ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত নগরীর কোলাহলমুক্ত সবুজ উদ্যান রমনা চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক?
Nagad desktop

মুরাদনগরে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট: ২৮ মে ২০২৫, ০৮:৪৪ পিএম
মুরাদনগরে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

কুমিল্লা মুরাদনগরে পুলিশ প্রশাসনের নিরবতায় মুরাদনগরের সর্বত্র পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ ড্রেজার ব্যবসায়ী, মাদককারবারীদের বিচরণ ও প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা ছাত্রদল।

বুধবার (২৮ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মিয়া।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোসররা এখনো দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না। এই বাংলায় আওয়ামী লীগের দোসরদের কোনো ঠাঁই নেই।

তারা আরও বলেন, মুরাদনগরের গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে উনি বীরের বেশি দেশে ফিরে এসেছেন। যারা ষড়যন্ত্র করেছিল তারা আজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো ওনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুরাদনগরকে সন্ত্রাসী কায়দায় আবার ফিরিয়ে নেওয়ার জন্য পায়তারা শুরু করেছে। মুরাদনগরের মানুষ তা কখনোই মেনে নেবে না। মুরাদনগরের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম, সদস্য কাজী রাসেল, মামুন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, আজিজ সরকার মুন্না, ইয়াছিন আরাফাত, মীর সম্রাট, সদস্য আনোয়ার হোসেন, আলমিন, রহমতুল্লাহ, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক, ছাইদুল ইসলাম, কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব হাসান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ, চাপিতলা ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ।

 

বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন
ছবি: খবরের কাগজ

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বোয়ালমারী মিনি ফুটবল বিশ্বকাপ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় বোয়ালমারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদক ও তামাক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাংসদ প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহীদ উদ্দিন মিয়া দীপু প্রমুখ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘পুলিশ, ইউএনও একা নন, ওনাদের সঙ্গে জনগণ আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করলে মাদকসেবীদের কেউ বাঁচাতে পারবে না।’

ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, ‘গাঁজা, ইয়াবা খেয়ে জীবনটা ধ্বংস করার মানে হয় না। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন যা করছেন তা যথেষ্ট নয়। যুবসমাজকে বাঁচাতে হবে। এজন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলার ভেদাভেদ ভুলাতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর বাবা-মা জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছেন। তাদের সুযোগ্য সন্তানও (বর্তমান প্রধানমন্ত্রী) দক্ষ মানুষ গড়ার চেষ্টা করছেন। তিনি ব্যর্থ হলে মানুষের আর স্বপ্ন থাকবে না।’

এন কে বি নয়ন/অন্তরা

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর রাফিন (২০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করেছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফিন আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি পেশায় পাখিভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাতে কুতুবপুরের অর্জুন খালের পাশে একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শনিবার (১৩ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহতের দাদি আমেনা বেগম জানান, গত ৫ জুন সকালে রাফিন তার পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, ওইদিন রাত ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, রাফিনকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় অভিযোগ করা হয়।

স্বজনদের দাবি, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় তারা রাফিনের অবস্থান জানতে চাইলে কোনো তথ্য দেওয়া হয়নি। বরং ফোনের অপর প্রান্ত থেকে তাকে মারধরের শব্দ শোনানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

মিজানুর রহমান/খাদিজা রুমি/

কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার (১১ জুন) ওই বৃদ্ধার পরিবার হজ অ্যাজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ অ্যাজেন্সিতে ভাঙচুর চালান। এরই জেরে  শনিবার (১৩ জুন) সকালে কদমতলি এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা খবরের কাগজকে জানান, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/ 

নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:১২ পিএম
নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান!
শিবির নেতা জিসান মিয়া। ছবি: খবরের কাগজ
কুমিল্লার দাউদকান্দিতে শিবির নেতা জিসান মিয়া প্রধানের চাঞ্চল্যকর ‘নিখোঁজ নাটকে‘’ অবসান ঘটেছে। পুলিশের দাবি, জিসান আসলে নিখোঁজ ছিলেন না, বিয়ে এড়াতে নিজেই আত্মগোপনে ছিলেন।
 
পুলিশের তথ্যমতে, কয়েক মাস আগে ফেসবুকে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
 
ভুক্তভোগীর পরিবার জানান, ভুক্তভোগীকে হুমকি দিয়ে গর্ভপাত করানো হয় এবং এ ঘটনায় জিসানের কয়েকজন সহযোগীর সম্পৃক্ততার তথ্যও পুলিশ তদন্তে পাওয়া গেছে।
 
পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে ১২ জুন বিয়ের আশ্বাস দেন জিসান। কিন্তু তার আগের রাতেই তিনি আত্মগোপনে যান এবং নিজের চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান বলে দাবি পুলিশের।
 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, নিখোঁজের অনুসন্ধানের এক পর্যায়ে কুমিল্লার লাকসাম এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় উপস্থিত হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা করেন।
 
বর্তমানে আসামি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। 
 
লিটন সরকার/আজহার/ 

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে গত ১০ জুন নিখোঁজ হয় শাহিন শেখ। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে পানিতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বাদল সাহা/তামান্না রুপা/