ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু

জমজমাট রাজশাহীর সিল্ক পাড়া

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৯:২৮ এএম
আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পিএম
জমজমাট রাজশাহীর সিল্ক পাড়া
ছবি : খবরের কাগজ

প্রাচীনকাল থেকে রেশম বা সিল্কের জন্য বিখ্যাত হওয়ায় দেশ-বিদেশে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কের তৈরি কাপড়ের বেশ কদর রয়েছে। ঈদ এলে এর কদর আরও বহুগুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ধর্মীয় এই উৎসবকে সামনে রেখে জমে উঠেছে রাজশাহীর সিল্ক পাড়া। কারখানা ও শো-রুমগুলোতে বেড়েছে ব্যস্ততা। ঈদ সামনে রেখে এবার প্রায় ৬০ কোটি টাকা বাণিজ্যের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, দেশের সিংহভাগ রেশম পণ্য বা সিল্ক সুতা রাজশাহীতেই উৎপাদিত হয়। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদর দপ্তরও এই জেলাতেই। এককালে রেশম সুতা থেকে শুধু শাড়ি তৈরি হলেও এখন পণ্যের বৈচিত্র্য ও ডিজাইনের বিস্তৃতি ঘটেছে। এখন সব বয়সী ও শ্রেণির মানুষের পরিধান উপযোগী নানা ধরনের রেশম বস্ত্র তৈরি হচ্ছে রাজশাহীর বিভিন্ন কারখানায়। কারখানাগুলো রাজশাহীর বিসিক সপুরা এলাকায় গড়ে উঠায় এই এলাকাকে বলা যায় সিল্ক পাড়া। এখানে রাজশাহী সিল্কসহ বেশ কিছু শো-রুম রয়েছে। ঈদ ও বাংলা নববর্ষকে সামনে রেখে কেনাকাটায় মুখর হয়ে উঠেছে রেশম কাপড়ের এই শোরুমগুলো।

সিল্ক পাড়া ঘুরে দেখা যায়, হাতের কাজকে ঘিরে কর্মব্যস্ত হয়ে উঠেছে সিল্ক পাড়া। পিছিয়ে নেই সিল্কের শো-রুমগুলোও। ইতোমধ্যে এই শোরুমগুলো সেজেছে বাহারি পোশাকে। 

শো-রুমগুলো ঘুরে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও রেশমের তৈরি পোশাকে এসেছে বৈচিত্র্য এবং নতুনত্ব। তবে গতবারের চেয়ে এবার দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। আমদানি করা সুতা ও রঙের দাম বৃদ্ধি পাওয়ায় পোশাকের দাম কিছুটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

আমেনা সিল্কে ঈদের পোশাক কিনতে এসেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আকতার স্বপ্না। তিনি বলেন, ‘সিল্কের শাড়ি আমার সব সময় পছন্দ। এবারও শাড়ি কিনতে এসেছি। শাড়িগুলোতে এবার নতুনত্ব বেশি। শো-রুমগুলোতেও আলাদা ডিজাইনের শাড়ি এসেছে। তাই কেনার আগে ঘুরে ঘুরে দেখছি।’

ঊষা সিল্কের মহাব্যবস্থাপক জহুরুল ইসলাম ও রাজশাহী সিল্ক ফ্যাশনের ব্যবস্থাপক সেলিম রেজা জানান, ঈদের জন্য প্রতিদিন সকালে তারা শোরুম খুলছেন। ইফতারের পরই ক্রেতারা বেশি আসছেন। মধ্যরাত পর্যন্ত বিক্রি চলছে। কয়েক বছরের তুলনায় এবার ঈদে বিক্রি বেশ ভালো।

রাজশাহী সিল্ক মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী বলেন, ‘ঈদ উৎসবকে সামনে রেখে কেনাবেচা জমে উঠছে। এবার ঈদে শুধু রাজশাহীতেই প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ব্যবসা করবেন সিল্ক পোশাক ব্যবসায়ীরা। তবে সারা দেশে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে।’ 

২০১৭ সালে ‘রাজশাহী সিল্ক’ ভৌগোলিক পণ্য নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতিও পেয়েছে।

টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:০৮ পিএম
টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১
ছবি: খবরের কাগজ।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির নাম ব্যবহার করে বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা বাজার এলাকায় শাহবাগ থানা ও ভূঞাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় তাকে।

তিনি উপজেলার অর্জুনা বাজার এলাকার বাসিন্দা।

বুধবার (১৭ জুন) রাতে রাজধানীর শাহবাগ থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামের বাসিন্দা মো. রাজা মন্ডল।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আব্দুল গাফফার হিমেল জানান, এরশাদ আকন্দ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজা মন্ডলের ছেলেকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পরিচয় ব্যবহার করে অভিযুক্তরা।

