বেনাপোল সীমান্তে ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা জেলেপাড়া থেকে পিস্তল ও গুলিগুলো উদ্ধার করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পিস্তল ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টের বিজিবির একটি টহলদল পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত পিস্তল ও গুলিগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে অস্ত্র-মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
নজরুল ইসলাম/সুমন