২০১২ সালে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন রিচার্ড পাইবাস। মুশফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের গুরুর দায়িত্ব পাওয়া এই ইংলিশ কোচ ফের বাংলাদেশে আসছেন কোচিং করাতে।
ক্রিকেটের ডেভেলপমেন্ট ও ট্রেনিংয়ের জন্য বাংলাদেশের সাবেক প্রধান কোচ রিচার্ড পাইবাসকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। সেখানে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কোচকে নিয়োগের খবরটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৩ বছর তথা এক যুগেরও বেশি সময় আগে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন পাইবাস। যদিও তার দায়িত্বকাল ছিল কেবলই সাড়ে চার মাস।
চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তখন আলোচনা শুরু হয় পাইবাসকে নিয়ে। তবে শেষ পর্যন্ত তাকে আর নিয়োগ দেওয়া হয়নি।
পাইবাসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ বলায় যায়। ১৯৯১ সাল পর্যন্ত টানা চার বছর দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে সেলবোর্ন কলেজের কোচ ছিলেন তিনি। পরে ১৯৯৯ সালে পাকিস্তানের বিশ্বকাপ দলের পরামর্শকও ছিলেন পাইবাস। এরপর নানা মেয়াদে ছিলেন দলটির সঙ্গে। কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেও।