ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ‘রোদে লিচু পোড়ায় ক্ষতির মুখে চাষি-ব্যবসায়ী’ প্রস্তাবিত বাজেটে বিএনপির নেতা-কর্মীরা খুশি ‘ফেবারিট’ তুরস্কের সামনে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া পরিদর্শন নেই, অরক্ষিত রেলপথ বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘লিচুর ন্যায্য দাম পেতে সংরক্ষণ সুবিধা জরুরি’ বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাকইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস রাজবাড়ীতে ‘ভুয়া মামলার’ গ্যাঁড়াকলে শিক্ষক দম্পতি: সাক্ষীদের অস্তিত্ব ও তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন লুপাস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, জিন থেরাপিতে সুস্থ ৫ রোগী ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই ‘লাভ তো দূরের কথা বাড়ি থেকে টাকা দিতে হচ্ছে’ বাজেটের রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই বরিশালে হাম-ডেঙ্গুর মাঝে উদ্বেগ ছড়াচ্ছে ডায়রিয়াও ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ নতুন ভোরের অপেক্ষায় জার্মানি ১৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত করতে গণভোট যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সবশেষ পরিস্থিতি রাজশাহীতে বৈরী আবহাওয়ায় লিচুর সর্বনাশ সেলিনা হোসেনের জন্মদিন আজ ময়মনসিংহে হামে উৎকণ্ঠা আর জীবন বাঁচানোর লড়াই ১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের অজিদের আজ ধবলধোলাই করার লগন হাতি বনাম লা ত্রির লড়াই বিশ্বাসের সমুদ্রে ফন ডাইকের তরি
Nagad desktop

নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১০

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১০
ছবি: খবরের কাগজ

নড়াইল সদর উপজেলার বড়কুলো গ্রামে বাবা-ছেলেসহ ৪ জন হত্যাকাণ্ডের ঘটনায় সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের। এছড়া ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে একপক্ষ মামলা দায়ের করে। ওই দিনে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় কয়েক দফায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, একপক্ষের পিতা-পুত্রসহ ৩ জন নিহতের ঘটনায় সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের। এছড়া ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে একপক্ষ মামলা দায়ের করেছেন নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ। সদর থানার মামলা নং ১৫ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তর নিয়ে বিরোধ চলে আসছিলে। 

এ ঘটনার জের ধরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে খায়ের মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫) ও ফেরদৌস (৫০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। অপরদিকে খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান (৪০) নামে একজন নিহত হয়।

শরিফুল/মাহফুজ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:২৮ এএম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবাল হোসেন মালিতা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আলতাব হোসেন মালিতার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। চারদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের কাছে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন ট্রেনে ভিক্ষাবৃত্তি করতেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরির্দশক এসআই জগদীশ জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সত্যতা পায়। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং মাদক ইনজেকশন ব্যবহার করতেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। তার স্ত্রী মারা গেছেন এবং তার চার কন্যা সন্তান রয়েছে। তিনি বিভিন্ন সময় ট্রেনে ঘুরে বেড়াতেন।

মিজানুর রহমান/অন্তরা

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৮ এএম
সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইভাই আসিফ ও আরিফ সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মো. আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে তিনজন দ্রুতগতির মোটরসাইকেলে করে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইকবাল/আমান

বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত

দেশে বিনিয়োগ বাড়ানো এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। উচ্চ মূল্যস্ফীতি, ডলারসংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি অনিশ্চয়তা এবং রাজনৈতিক-প্রশাসনিক জটিলতার কারণে বেসরকারি বিনিয়োগ দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত গতিতে বাড়ছে না। বরং সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন বাস্তবতায় নতুন বাজেটে সরকার দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বেশ কিছু উদ্যোগের কথা বলেছে। পাশাপাশি বন্ধ শিল্পকলকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও দিয়েছে সরকার। 

বেসরকারি খাতের বিনিয়োগ প্রায় এক দশক ধরে জিডিপির ২২-২৩ শতাংশের আশেপাশে আটকে আছে। অথচ দেশের উন্নতির জন্য এই বিনিয়োগ কমপক্ষে ৩০ শতাংশ হওয়া উচিত। 

সরকার এবারের বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে। এর মধ্যে রয়েছে শিল্প খাতে কর সুবিধা অব্যাহত রাখা, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পপার্কে অবকাঠামো উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার উদ্যোগ, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে নীতিগত সহায়তা এবং ব্যবসা সহজীকরণ উন্নত করার পরিকল্পনা। এ ছাড়া কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ উৎসাহিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। সরকার বলছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধি বাড়াতে বেসরকারি খাতকেই প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত করা হলেও সেগুলো সমাধানের স্পষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি। শুধু সমস্যাগুলো উল্লেখ করলেই হবে না, বরং সেগুলো দূর করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে, যাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হন। কেননা, শুধু বাজেটে প্রণোদনা বা ঘোষণা দিলেই বিনিয়োগ বাড়ে না; বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় বিষয়। বর্তমানে সেই আস্থার জায়গাটিই দুর্বল। তাদের মতে, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং উচ্চ সুদের হার নতুন বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদের জন্য ঋণের খরচও বেড়েছে। ফলে নতুন শিল্প স্থাপন বা সম্প্রসারণে অনীহা তৈরি হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা শিল্প খাতের বড় উদ্বেগ। অনেক শিল্পপ্রতিষ্ঠান পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে সতর্ক থাকছেন।

