ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ ছয় লাখ শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন না পাওয়ায় সংসদে ক্ষোভ চীন-মঙ্গোলিয়া যৌথ মহড়ায় নজর কাড়লো রোবটিক উলফ চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নীতিমালা আধুনিকায়ন করছে সরকার: ত্রাণমন্ত্রী দেশে প্রতিবছর অপচয় হয় ৩৫ লাখ টন খাদ্য: প্রতিমন্ত্রী আব্দুল বারী গৃহকর্মী রোবট! দেশের সম্মান রক্ষায় জীবন বাজি রাখছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার মৃত্যু, অপরাধীর শাস্তি এবং সমাজের দায় বিশ্বকাপের উন্মাদনা এবার রঙ বাংলাদেশে নাচোলে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মৎস্য সমবায় সমিতির নিবন্ধন জাতিসংঘ: উন্নয়ন অংশীদার নাকি রাজনৈতিক প্রতিপক্ষ নদী-খাল কিছু নেই তবুও নির্মাণ হচ্ছে ব্রিজ শাহরাস্তিতে সরকারি গাছ কেটে নিলেন পৌর বিএনপির নেতা বানিয়াচংয়ে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০ ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২ প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র নর্ডিক দেশসমূহ: প্রকৃতি, সমৃদ্ধি ও মানবিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত জনবল নেবে ব্যাংক এশিয়া টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান, জানালা, বই-খাতা বিক্রির অভিযোগ শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু নওগাঁয় পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ পুশইন বন্ধে ভারতকে ১০-১২টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
Nagad desktop

লিটন ঝড়ের পর বৃষ্টিতে পণ্ড ম্যাচ

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
লিটন ঝড়ের পর বৃষ্টিতে পণ্ড ম্যাচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে পুরো ইনিংসের খেলা শেষ হতে পারেনি। পরে তো ম্যাচটাই ভেসে যায়।

বৃষ্টির আগে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ। লিটস দাস ঝোড়ো ফিফটি তুলে নিয়েছিলেন। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

এছাড়া শামীম হোসেন ১৯ বলে ২১, জাকের আলী ১৩ বলে অপরাজিত ২০ ও নুরুল হাসান সোহান ১১ বলে অপরাজিত ২২ রান করেন।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। এদিন টাইগারদের সামনে ছিল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের মিশন। কিন্তু বৃষ্টি সেটা হতে দিল না।

আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:১৪ পিএম
আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন
ছবি: সংগৃহীত

ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যকার প্রীতি ম্যাচে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডেনিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং বর্তমানে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।

গতকাল (৭ জুন) রাতে ৩৪ বছর বয়সি এরিকসেন ম্যাচের ৬৫ মিনিটে বুকে হাত দিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান। ডেনমার্কের ওডেন্সে অনুষ্ঠিত ম্যাচটি পরিচালনা করছিলেন নরওয়ের রেফারি সিগার্ড। ঘটনার পর খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ৭৯ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ডেনমার্ক জাতীয় দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন এক বিবৃতিতে বলেন, ‘তিনি কিছু সময়ের জন্য অচেতন ছিলেন, তবে খুব দ্রুতই জ্ঞান ফিরে পান।’

এটি প্রথমবার নয়। ২০২১ সালের জুনে ২০২০ ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে কোপেনহেগেনে হৃদ্‌রোগজনিত জটিলতায় মাঠেই লুটিয়ে পড়েছিলেন এরিকসেন। তখন তার হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল এবং মাঠেই জরুরি চিকিৎসার মাধ্যমে তাকে পুনরুজ্জীবিত করা হয়।

সেই ঘটনার পর তার শরীরে হৃদ্‌স্পন্দন নিয়ন্ত্রণকারী বিশেষ যন্ত্র, ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার-ডিফিব্রিলেটর (আইসিডি) স্থাপন করা হয়। পরে ইন্টার মিলান ছাড়তে বাধ্য হলেও মাত্র আট মাসের মধ্যে ব্রেন্টফোর্ডের হয়ে মাঠে ফিরে নিজের ক্যারিয়ার নতুন করে শুরু করেন।

সাম্প্রতিক ঘটনার সময় ডেনমার্ক ও ইউক্রেনের খেলোয়াড়রা এরিকসেনকে ঘিরে একটি বৃত্ত তৈরি করেন, যাতে তার চিকিৎসা নির্বিঘ্নে করা যায়। স্টেডিয়ামে তখন নেমে আসে নীরবতা। কিছুক্ষণ পর গ্যালারিজুড়ে ধ্বনিত হতে থাকে, ‘এরিকসেন, এরিকসেন।’

