ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
ভারতীয় ভিসা নিয়ে আশার কথা শুনালেন নতুন হাইকমিশনার ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ট্রাম্প-ইরান; বাতিল মার্কিন হামলা তুমি এলে বসন্তে একটা শুক্রবারের দিবাভাগ তোমাকে দেখার স্বাদ মিটবে না ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা দাউদকান্দি থেকে নিখোঁজ লাবণ্য ধরে রাখো কীভাবে? খুব বেশি কিছু না 'সুবিধা হলে নিয়ম মানবে, না হলে নয়', মার্কিন নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ জয়শঙ্করের দায়বদ্ধ রেফারিদের মাথায় কী? হৃদয়ের ভাঙা নীলিমা সময় একটি সাধনাযোগ্য শিল্প জাবি শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল জুলাইয়ের পর ভারত-ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের মোস্তফা কামালের বিষাদ বসুধা কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা সাতচল্লিশের অস্বাভাবিকতার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন করেছি শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার প্রাচ্য-প্রতিচ্যের দ্বন্দ্ব ও সমকালীন চিন্তার বহুমাত্রিক পাঠ ১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬
Nagad desktop

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন হাজারো মানুষ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে গায়েবানা জানাজা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কোর্টপাড়া জামে মসজিদের ইমাম আবু সাঈদ রহমান জানাজার নামাজ পড়ান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ গায়েবানা জানাজায় অংশ নেন।

জানাজার নামাজ শেষে সাবেক বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফুজুর রহমান/নাঈম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা দাউদকান্দি থেকে নিখোঁজ

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০২:০৪ পিএম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা দাউদকান্দি থেকে নিখোঁজ
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধান দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে।  

তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮:২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে পরিবারের নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে  বিনীত অনুরোধ জানান।

01840-517266
01688-788269
01607-155557

লিটন সরকার/থিও

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০১:১৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা সড়কে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক আনজারুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনজারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মো. আফজুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনজারুল ইসলাম নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ভুটভুটি চালিয়ে যাচ্ছিলেন। পথে ফুলকুঁড়ি বাজার এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তামান্না রুপা/

কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৫২ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ ইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজিবি সূত্র জানায়, চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে।

বিজিবি খবরের কাগজকে জানিয়েছে, পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল খবরের কাগজকে বলেন, 'ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে'।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, '১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে'।

মিলন/থিও

শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৮ পিএম
শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার
ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২জুন) দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে নেয়া হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রহমত রনি (১৪) ও একই এলাকার রায়হান (১৫)। 

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় শিশুটি তার বাড়ির পেছনের মাঠে খেলা করছিল। এ সময় কৌশলে নিয়ে তাকে ধর্ষণ করে দুই কিশোর। পরে ঘটনাটি তার পরিবারকে জানায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, শিশু ধর্ষণের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শিশুটিকে।

আসাদুল্লাহ/তামান্না রুপা/

১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৫ পিএম
১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট উপস্থাপনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী বলে অভিহিত করেন। তাদের ভাষ্য, নতুন বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, বিএনপি নেতা নুরে ইয়াসিন নোবেল, শহীদ সরকার, সাদিকুর রহমান সেন্টু, হারুনুর রশিদ মিঠু, খোরশেদ আলম, শামীম আহামেদ, জসিম উদ্দিন, আব্দুর রাহিম, হযরত আলী রানা, ওমর ফারুক টিটু, আল আমিন, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল ও মেহেদী হাসানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন/থিও