ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে একই পরিবারের তিনজনের মৃত্যু
Nagad desktop

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস পেয়েছে ভারত

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস পেয়েছে ভারত
ছবি: সংগৃহীত

দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত। দলের এই জয়কে বড় সাফল্য বলে আখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোলের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, এই জয় দলের শক্তির প্রমাণ। একই সঙ্গে তিনি ভারতীয় দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে জানান, তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে।

গতকাল কলম্বোতে ইশান কিশানের হাফ সেঞ্চুরির পর দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৬১ রানে হারায় ভারত। ম্যাচ শেষে সাংবাদিকদের শুক্লা বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে এত বড় ব্যবধানে জয়, আমার মনে হয় এটি বিশাল অর্জন। আজ আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে, আমাদের ছেলেরা যেভাবে খেলেছে, আমরা বিশ্বকাপও জিতব। কখনও ইশান কিশান পারফর্ম করে, কখনও অভিষেক পারফর্ম করে- সবাই অবদান রাখছে। আমাদের এমন শক্তিশালী দল যে আমরা অবশ্যই বিশ্বকাপ জিতব।’

অনিক/

পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১২ এএম
পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পেয়ে তা থেকে গোল আদায় করে নেন ব্রিল এমবোলো। তাতে ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে কাতার। 

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও কাতার।

ম্যাচের শুরুতেই দুদলের সামনেই সুযোগ এসেছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি  বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণাত্মক খেলে সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপীয় দলটি।

সালমান/

ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:১৩ এএম
ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’
ক্রিশ্চিয়ানো রোনালদো

তিনি পুরোপুরি ফিট, আত্মবিশ্বাসী এবং রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা, যিনি ফিটনেস প্রশ্নে নিজেই জানিয়েছে এমন কথা।

পর্তুগিজ যুবরাজ চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই খেলেছেন। যদিও কোনো গোল করতে পারেননি অধিনায়ক। তাই অনেকেই সন্দিহান তার ফিটনেস নিয়ে। এজন্যই প্রশ্নটা সামনে চলে আসে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে পর্তুগাল দলের যাত্রার আগ মুহূর্তে। তখন ৪১ বছর বয়সী রোনালদো খানিকটা রসিকতার সুরেই বলেন, ‘শারীরিকভাবে? আমি ভালো আছি। আপনারা কি আমার ম্যাচগুলো দেখেননি?’

একই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। তার কথায়, ‘প্রস্তুতি ভালো হয়েছে, যদিও বেশ ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি ম্যাচগুলোয় আমরা ভালো খেলেছি। কিন্তু আসল বিষয় শুরু হবে ১৭ তারিখে, প্রথম ম্যাচে। তখনই চাপ বাড়বে এবং তখনই বোঝা যাবে প্রকৃত চ্যাম্পিয়ন কারা।’ আগামী ১৭ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ ডিআর কঙ্গো।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ (২২৭) ও সবচেয়ে বেশি গোলের (১৪৩) রেকর্ড এখনো রোনালদোর দখলে। ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি। সেই স্বপ্ন পূরণেই এবার মাঠে নামছেন তিনি। পর্তুগাল বিশ্বকাপ জয়ের দাবিদার কি না—এমন প্রশ্নে রোনালদো বলেন, ‘এর উত্তর আমরা টুর্নামেন্টের শেষে জানতে পারব। আমরা সবাই খুবই রোমাঞ্চিত। বিশ্বকাপ সব সময়ই বিশেষ একটি আসর, ঠিক ইউরোর মতো। তাই আমরা অনেক আশা নিয়ে সেখানে যাচ্ছি।’

পর্তুগাল কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। তাদের সেরা সাফল্য ১৯৬৬ সালে তৃতীয় হওয়া। তবে এবার শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইউরোপের দেশটি। ব্রুনো ফার্নান্দেজ দারুণ একটি মৌসুম কাটিয়ে এসেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি এক মৌসুমে সর্বোচ্চ ২১ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। পাশাপাশি মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

এছাড়া নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনহা এবং গনসালো রামোস—এই চারজন পিএসজির লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রোনালদো বলেন, ‘আমাদের দারুণ একটি প্রজন্ম রয়েছে। তবে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ম্যাচে জয় বা পরাজয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, এই প্রজন্ম পর্তুগালের মানুষকে অনেক আনন্দ উপহার দেবে।’

