জাতীয় দলে সুযোগ পেয়েছেন আরও বহু আগে। কিন্তু নিজের জায়গা পাকাপোক্ত করতে ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। ২০২০ সালে টেস্টে অভিষেকের পর ২০২১ সালে টি-টোয়েন্টিতে জাতীয় দলে নাম লেখান।
কিন্তু পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দুই ম্যাচের করেন যথাক্রমে ১ ও ০। মাঝে ২০২৩ সালে এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দেন সাইফ। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ সেই আসরে।
মাঝে কেটে গেছে প্রায় দুই বছর। দীর্ঘ ২ বছর পর বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পেয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশেও জায়গা হয়েছে সাইফ হাসানের।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের ভরাডুবি হয়েছে। সেখানে ৬ ম্যাচে ১২১.১০ স্ট্রাইক রেটে ১৩২ রান করেন সাইফ।
এই সিরিজটি বলা চলে সাইফের জন্য জাতীয় দলে জায়গা পাকাপোক্তের সুযোগ। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করলে সুযোগ থাকছে এশিয়া কাপের স্কোয়াডের অন্তর্ভূক্তিরও।
নিলয়/