ডা. বোয়েসেন আরও বলেন, ‘ক্রিশ্চিয়ান ভালো আছে এবং নিজে হেঁটেই মাঠ ছেড়েছে। আমার পর্যবেক্ষণে, তার পেসমেকার ঠিক যেভাবে কাজ করার কথা, সেভাবেই কাজ করেছে।’ যোগ করেন, ‘তিনি অল্প সময়ের জন্য অচেতন ছিলেন, কিন্তু খুব দ্রুত জ্ঞান ফিরে পান। আমরা দ্রুতই তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হই।’

‘এখন হাসপাতালে তার আরও কিছু পরীক্ষা করা হবে, যাতে বোঝা যায় ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে। আমরা তার এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ক্রিস্টিয়ান ভালো আছে। সে আমাকে বলেছে খেলোয়াড়দের কাছে তার শুভেচ্ছা পৌঁছে দিতে এবং জানাতে যে সে ঠিক আছে।’

এরিকসেনের বর্তমান ক্লাব ভিএফএল ভলসবুর্গ সামাজিক মাধ্যমে লিখেছে, ‘আমরা তোমার কথা ভাবছি, ক্রিশ্চিয়ান।’ ক্লাবটি জানিয়েছে, তারা ডেনিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বার্তায় আরও বলা হয়, ‘তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’

সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারও সমর্থন জানিয়ে লিখেছে, ‘ক্রিশ্চিয়ান এরিকসেন ও তার পরিবারের পাশে আমাদের চিন্তা রয়েছে। দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি। আমরা সবাই তোমার সঙ্গে আছি।’

একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেড, যেখান থেকে ২০২৫ সালে বিদায় নিয়েছিলেন এরিকসেন, এক বিবৃতিতে জানায়, ‘ডেনমার্কের পক্ষ থেকে ক্রিশ্চিয়ান এরিকসেন সম্পর্কে পাওয়া ইতিবাচক খবরে ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই উৎসাহিত। পরবর্তী খবরের অপেক্ষায় আমরা ক্রিশ্চিয়ান এবং তার পরিবারের প্রতি ভালোবাসা ও শক্তি পাঠাচ্ছি।’

২০২১ সালে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে লুটিয়ে পড়ার সময়ও সতীর্থরা তাকে ঘিরে মানববেষ্টনী তৈরি করেছিলেন, যাতে তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা পায়। প্রায় ১০ মিনিট চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

পরে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। জরুরি বৈঠকের পর খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় দল দুটি। সেই ম্যাচে ফিনল্যান্ড ১-০ গোলে জয় পায়। অবাক করার মতো বিষয়, সেদিন ম্যাচসেরাও নির্বাচিত হয়েছিলেন এরিকসেন।

ডেনিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এরিকসেন তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন আয়াক্সে। এরপর টটেনহ্যামের হয়ে ৩০৫ ম্যাচে ৬৯ গোল এবং ৮৮ অ্যাসিস্ট করেন।

২০২০ সালে তিনি ইন্টার মিলানে যোগ দেন। প্রথমবার মাঠে লুটিয়ে পড়ার ঘটনার পর আট মাস ক্লাববিহীন ছিলেন। পরে ব্রেন্টফোর্ডে সংক্ষিপ্ত সময় কাটিয়ে তিন মৌসুম খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এখন আছেন ভলসবুর্গে।

অনিক/

ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির কাছে গোলাগুলি, আহত ৯

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৩৩ এএম
ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির কাছে গোলাগুলি, আহত ৯
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের কাছেই গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।

শনিবার ভোর প্রায় ৪টার দিকে ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানটি বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড দলের ব্যবহারের জন্য নির্ধারিত অনুশীলন কেন্দ্র থেকে পাঁচ মাইলেরও কম দূরে। দলের নির্ধারিত হোটেল থেকেও এটি অল্প দূরত্বে অবস্থিত।