এই প্রসঙ্গে সাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী খবরের কাগজকে বলেন, বিনিয়োগ বাড়াতে হলে সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। কিন্তু প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত করা হলেও সেগুলো সমাধানের স্পষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি। শুধু সমস্যাগুলো উল্লেখ করলেই হবে না, বরং সেগুলো দূর করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে, যাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হন। তিনি বলেন, বাজেটে সরকারের ঘোষিত বিনিয়োগ উদ্যোগ আংশিক বাস্তবায়ন সম্ভব হলেও স্বল্প সময়ে বড় ধরনের বিনিয়োগ প্রবাহ তৈরি করা কঠিন হবে। কারণ অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা এখনো পুরোপুরি ফিরে আসেনি। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে বাংলাদেশ এখনো আঞ্চলিক প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে। কেননা, একই ধরনের শ্রমবাজার সুবিধা থাকা সত্ত্বেও অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশকে পাশ কাটিয়ে অন্য দেশে যাচ্ছে, কারণ সেখানে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া তুলনামূলক সহজ। শুধু কর রেয়াত দিয়ে বিদেশি বিনিয়োগ আসে না; প্রয়োজন আইনের শাসন, চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা, মুনাফা স্থানান্তরের স্বচ্ছ ব্যবস্থা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো।

এ প্রসঙ্গে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, বিনিয়োগ বাড়াতে শুধু কর ছাড়, শুল্ক সুবিধা বা প্রণোদনা যথেষ্ট নয়। বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ব্যবসা পরিবেশ, কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্ব। বেসরকারি খাত বিনিয়োগ করবে, কিন্তু বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসা পরিচালনার উপযোগী পরিস্থিতি সৃষ্টি করা রাষ্ট্রেরই কাজ। এই পরিবেশ নিশ্চিত না হলে কেবল প্রণোদনা বা নীতিগত ঘোষণা দিয়ে কাঙ্ক্ষিত বিনিয়োগ অর্জন সম্ভব নয়।

ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা নতুন নয়; বরং বাস্তবায়নই মূল সমস্যা। বিভিন্ন সময়ে কর অবকাশ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ওয়ান স্টপ সার্ভিস, দ্রুত অনুমোদনের মতো নানা উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তাদের মতে, প্রশাসনিক জটিলতা, অনুমোদনে দীর্ঘসূত্রতা, ভূমিসংকট, দুর্নীতি এবং নীতির ধারাবাহিকতার অভাব বিনিয়োগ পরিবেশকে দুর্বল করে রেখেছে। অনেক ক্ষেত্রেই নীতিগত ঘোষণা থাকলেও মাঠপর্যায়ে উদ্যোক্তারা প্রত্যাশিত সুবিধা পান না।

তাদের মতে, এবারের বাজেটে উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্য করায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। শিল্পের কাঁচামালে উৎসে কর ৪ শতাংশে হ্রাস, ৬০টি নিত্যপণ্যে শূন্য দশমিক ৫ শতাংশে উৎসে কর, পাঁচ বছরের কর কাঠামোর আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহন খাতে কর ছাড়ের বিষয়টি বেশ প্রশংসার যোগ্য। ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ এবং ত্রিমাসিক অনলাইন ভ্যাট রিটার্নের বিধানকে স্বাগত জানান তারা। তবে মূল্যস্ফীতি সত্ত্বেও করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা ও সর্বোচ্চ আয়কর ৩৫ শতাংশ নির্ধারণ হতাশাজনক। তবে বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, ফ্রিজ, এসি ও প্রযুক্তিপণ্যে কর হ্রাস দেশীয় শিল্পে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি করবে। মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে সহায়ক হবে।