চাকরি দেওয়ার বিনিময়ে তিনি ১২ লাখ টাকা দাবি করেন। পরে গত ৪ মে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের রেস্টুরেন্টে রাজা মন্ডলের কাছ থেকে নগদ ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাকি অর্থ চাকরি হওয়ার পরে দেওয়ার কথা ছিল।

তবে দীর্ঘ সময় পার হলেও চাকরির ব্যবস্থা করতে না পারায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়। তাই ভুক্তভোগী বুধবার (১৭ জুন) রাতে থানায় মামলা করেন।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃত এরশাদ আকন্দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জুয়েল/আমান

টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন
ছবি: সংগৃহীত

দারিদ্র্য কখনো কখনো মানুষের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তেমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন বান্দরবানের দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থী উখ্যাইংওয়ং মারমা। দীর্ঘ সংগ্রাম, কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে তিনি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর বিবিএ (মার্কেটিং) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তার উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম চান্দা হেডম্যান পাড়া গ্রামের বাসিন্দা উখ্যাইংওয়ং মারমা। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। জীবনের অনেকটা সময় তিনি সরকারি শিশু সদনে থেকে পড়াশোনা চালিয়ে গেছেন। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তিনি কখনো শিক্ষা অর্জনের স্বপ্ন থেকে সরে যাননি।

উখ্যাইংওয়ং জানান, ২০২৩ সালে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৪.৬১ অর্জন করেন। পরে ২০২৫ সালে হাটহাজারী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন। ধারাবাহিক এই সাফল্যের ফল হিসেবে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় ৩৫৩৯তম স্থান অর্জন করেন এবং বিবিএ (মার্কেটিং) বিভাগে ভর্তির সুযোগ পান।

কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ভর্তি ফি, আবাসন, যাতায়াতসহ প্রাথমিক খরচ মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় এখনো ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি তিনি।

কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে উখ্যাইংওয়ং বলেন, "পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে নিজের মেধা আর পরিশ্রমের ওপর ভর করে এতদূর এসেছি। কিন্তু এখন অর্থের অভাবে যদি ভর্তি হতে না পারি, তাহলে শুধু আমার নয়, আমার বাবা-মায়েরও বহুদিনের স্বপ্ন ভেঙে যাবে। আমি চাই পড়াশোনা করে সমাজ ও দেশের জন্য কিছু করতে।"

স্থানীয় সচেতন মহল মনে করেন, উখ্যাইংওয়ং মারমার মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের নৈতিক দায়িত্ব। সামান্য আর্থিক সহায়তা একটি মেধাবী তরুণের জীবন বদলে দিতে পারে এবং তাকে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

বর্তমানে উখ্যাইংওয়ং মারমা তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তি, দাতা সংস্থা ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হলে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে পারে।

মেধা ও ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও যেন অর্থের অভাবে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে না যায়— এমনটাই প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

রিজভী রাহাত/নাঈম

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫১ পিএম
রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
অভিযুক্ত মাসুদ খান/ ছবি: খবরের কাগজ

রাজবাড়ীতে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আপন ফুফাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে অভিযুক্ত মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, কোরবানীর ঈদের আগে মাসুদ খান শ্বশুরবাড়ি বেড়াতে যায়। ২৭ মে শিশুটিকে ঘরে রেখে তার মা বাইরে কাজ করতে যাওয়ার সুযোগে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ২ জুন তারিখে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার একমাত্র আসামি মাসুদ মন্ডলের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানী ঢাকার ডিএমপির হাতিঝিল থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

সুমন/আমান

কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
শহিদুল্লাহ রাসেল। ছবি: সংগৃহীত

মাদকসহ গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা আসামি ও যুবদলকর্মী শহিদুল্লাহ রাসেল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে কারা পুলিশের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত শহিদুল্লাহ রাসেল কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি খন্দকার বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি পেরুল উত্তর ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

জানা যায়, গত ১০ মে বিকেলে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড়া গ্রাম থেকে ১০২ পিস ইয়াবাসহ রাসেলকে গ্রেপ্তার করে লালমাই থানা পুলিশ। পরদিন ১১ মে আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় তিনি কাশি ও নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১৯ মে কারা হাসপাতালের চিকিৎসক তাকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। অবস্থার অবনতি হলে বুধবার সকাল ৯টায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, রাসেল কারাগারে আসার আগ থেকেই নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। পূর্ববর্তী চিকিৎসা নথির আলোকে কারা চিকিৎসকরা তার চিকিৎসা নিশ্চিত করেন এবং নিয়মিত ফলোআপে রাখেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক শকে রাসেলের মৃত্যু হয়। পরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জহির শান্ত/এসএন

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২৭ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:২৯ পিএম
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে শের আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর/আমান