কোচ কাঞ্চন একাডেমির ব্রেইভ বিজনেস কোচিং ব্যাচ তিন ও চারের স্নাতক গ্রাজুয়েশন সিরিমনি উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা, দেশের প্রথম আন্তর্জাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার ইলিয়াস কাঞ্চন। তিনি ব্রেইভ গ্রাজুয়েশনদের উত্তরীয় পরিয়ে দেন। এরপর তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজন করা হয় ‘লিমিটলেস বিলিফ’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক লেকচার সেশন। যেখানে বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন।
দ্বিতীয় ভাগে একাডেমির ব্রেইভ-হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রামের ব্যাচ তিন ও চারের গ্র্যাজুয়েশন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। এ পর্বে দুই ব্যাচের ২০০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় কোচ কাঞ্চন বলেন, ‘শুধু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্ন পূরণের জন্য দরকার সঠিক দিকনির্দেশনা এবং পরিকল্পিত কর্মপন্থা গ্রহণ। তাহলেই আসবে সাফল্য।’
তিনি বলেন, ‘বিশ্বাসের ভিত্তি মজবুত না হওয়ার কারণেই আমরা বারবার ব্যর্থ হই। সাফল্যের পথে এগিয়ে যেতে হলে প্রথমেই নিজের প্রতি আস্থা রাখতে হবে। মস্তিষ্কে ইতিবাচক ভাবনা সৃষ্টি করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই ভেবে যে, আমি পারব, আমাকে পারতেই হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, ‘ব্রেইভ’ বাংলাদেশের একমাত্র প্রিমিয়াম ও হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রাম। এখানে ওয়ার্ল্ডক্লাস অ্যাডভান্স স্ট্র্যাটেজি, কার্যকর ফ্রেমওয়ার্ক এবং কোচ কাঞ্চনের নিজস্ব উদ্ভাবিত টুলস ব্যবহার করে গভীরতর কোচিং ও মেন্টরিং প্রদান করা হয়। বিজনেস স্কিলের পাশাপাশি ব্রেইভ একটা লাইফস্টাইল কোচিং প্রোগ্রাম, যা জীবনকে নতুন করে উপলব্ধি করতে, জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য খুঁজে পেতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা দক্ষভাবে আয়ত্তে আনতে সহায়তা করে।
কোচ ইলিয়াস কাঞ্চন মনে করেন, ব্রেইভ প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি আপনার জীবনের ধারা পরিবর্তন করে দিতে সক্ষম। ডমিনো ইফেক্টের মতো এই প্রোগ্রাম আপনাকে একের পর এক সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
২০১৮ সাল থেকে এ পর্যন্ত কোচ কাঞ্চন একাডেমির বিভিন্ন সেশনে এক লাখেরও বেশি উদ্যোক্তা ও করপোরেট প্রফেশনালস অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন। এ ছাড়া কোচ কাঞ্চনের বই পড়েছেন ৭০ হাজারেরও বেশি পাঠক।
এক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কোচ কাঞ্চন একাডেমি ১০ লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির কর্মপরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
সুমন/