বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লি. (বিআইপিডি) আয়োজিত ‘Fire Insurance (Risk Assesment, Management and Claims)’) শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ কর্মশালাটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
‘অগ্নি বীমা’ বিষয়ক কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অগ্নি জরিপের বিভিন্ন ক্ষেত্র তুলে ধরা, যার মধ্যে রয়েছে দাবি তদন্ত, ক্ষতির মূল্যায়ন, ইত্যাদির ব্যবহারিক দিকগুলো। এই কর্মশালা দীর্ঘদিন ধরে অগ্নি জরিপের পেশায় নিযুক্ত ব্যক্তিদের জন্য একটি রিফ্রেশার কোর্স হিসেবে কাজ করেছে।
কর্মশালাটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কে.এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ইয়াসিন এ খান, এমবিএ, এসিআইআই (ইউকে), বিআইপিডি একাডেমিক কাউন্সিলের সদস্য এ.কে.এম. এহসানুল হক, এফসিআইআই (যুক্তরাজ্য), তিস্তা সার্ভেয়ারসের লস অ্যাডজাস্টার এবং বিজনেস এক্সিকিউটিভ, খন্দকার কায়েস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার-অ্যাট-ল, আনোয়ার আহমেদ চৌধুরী, এবিআইএ।
কর্মশালাটিতে অংশগ্রহণকারীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন বিআইপিডির মহাপরিচালক কাজী মোরতুজা আলী।
কর্মশালাটির মূল আলোচ্য বিষয় ছিল:
* অগ্নি বীমার সংজ্ঞা, নীতি এবং গুরুত্ব।
* নন-লাইফ বীমার ব্যয় নিয়ন্ত্রনের পথ ও পদ্ধতি।
* শিল্প ও গার্হস্থ্য অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ এবং প্রতিরোধ ব্যবস্থা।
* অগ্নি ও সংশ্লিষ্ট বিপদ বীমার আওতায় ক্ষতির জরিপ এবং মূল্যায়ন।
* অগ্নি ক্ষতি প্রতিরোধ ও হ্রাসকরণের বিষয়ে জরিপকারীর সুপারিশ।
* একটি আদর্শ জরিপ প্রতিবেদনের কাঠামো।
* পলিসি ধারকের স্বার্থ এবং বীমাকারী এবং বীমাকৃত ব্যক্তির অধিকার ও কর্তব্যের সুরক্ষা এবং অগ্নি আন্ডাররাইটিংয়ে প্রযুক্তির প্রয়োগ।
* অগ্নি নীতির সঙ্গে সংযুক্ত ধারা এবং অনুমোদন এবং স্ট্যান্ডার্ড অগ্নি নীতির সাধারণ শর্তাবলী
কর্মশালাটিতে বিভিন্ন মতামত এবং প্রশ্নোত্তরের মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেমন: ইন্স্যুরেন্স কোম্পানীগুলোতে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সল্পমেয়াদি চুক্তিতে নিয়োগ দেওয়া হয় যার কারণে তারা দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা করতে পারেনা। ইন্স্যুরেন্স একটা দেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্ত্বপূর্ণ অংশ। এ বিষয়টা মাথায় রাখা উচিত এবং ব্যয় বাড়ার কারণ নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।
আলোচকরা নিম্নরুপ সুপারিশমালা পেশ করেন
Insurance Association এবং Insurance Forum কে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে বীমা উন্নয়নের লক্ষে সুপারিশ প্রনয়ন এবং উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে। বিআইপিডি গবেষক ও পরামর্শক হিসেবে কাজ করার উদ্যোগ গ্রহণ করতে পারে।
বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিসমূহের অর্ধশতাধিক নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত কর্মশালাটিতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তি/মাহফুজ