এ মৌসুমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ জয় করা রোনালদো বিশ্বকাপে ভালো শুরুর গুরুত্বও তুলে ধরেছেন। তার ভাষায়, ‘মূল বিষয় হলো ভালো শুরু করা এবং গ্রুপের শীর্ষে থেকে শেষ করা। এরপর এক ম্যাচ করে এগোতে হবে। ধাপে ধাপে আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং নিজেদের ছন্দ খুঁজে নিতে হবে। অনেক কিছুর ওপর সবকিছু নির্ভর করবে, তবে আমি খুবই আত্মবিশ্বাসী যে সবকিছু ভালোই হবে।’

‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৫৩ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:৫৫ এএম
‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা
তাকেফুসা কুবো। ছবি: সংগৃহীত

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যেখানে টানা তিন বিশ্বকাপের বাছাই থেকে ছিটকে গেছে সেখানে ১৯৯৮ সালে প্রথম শ্রেষ্ঠত্বের মঞ্চে পা-রাখা জাপানের এটি টানা অষ্টম বিশ্বকাপ। এর মধ্যে চারবারই গ্রুপ পর্বের বাধা টপকে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে ব্লু সামুরাইরা। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে। গত তিন দশকে দেশটি কেবল এশিয়ার পরাশক্তিই হয়ে ওঠেনি, হয়ে উঠেছে বিশ্বফুটবলেরই আকর্ষণীয় এক দল। 

দুর্ভাগ্য এবার ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন অন্যতম বড় তারকা। ফলে দলকে উজ্জীবিত করতে ‘জাপানের মেসি’ খ্যাত অভিজ্ঞ উইঙ্গার তাকেফুসা কুবোর ওপর থাকবে বাড়তি দায়িত্ব। সঙ্গী হিসেবে তিনি পাবেন সেনসেশনাল স্ট্রাইকার আয়াসে উয়েদা ও সেন্টার ব্যাকের ‘নীরব নায়ক’ হিরোকি ইতোকে।

বল পায়ে দারুণ নৈপুণ্যের কারণে একটা সময় কুবোকে ডাকা হতো ‘জাপানের মেসি’ নামে। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ছিলেন জাপান দলের সর্বকনিষ্ঠ সদস্য। তখন তার বয়স ছিল ২১ বছর। চার বছর পর এবার আমেরিকা বিশ্বকাপে পুরো জাতির ভার যেন তার কাঁধে। ২৫ বছর বয়সী রাইট উইঙ্গার ২০২২ থেকে রিয়াল সোসিয়েতদাদের হয়ে খেলেছেন ১২৫ ম্যাচ। ২০১৯ থেকে ৪৯ ম্যাচ খেলে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। বিশ্বকাপে জাপানের বড় চমক হতে পারেন আয়াসে উয়েদা।

২৭ বছর বয়সী সেনসেশন ডাচ ক্লাব ফেইনুর্ডের হয়ে ২০২২-২৬ মৌসুমের ডাচ প্রথম বিভাগে (এরেডিভিসি) সর্বোচ্চ ২৫ গোল করে লিগের শীর্ষ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন। জাপানের ৩-৪-২-১ ফরমেশনে তিনি সেন্ট্রাল স্ট্রাইকার বা পোস্ট-প্লেয়িং ফরোয়ার্ড হিসেবে আক্রমণভাগের নেতৃত্ব দেন। পাশাপাশি পুরো মাঠে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তিনি প্রধান যোগানদাতা হিসেবেও কাজ করেন। অনূর্ধ্ব-২০, ২১, ২৩ বয়স ভিত্তিক দল পেরিয়ে ২০১৯ থেকে জাপানের জার্সিতে ৩৯ ম্যাচে ১৬ গোল করেছেন আয়াসে উয়েদা।

এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৯ পিএম
এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক অফ-ফর্মে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন তার জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে। পিএসজির এই ফরোয়ার্ডের মতে, এমবাপ্পেকে নিয়ে সমালোচনা এখন ‘সব সীমা ছাড়িয়ে গেছে’ এবং এটি সম্পূর্ণ ‘অন্যায়’।

২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে বেশ কঠিন সময় পার করছেন এমবাপ্পে। অন্যদিকে, তার সাবেক ক্লাব পিএসজি এই সময়ের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। সেই দলের মহানায়ক দেম্বেলে।