কানসাস সিটি পুলিশের ক্যাপ্টেন জ্যাক বেচ্চিনা অ্যাথলেটিক-কে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় একটি বড় জনতা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। প্রথমদিকে তিনজন প্রাপ্তবয়স্ক নারী আহত হওয়ার খবর পাওয়া যায় এবং তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিশ্বকাপের নিরাপত্তা জোরদারে সম্প্রতি ১ কোটি ৭০ লাখ ডলারের একটি ফেডারেল অনুদান গ্রহণ করেছে কানসাস সিটি বোর্ড অব পুলিশ কমিশনার। এই ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটল। পুলিশের ডেপুটি চিফ ডিরিক ম্যাককলাম বলেন, অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপ নিরাপত্তা পরিকল্পনার কাজ অব্যাহত রেখেছিল বিভাগটি।

ইংল্যান্ড দল বর্তমানে ফ্লোরিডাতে তাদের শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। গত শনিবার প্রস্তুতি ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে। আগামী বুধবার কোস্টারিকার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর ১৩ জুন তারা কানসাস সিটিতে যাবে।

বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডের অনুশীলন ভেন্যু হবে সোয়াপ সকার ভিলেজ। এছাড়া বিশ্বকাপের দুই শক্তিশালী দল আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসও কানসাস সিটিকেই নিজেদের ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে।

বিশ্বকাপ চলাকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী কানসাস সিটিতে আসবে বলে আশা করা হচ্ছে। ফলে স্থানীয় প্রশাসনের জন্য নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনিক/

বাংলাদেশ সিরিজের আগে জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:৪৭ এএম
বাংলাদেশ সিরিজের আগে জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এবং ওপেনার ট্রাভিস হেড। মার্শের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি মার্শ ও হেড। গোড়ালির চোট থেকে সেরে উঠার প্রক্রিয়ায় আছেন মার্শ, আর ব্যক্তিগত কারণে ছুটি পেয়েছেন হেড।

এ ছাড়া লেগ-স্পিনার তানভীর সাংঘাও বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তিনি আর সফরের বাকি অংশে খেলতে পারবেন না। তবে মার্শ বাংলাদেশে দলের সঙ্গে থাকবেন এবং পরবর্তী টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।

পাকিস্তান সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও তরুন ব্যাটার ওলি পিক এবং অলরাউন্ডার ম্যাচ শর্ট দলের সঙ্গেই থাকছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট খেললেও এখনও সীমিত ওভারের আন্তর্জাতিক অভিষেক না হওয়া অফ-স্পিনার টড মারফিকে সাংঘার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তানভীর সাংঘা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে এবং সে সফরের বাকি অংশে আর খেলতে পারবে না।’ তিনি যোগ করেন, ‘আমরা আশা করেছিলাম মার্শ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবে। কিন্তু গোড়ালির চোট থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে তার এখনও সময় লাগছে।’

হেডকে নিয়ে ডোডেমেইড বলেন, ‘বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই স্কোয়াডেই ট্রাভিস হেডকে রাখা হয়েছিল। তবে পরে তাকে ব্যক্তিগত কারণে দুই সিরিজ থেকেই ছুটি দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

হ্যাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডুয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশানে, টড মারফি, ওলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল

মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।

অনিক/

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ‘বাধা’ নিয়ে ক্ষোভ, মেক্সিকোয় পৌঁছেছে ইরান দল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:৩৬ এএম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ‘বাধা’ নিয়ে ক্ষোভ, মেক্সিকোয় পৌঁছেছে ইরান দল
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ সামনে রেখে রবিবার মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে দলটির বিশ্বকাপ অংশগ্রহণ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি অবস্থিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তিজুয়ানায় অবতরণ করে ইরান দল। এর আগে ওয়াশিংটনের বিরুদ্ধে বিশ্বকাপে অংশগ্রহণের পথে নানা বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছিলেন ইরানি কর্মকর্তারা।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে তা ম্যাচ শুরুর অল্প সময় আগে। ইরানের শিক্ষার্থী সংবাদ সংস্থা আইএসএনএকে বলেন, ‘আমরা জানি না আমেরিকানদের এই বাধা সৃষ্টি কতদূর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্র যা করছে, তা বিদ্বেষপূর্ণ এবং দলগুলোর মধ্যে সমতার অভাবের প্রতিফলন।’

এদিকে, যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি খেলোয়াড় ও প্রয়োজনীয় সহায়ক স্টাফদের জন্য প্রয়োজনীয় ভিসা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, ‘মিথ্যা অজুহাতে ইরান দল যেন এই ব্যবস্থার অপব্যবহার করে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে না পারে, তা আমরা নিশ্চিত করব।’

