ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল জব্দ শূন্যরেখায় মানবেতর জীবন বদরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মবিরতিতে সিলেটের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎকরা মেয়েকে অশালীন কথা বলার প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার ইসলামে মায়ের গুরুত্ব ও মর্যাদা সমুদ্রের তলদেশে বিচিত্র এক সুতোয় বাঁধা ইন্টারনেট নেটওয়ার্ক বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ দক্ষতা বাড়াচ্ছে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব ক্যামেরা নষ্ট ছিল স্বপ্ন নয় স্মৃতির মলাটে শহীদ সোহরাওয়ার্দী হল শেষ নিশ্বাস পর্যন্ত পাশে ছিলেন সহপাঠীরা বেরোবির বিশেষ বাসসেবায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সপ্তাহের প্রথম দিনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জাতীয় বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের হালিশহরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ Your Favourite Teacher/Favourite Personality বিষয়ক Writing Paragraph, ৩১তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র আর্মেনিয়ায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: যা জানা জরুরি কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে
Nagad desktop

নড়াইলে বজ্রপাতে মৃত্যুহার কমাতে তালের চারা রোপন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম
আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৪:১৪ পিএম
নড়াইলে বজ্রপাতে মৃত্যুহার কমাতে তালের চারা রোপন
চারা রোপন উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ছবি: খবরের কাগজ

নড়াইলে পরিবেশ ও প্রকৃতি রক্ষা, সৌন্দর্য বর্ধন ও বজ্রপাতে মৃত্যুহার কমাতে তাল চারা রোপন করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) নড়াইল-লক্ষীপাশা মহাসড়কের মালিবাগ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ব্রাক নড়াইল ব্যাপ্টিস্টের সহযোগিতায় তাল, জারুল, বকুল, কৃষ্ণচূড়া, সোনালুসহ নানা প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ করা হয়।

পরে শহরের ভওয়াখালী এলাকায় রেললাইনের দুপাশে তাল ও খেজুরের চারা রোপন করা  হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, মোটরযান পরিদর্শক (বিআরটিএ) মো. ফরহাদ হোসেন ও ব্রাক ব্যাংকের জেলা সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারণ হলো পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়া। এ বছর নড়াইলে সাত থেকে আট হাজার তালগাছ লাগানো হয়েছে। এর মধ্যে রেললাইনের এই এলাকায় ৭০০ তালগাছ রোপণ করা হয়েছে। প্রতিটি চারা বেড়া দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, কয়েক হাজার খেজুর গাছ লাগানো হয়েছে, যাতে ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের উৎপাদন ফিরিয়ে আনা যায়। এ গাছগুলো সৌন্দর্য বাড়াবে, পাখির আশ্রয়স্থল হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে।

শরিফুল ইসলাম/নাঈম/অমিয়/

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল জব্দ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে বড়বলদিয়া ও বারাদী বিওপির অভিযানে জব্দ হওয়া ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল।

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ ২ হাজার ৬৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত দুই দিন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ বড়বলদিয়া, সুলতানপুর ও বারাদী বিওপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৪০৫ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ১ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৪ পিস ভারতীয় শাড়ি এবং একটি ইজিবাইক।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও  অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মিজানুর রহমান/আজহার/

বদরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:১৯ পিএম
বদরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

রংপুরে বদরগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে সাজেদুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাজেদুল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। রবিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

বদরগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজান আলী বলেন, মারা যাওয়া ছেলেটির মৃগী রোগ ছিল।

বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) ) দিনেশ চন্দ্র বলেন, পুকুরে লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জানা যায় ছেলেটির মৃগী রোগ ছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সেলিম সরকার/তামান্না রুপা/

কর্মবিরতিতে সিলেটের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎকরা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
কর্মবিরতিতে সিলেটের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎকরা
৬ দফা দাবিতে সিলেটের ওসমানী হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি/ খবরের কাগজ

এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রবিবার (৭ জুন) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতি সকাল ৮টা থেকে শুরু হয় বলে জানিয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

শিক্ষার্থীদের ঘোষিত ৬ দফা দাবির মধ্যে প্রধান দাবিটি হলো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করা।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৪ বছর করা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন করা, ইন্টার্ন ডাক্তারদের মাসিক বেতন ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করাসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করা।

এছাড়া বিএমডিসি-২০২৩ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সকল ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও সর্বস্তরের চিকিৎসক সমাজ আজ চরম বৈষম্য, অবহেলা আর নিরাপত্তাহীনতার মুখোমুখি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি অবিলম্বে মেনে না নেওয়া পর্যন্ত চলমান এই ছাত্র ধর্মঘট ও চিকিৎসাসেবা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

আমান/

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ
ছবি: খবরের কাগজ
বান্দরবানে বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।
 
রবিবার (৭ জুন) সকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন। 
 
এ সময় জাবেদ রেজ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে, যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা।
 
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এবং তাদের তালিকা তৈরি করে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। 
 
আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামাল, শফি উল্লাহ, চনুমং মারমা, সাহাদাত হোসোন জনি, আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
রিজভী রাহাত/খাদিজা রুমি/

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
ছবি: খবরের কাগজ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে এ কর্মসূচি চলছে। 

রবিবার (৭ জুন) বেলা ১১টার দিকে রামেক হাসপাতাল চত্বরে রামেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটি ও রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল ৮টা থেকে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ডাকে তারা কর্মবিরতি পালন করেন।

তাদের দাবিসমূহ হলো, ১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করতে হবে। 

২. স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

৩. নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকগণের বেতন আনুষাঙ্গিক ভাতা সহ নবম গ্রেডের সমমান নির্ধারণ করে প্রতিমাসের বেতন প্রতিমাসেই পরিশোধ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে (শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগ এবং নতুন পে-স্কেল এর আদলে অনুসরণ করতে হবে)।

৪. বিএমডিসি ও বিসিপিএস এর সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনতে হবে।

৫. বিসিএস স্বাস্থ্যে ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২ বছর বর্ধিতকরণ করতে হবে অর্থাৎ ৩৪ বছর করতে হবে।

৬. বিএমডিসি ২০২৫ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষার ফি কমানোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রতিনিধি ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, রামেক শাখা ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন, সেক্রেটারি আবিদ হাসান, রামেক শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা রামেক হাসপাতালের পরিচালক ও রামেকের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এদিকে ইন্টার্নদের কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবা আংশিক ব্যাহত হচ্ছে। তবে রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি বিভাগ ও বহির্বিভাগের সেবা চালু রয়েছে বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে জানতে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জরুরি মিটিংয়ে আছেন জানিয়ে কথা বলতে রাজি হননি। 

এনায়েত করিম/অন্তরা