এমবাপ্পে স্পেনে ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও লা লিগা ও ইউরোপীয় মঞ্চ উভয় জায়গাতেই ক্লাবকে উঁচুতে রাখতে পারছেন না। ফলস্বরূপ সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের সমর্থকদের বেশ কয়েকবার দুয়োধ্বনি শুনতে হয়েছে ফরাসি স্ট্রাইকারকে। এমনকি তাকে ক্লাব থেকে তাড়ানোর জন্য করা একটি অনলাইন পিটিশনেও স্বাক্ষর করেছে লাখ লাখ মানুষ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, ‘তাকে (এমবাপ্পে) নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, তা সম্পূর্ণ অন্যায্য। কিলিয়ানের ওপর কিছু মানুষ বড্ড বেশি মানসিক অত্যাচার চালাচ্ছে।’

দেম্বেলে আরও বলেন, ‘সে মাঠের ভেতরে একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরেও দারুণ একজন মানুষ। শুধু সে কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকে সমালোচনার মাত্রা বাড়িয়ে দেয়। মানুষের উচিত তাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো বন্ধ করা।’

এমবাপ্পের ওপর থাকা মিডিয়া ও সমর্থকদের সার্বক্ষণিক নজরদারির ক্ষোভ প্রকাশ করে দেম্বেলে বলেন, ‘সে জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না। সবকিছু নিয়েই মাতামাতি হয়। এটা সত্যিই অতিরিক্ত। দিনশেষে সে-ও একজন মানুষ। ফ্রান্স দলের হয়ে সে আমাদের সঙ্গে দারুণ খেলে, সে আমাদের একজন যোগ্য অধিনায়ক।’

ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৪ পিএম
ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইরান তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তবে নিরাপত্তা ইস্যুতে তারা ঘাঁটি গেড়েছে মেক্সিকোতে। সেখানে যে স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইরানি ফুটবলার, তারই কাছাকাছি পার্ক করে রাখা একটি গাড়ির ট্রাঙ্কে পচনধরা একটি মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকরা দেখেছেন, তিজুয়ানার একটি সুপারমার্কেটের পার্কিং লটে দাঁড় করিয়ে রাখা ধূসর রঙের একটি টয়োটা এসইউভির ট্রাঙ্ক পুলিশ খুলে দেখছে। গাড়িটির নম্বরপ্লেট ছিল ক্যালিফোর্নিয়ার। এটি ছিল ক্যালিয়েন্তে স্টেডিয়ামের ঠিক বিপরীতে, যেখানে ‘টিম মেল্লি’ যুক্তরাষ্ট্রে নিজেদের তিনটি ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন করছে।

সাদা রঙের সুরক্ষাবস্ত্র পরা বিশেষজ্ঞরা গাড়িটির চারপাশে কাজ করেন। তারা মরদেহটি পরীক্ষা-নিরীক্ষা করার পর সেটি সরিয়ে নেন। তিজুয়ানার প্রসিকিউটরের কার্যালয় জানায়, একটি টহল ইউনিট মরদেহটি খুঁজে পায়।

একজন মুখপাত্র বলেন, ‘গাড়িটি তল্লাশি করে তারা ট্রাঙ্কের ভেতরে কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তির মরদেহ দেখতে পায়, যার শরীরে সহিংসতার চিহ্ন ছিল।’ তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গাড়িটি গত বুধবার পরিত্যক্ত অবস্থায় সেখানে রেখে যাওয়া হয়েছিল।

মেক্সিকো শক্তিশালী মাদকচক্রের দৌরাত্ম্যে জর্জরিত এবং দেশটিতে বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী শহর তিজুয়ানা বিশেষভাবে বিপজ্জনক হিসেবে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ১,২০০-এর বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে ফিফার এই ফুটবল মহাযজ্ঞে ইরানের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। দলটি প্রথমে অ্যারিজোনায় নিজেদের অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করেছিল, তবে চলমান বৈরিতার কারণে পরে সেটি মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।

মেক্সিকোতে পৌঁছানোর পর থেকেই দলটিকে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। হোটেল ও স্টেডিয়ামের মধ্যে যাতায়াতের সময় তাদের সশস্ত্র সেনারা পাহারা দিয়ে নিয়ে যায়। শুক্রবার মরদেহটি সরিয়ে নেওয়ার মাত্র কয়েক মিনিট পরই দলটির বহর স্টেডিয়াম ত্যাগ করে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এএফপির প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব ইরান দল দেয়নি।

অনিক/