অর্থনীতিকে গতিশীল করতে ব্যাংকঋণের সুদহার কমানো, নিরবচ্ছিন্ন জ্বালানি (গ্যাস-বিদ্যুৎ) সরবরাহ নিশ্চিত করা এবং ঘন ঘন রাজস্বনীতি পরিবর্তন না করার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা ও সাবেক মন্ত্রী মীর নাসির। খবরের কাগজকে তিনি বলেন, বিনিয়োগের জন্য কর ছাড়ের চেয়েও বেশি প্রয়োজন নীতি-স্থিতিশীলতা ও পূর্বানুমানযোগ্য পরিবেশ। উদ্যোক্তা যদি মনে করেন আগামী বছর নীতিমালা বদলে যাবে, তাহলে তিনি বড় বিনিয়োগে যাবেন না। পাশাপাশি বাজেটে যেসব আইনি কাঠামো ও প্রশাসনিক সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো কাগজ-কলমে না রেখে মাঠপর্যায়ে কতটুকু বাস্তবায়িত হয় এবং সাধারণ ব্যবসায়ীদের ভাগ্যে এর সুফল কতটুকু পৌঁছায়, সেটিই এখন দেখার বিষয়। 

একই বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি তাসকিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক হিসেবে বিবেচনা করা যায়। তবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কারের পূর্ণ বাস্তবায়নের ওপরই নির্ভর করবে এই বাজেটের প্রকৃত সাফল্য। তবে বাজেটের ঘাটতি পূরণে সরকার যদি ব্যাংক থেকে অতিমাত্রায় ঋণ নির্ভর হয়, তাহলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। যদি সরকার সত্যিকার অর্থে প্রশাসনিক বাধা কমাতে পারে, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং নীতি-অনিশ্চয়তা দূর করে, তাহলে ধীরে ধীরে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হতে পারে। 

বরিশালে হাম-ডেঙ্গুর মাঝে উদ্বেগ ছড়াচ্ছে ডায়রিয়াও

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:১৯ এএম
বরিশালে হাম-ডেঙ্গুর মাঝে উদ্বেগ ছড়াচ্ছে ডায়রিয়াও
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

দেশজুড়ে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। তীব্র গরম, দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ধারণক্ষমতার চেয়ে অধিক হারে রোগী ভর্তি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং  সদর হাসপাতালে অনেক রোগীকেই মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংক্রামক রোগের এই বহুমুখী চাপ জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

বরিশাল সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত আট দিনে ডায়রিয়ায় আক্রান্ত ১৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে ১৭ থেকে ২১ জন রোগী ভর্তি হচ্ছেন। যদিও অনেক রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তবুও নতুন আক্রান্তের ধারাবাহিকতা উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

বরিশাল সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়া রোগীদের জন্য নির্ধারিত শয্যা মাত্র চারটি। রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত ছয়টি শয্যা যুক্ত করে মোট ১০টি বেড চালু করা হয়েছে। তবে শয্যার তুলনায় প্রতিদিন রোগী বেশি আসায় অনেককেই হাসপাতালের মেঝে, বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

চিকিৎসা নিতে আসা আশিকুর রহমান বলেন, ‘হঠাৎ পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শরীর দুর্বল হয়ে পড়লে হাসপাতালে আসি। এখানে এসে দেখি অনেক রোগী ভর্তি। এখন পর্যন্ত তেমন কোনো ওষুধ বাইরে থেকে কিনতে হয়নি। হাসপাতাল থেকেই বেশির ভাগ ওষুধ ও চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে।’

তাসলিমা বেগম নামে এক রোগীর স্বজন বলেন, ‘আমার শ্বশুর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাকে নিয়ে হাসপাতালে এসেছি। রোগীর সংখ্যা এত বেশি যে ওয়ার্ডে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। গরমের কারণে আশপাশের অনেক মানুষও অসুস্থ হচ্ছেন।’
সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, ৪ জুন ভর্তি হন ১৩ জন, ৫ জুন ২০, ৬ জুন ১৩, ৭ জুন ১৯, ৮ জুন ২১, ৯ জুন ১৮, ১০ জুন ১৭ এবং ১১ জুন ২১ জন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। 

বরিশাল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধি, বিশুদ্ধ পানির অভাব এবং নিরাপদ খাদ্য গ্রহণে অসচেতনতার কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত রয়েছে। পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্ম ও বর্ষার শুরুতে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। দূষিত পানির মাধ্যমে রোগজীবাণু সহজে ছড়িয়ে পড়ে। ফলে ফুটানো বা বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং খোলা খাবার এড়িয়ে চলার বিকল্প নেই।

এদিকে দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. লোকমান হাকিম বলেন, ‘হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিন এক হাজারের বেশি রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। একই সময়ে ডেঙ্গুতেও প্রতিদিন ৫০ জনের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেলে স্বাস্থ্য বিভাগের ওপর চাপ আরও বাড়বে।’

তিনি বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি সরবরাহ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এখন খুবই জরুরি, নইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।’

ডা. লোকমান হাকিম আরও বলেন, ‘ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। পর্যাপ্ত স্যালাইন গ্রহণ ও পানিশূন্যতা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