বিশ্বকাপে ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে দলটি মেক্সিকোতেই অবস্থান করবে।

ইরান দল মাল্টিপল-এন্ট্রি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে। উদ্বোধনী ম্যাচের এক দিন আগে এবং বাকি দুই গ্রুপ ম্যাচের দুই দিন আগে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে।

এই ব্যবস্থাকে ‘সত্যিই অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন মেহদি তাজ। তিনি জানান, বিষয়টি নিয়ে ইরান ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সম্ভাব্য জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং বিষয়টিকে বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত করেন।

ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি বলেন, প্রতিনিধি দলের কয়েকজন সদস্য, যাদের মধ্যে ব্যবস্থাপনা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও রয়েছেন, এখনও অনুমোদন পাননি। তিনি বলেন, 'আমি আপনাদের জিজ্ঞেস করছি, এটা কেমন আচরণ? আমি আশা করি পরিস্থিতির স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি হবে না।'

এদিকে অ্যাম্বাসি অব ইরান ইন আনকারাও এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে। সিএনএনের বরাত দিয়ে তারা একে ‘খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের সবচেয়ে খারাপ রূপ’ বলে আখ্যা দিয়েছে।

অনিক/

স্পেন ও ইয়ামালের মাঝে বার্সা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১০:৫১ এএম
স্পেন ও ইয়ামালের মাঝে বার্সা
ছবি: সংগৃহীত

বাম হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন লামিনে ইয়ামাল। তাই বিশ্বকাপের আগে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচেট খেলছেন না তিনি। এমনকি দলের ভ্রমণসঙ্গীও হবেন না তিনি। দলের বেস ক্যাম্প, যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাটানুগায় অবস্থান করবেন।

মেক্সিকোর পুয়েব্লায় আগামীকাল (৯ জুন) পেরুর বিপক্ষে খেলবে স্পেনে। এই লড়াইয়ে তরুণ তারকা ইয়ামাল, ফরোয়ার্ড নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজকে দলে রাখছে না স্পেন।

গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আংশিক ছিঁড়ে যাওয়ার চোট পান ইয়ামাল। ১৮ বছর বয়সি এই ফুটবলার লা লিগা মৌসুমের বাকি অংশে খেলতে পারেননি। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে তাকে তার প্রথম বিশ্বকাপের জন্য দলে নিয়েছেন।

স্পেন ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। দে লা ফুয়েন্তে এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, বিস্ময়বালক ইয়ামাল তখন পর্যন্ত খেলার জন্য ‘প্রস্তুত হতে পারে’।

‘এর মানে এই নয় যে সে নিশ্চিতভাবেই খেলবে, দেখা যাক,’ বলেছেন দে লা ফুয়েন্তে। ‘হতে পারে কয়েক মিনিট খেলবে, হতে পারে শুধু অনুশীলন করবে যাতে দ্বিতীয় ম্যাচের জন্য নিজের ফিটনেস আরও উন্নত করতে পারে। আমাদের বিষয়টি মূল্যায়ন করতে হবে।’

গতকাল স্প্যানিশ সংবাদপত্র দিয়ারিও এএসের প্রতিবেদনের সঙ্গে এই বক্তব্যের মিল রয়েছে। সেখানে বলা হয়েছে, ইয়ামালের মাঠে ফেরার বিষয়ে কিছু শর্ত দিয়েছে বার্সেলোনা। কেপ ভার্দের বিপক্ষে তাকে ১৫ মিনিটের বেশি খেলানো যাবে না এবং স্পেনের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে সর্বোচ্চ ৬০ মিনিট খেলতে পারবে।

দিয়ারিও এএস আরও জানিয়েছে, বার্সেলোনার ফিজিওথেরাপিস্ট ফার্নান্দো গালান স্পেন জাতীয় দলের মেডিকেল স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং ইয়ামালের পুনর্বাসন পরিকল্পনার তত্ত্বাবধান করেছেন।

২০২৫ সালের ব্যালন ডি’অর ভোটে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন ইয়ামাল। এছাড়া, ইউরো ২০২৪ জয়ে স্পেনকে সহায়তা করেন তিনি। ওই টুর্নামেন্ট চলাকালেই তার বয়স ১৭ বছর পূর্ণ হয়েছিল। স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ৬ গোল করেছেন ইয়ামাল।

অনিক/