চলতি মাসেই দক্ষিণ কোরিয়া ও জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। সিএ দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
বুধবার (১ অক্টোবর) কার্লো আনচেলত্তি দলের ফিরেছেন ঘো রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তবে এবারও স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।
সবশেষ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল ভিনিসিয়ুসকে।
বাম পায়ের ঊরুর চোটে ভুগছেন নেইমার জুনিয়র। সেই চোট থেকে নভেম্বরের আগে ফেরা সম্ভব নয়। অক্টোবর ২০২৩ থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি।
দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদের মিলিতাও। আর আক্রমণভাগে চমক হিসেবে জায়গা পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ইগর হেসুস। ইংলিশ ক্লাবে যোগ দেওয়ার পরই নজর কাড়েন তিনি—মাত্র দুই ম্যাচেই করেন চার গোল।
আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে মুখোমুখি হবে জাপানের।
ব্রাজিল স্কোয়াড–
গোলরক্ষক- এদেরসন, বেন্তো, হুগো সউজা।
ডিফেন্ডার- কার্লোস আগুস্তো, এদের মিলিতাও, কাইয়ো হেনরিক, ভেন্দারসন, ডগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, বেরালদো, ওয়েসলি।
মিডফিল্ডার- আন্দ্রে, ব্রুনো গিমারেশ, জোয়েলিনটন, কাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড- এস্তেভাও মেসিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর হেসুস, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
নিলয়/