহীত

ক্রেইগ বার্লির পর প্রথম স্কটিশ খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন জন ম্যাকগিন। রবিবার বস্টন স্টেডিয়ামে হাইতির বিপক্ষে ম্যাচে বল জালে জড়িয়ে তিনি এই ইতিহাস গড়েন।

অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার ম্যাচের ২৮তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে একটি শট নেন, যা ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে হাইতির গোলরক্ষককে ফাকি দিয়ে জালে জড়ায়। এই গোলের মধ্যদিয়ে স্কটল্যান্ড ১-০ এগিয়ে যায়।

১৯৯৮ সালের বিশ্বকাপের পর এটিই বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের প্রথম গোল। সেবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বার্লির করা গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দলটি।

সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর আবারও বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। এবার তাদের মূল লক্ষ্য ইতিহাসের প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া।

সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৬:২৮ এএম
সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের
ছবি: সংগৃহীত

মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ফেবারিটদের রীতিমতো নাচিয়েছে তারা। ২১ মিনিটে পিছিয়ে পড়লেও ৩২ মিনিটে ভিনিসিয়ুসের গোলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। 

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচে দুদলের লড়াই হয়েছে বেশ। 

মরক্কোর হাই প্রেসিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক আক্রমণ চালিয়েছে মরক্কো। প্রথম ৩০ মিনিটেই ১২টি শট নেয় তারা। 

ম্যাচের ২১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে ব্রাজিল। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তাতে ১-১ গোলে সমতায় ফিরে ব্রাজিল। 

ম্যাচজুড়ে মাঝমাঠ ভুগিয়েছে ব্রাজিলকে। কাসেমিরো ও লুকাস পাকুয়েতা নিজেদের মেলে ধরতে পারেনি। যার প্রভাব পড়েছে ম্যাচে। এরপরও ভিনিসিয়ুসের করা গোলের সুবাদে ড্র নিয়ে মাঠে ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসজি/

ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৫:১৫ এএম
ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-মরক্কো। ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চেপে ধরে গত আসরের সেমিফাইনালিস্টরা। ম্যাচের ২১ মিনিটে গোল আদায় করে এগিয়ে যায় তারা। তবে ৩২তম মিনিটে মরক্কোর জালে বল জড়িয়ে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয় দুদলের লড়াই।

ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রাখে মরক্কো। ম্যাচের ১৪ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইগর থিয়াগো। ভিনিসিয়ুসের দারুণ ক্রসে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পান তিনি। কিন্তু তা জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এর কয়েক মিনিট পরেই গোলের সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপে পুড়ে ব্রাজিল।  

২১ মিনিটে গোল হজম করে বসে তারা। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। দ্রুতই ম্যাচে ফিরে তারা। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তার গোলে ১-১ সমতায় ফিরে বিরতিতে যায় ব্রাজিল। 

সালমান/ 

ব্রাজিলের শুরুর একাদশে চমক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৪ এএম
ব্রাজিলের শুরুর একাদশে চমক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

সালমান/