ছবি: সংগৃহীত
ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে কাঁধে চোট পাওয়া মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর ইনজুরি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ম্যাচটিতে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহার সঙ্গে ধাক্কা লাগায় এই চোট পান তিনি।
ম্যাচের ৮৪ মিনিটে বল নিয়ে এগিয়ে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ধাক্কায় ৩৫ বছর বয়সি এই গোলরক্ষক মাঠে লুটিয়ে পড়েন এবং হাত চেপে ধরে ব্যথায় লুটিয়ে পড়েন। এর আগে ম্যাচের প্রথমার্ধেও তার বাম পায়ের নিচের অংশে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গিয়েছিল।
ম্যাচ শেষে কোচ ওয়াহবি, বুনুর শরীরের কাঁধের ইনজুরি নিয়ে উদ্বেগের কথা নিশ্চিত করেছেন। তবে চোট কতটা গুরুতর, তা এই সপ্তাহের শেষে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে বলে জানান তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ‘ওর কাঁধে একটি আঘাত লেগেছে, এছাড়া আর কিছু নয়। আমি যখন ওকে দেখলাম, ও বলল ও ঠিক হয়ে যাবে। তবে সেখানে কিছুটা আঘাত লেগেছে এবং জায়গাটা ব্যথা করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আরও কিছু পরীক্ষা করতে হবে। তবে ইতিবাচক দিক হলো ও ম্যাচটি শেষ করতে পেরেছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। আগামীকাল আমরা বিস্তারিত জানতে পারব। তবে পরিস্থিতি এখনই আশঙ্কাজনক বা গুরুতর মনে হচ্ছে না। ইনশাআল্লাহ, আগামী ম্যাচেই ও ফিরবে এবং আমরা নিশ্চিত সেই ম্যাচেও ওকে বেশ শক্ত লড়াই করতে হবে।’
বুনুর এই চোট মরক্কো শিবিরের জন্য নতুন এক ধাক্কা, কারণ ইতিমধ্যেই দলে ইনজুরির লম্বা মিছিল তৈরি হয়েছে। ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও ইনজুরির কারণে আগের্ড এবং লেফট উইঙ্গার আবদে এজাজুলি দল ছেড়ে ক্লাবে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
আগামী ২০ জুন বোস্টনে ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। এর পাঁচ দিন পর আটলান্টায় হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ পর্বের অভিযান শেষ করবে।
পাপ্পু/অনিক/