ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সম্মিলিত ডাকসু আন্দোলন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে কর্মসূচি এ কর্মসূচি পালিত হয়। এক পর্যায়ে আন্দোলনরতদের সঙ্গে মিটিংয়ে বসেন ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও প্রক্টর।
দীর্ঘ মিটিংয়ের মধ্য দিয়ে প্রশাসন সম্মিলিত ডাকসু আন্দোলনকে জানায়, যেহেতু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ৪টি কমিটি গঠন করা হয়েছে। তাই নীতিমালা অনুসরণ করা ছাড়া আমাদের পক্ষ থেকে এখনই কোনো ঘোষণা দেওয়া সম্ভব নয় এবং এটি বৈধও হবে না।
আন্দোলনকারীরা বলেন, ‘ঢাবি কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছেন, আগামীকাল (বুধবার) বিকেল ৫টার মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ৪টি কমিটির কার্যক্রমের হালনাগাদ আমাদেরকে জানানো হবে। আজকে (মঙ্গলবার) সিন্ডিকেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরবর্তী দশ দিনের মধ্যে দ্বিতীয় সিন্ডিকেট মিটিং আহ্বান করা হবে এবং দ্বিতীয় সিন্ডিকেট মিটিংয়ে সংস্কার প্রস্তাবনা ও আচরণবিধি অনুমোদনের বিষয়টি তোলা হবে। এই সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্তের উপর ভিত্তি করে মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশনার নিয়োগ, ভোটার তালিকা হালনাগাদ সহ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।’
আন্দোলনকারীরা আরও বলেন, ‘আমরা প্রশাসন থেকে বারবার জিজ্ঞেস করে এই তিনটি বিষয় নিশ্চিত হয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করি এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি থেকে সংগৃহীত স্বাক্ষর ভিসি স্যারের কাছে হস্তান্তর করি।’
মাহফুজ




