জাঁকজমক ও মর্যাদাপূর্ণ আয়োজনে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১ হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়।
একই সঙ্গে কৃতিত্বপূর্ণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক ও সম্মাননা।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন।
বক্তব্যে তিনি জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতা দিয়ে সমাজের জন্য কাজ করার আহ্বান জানান গ্রাজুয়েটদের।
এদিকে সমাবর্তন বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান এবং ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম।
বক্তারা বলেন, প্রথম সমাবর্তন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্জনকেই উদযাপনই নয় করছে না; বরং দক্ষ মানবসম্পদ গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরিতে মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্ব নতুন করে তুলে ধরছে।
অমিয়/