ময়মনসিংহে হামে উৎকণ্ঠা আর জীবন বাঁচানোর লড়াই

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:২৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
ময়মনসিংহে হামে উৎকণ্ঠা আর জীবন বাঁচানোর লড়াই
ভাইরাসজনিত সংক্রামক রোগ হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে এক শিশু। ছবিটি সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড থেকে তোলা/ খবরের কাগজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখন কেবলই উৎকণ্ঠা আর জীবন বাঁচানোর লড়াই। গত তিন মাসে দুই হাজারেরও বেশি শিশু আক্রান্ত ও ৪৯ জনের মৃত্যু পরিস্থিতির ভয়াবহতা ফুটিয়ে তুলেছে। শয্যাসংকটে মেঝেতে ঠাঁই হওয়া অসুস্থ শিশুদের কষ্ট আর স্বজনদের নিরন্তর অপেক্ষা যেন এক নীরব স্বাস্থ্যসংকটের প্রতিচ্ছবি। আইসিইউহীন এই লড়াইয়ে চিকিৎসকদের নিরলস চেষ্টা সত্ত্বেও বাড়ছে উদ্বেগ।
গত মার্চের মাঝামাঝি সময়ে শুরু হওয়া হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন নতুন নতুন শিশু ভর্তি হওয়ায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে বাড়ছে চাপ।

সরেজমিন ঘুরে ওয়ার্ডের প্রতিটি কোণেই অসহায়ত্বের দৃশ্য চোখে পড়ে। অনেক শিশুর শরীরে লালচে ফুসকুড়ি, কারও উচ্চ জ্বর, পাশাপাশি ভুগছে নিউমোনিয়ায়, কারও আবার তীব্র শ্বাসকষ্ট। নির্ধারিত শয্যাসংকটের কারণে অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। সন্তানের মাথার পাশে বসে থাকা মায়েদের চোখে ঘুম নেই, বাবাদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।

কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে আসা সাবিনা ইয়াসমিন মুক্তা জানান, সম্প্রতি তার আট মাস বয়সের শিশু মেয়ে রাইসা তাবাসসুমের শরীরে ফুসকুড়ি দেখা দেওয়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়েছিল। সাময়িকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তবে পরে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেলে আনা হয়। এখন সাবিনা ইয়াসমিন শুধু অপেক্ষা করছেন সন্তানের সুস্থতার সংবাদ শোনার জন্য।

একই ধরনের উদ্বেগে দিন কাটছে ময়মনসিংহ সদর এলাকার বহু পরিবারের। কেউ হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত, কেউ আবার হৃদরোগজনিত জটিলতায় ভুগছে। অনেক ক্ষেত্রে একই পরিবারের একাধিক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এতে শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, পরিবারগুলোকে পড়তে হচ্ছে চরম মানসিক ও আর্থিক সংকটে।

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল করিম। তার তিন শিশু ও দুই আপন ভাতিজা হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে।
আব্দুল করিম বলেন, ‘আমার ১৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার, দুই বছরের ছেলে রাফসান ও ৪ মাস বয়সের আরেক মেয়ে সাইফা আক্তার হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে। এ ছাড়া আমার ৫ বছর বয়সের ভাতিজা জুবায়েদ ও ৩ মাস বয়সের আরেক ভাতিজা আয়ানকে ভর্তি করা হয়েছে। সবাই হামের উপসর্গের পাশাপাশি শাসকষ্ট, জ্বর, কাশি ও পাতলা পায়খানায় ভুগছে। শিশুদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, গত ১৭ মার্চ থেকে ১২ জুন সকাল পর্যন্ত (প্রায় তিন মাস) হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৪৩ শিশু ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট ৪৯ শিশুর মৃত্যু পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত শিশুদের মধ্যে টিকাপ্রাপ্ত ও টিকাবিহীন–দুই শ্রেণির শিশু রয়েছে। তবে অপুষ্টি, রোগ প্রতিরোধক্ষমতা কম থাকা ও দেরিতে হাসপাতালে আনার কারণে অনেক ক্ষেত্রে জটিলতা মারাত্মক আকার ধারণ করছে। সংক্রমণ মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে একটি বিশেষ হাম কর্নার চালু করে। পরে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তিনটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিচ্ছে।

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে শিশুদের জন্য পূর্ণাঙ্গ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকা। গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের জন্য বিকল্পব্যবস্থা হিসেবে বাবল সিপ্যাপ প্রযুক্তির মাধ্যমে অক্সিজেন সহায়তা দেওয়া হচ্ছে। 

চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিশ্চিত করা গেলে শিশুদের জন্য আইসিইউ চালু করা সম্ভব হবে, যা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বলেন, সময়মতো এমআর টিকা গ্রহণ, অবিভাবকদের সচেতনতা, আক্রান্ত শিশুকে আলাদা রাখা ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে হামের অধিকাংশ জটিলতা প্রতিরোধ করা সম্ভব। এ ছাড়া জটিল অবস্থা সৃষ্টি হওয়ার আগেই শিশুকে হাসপাতালে নিয়ে আসতে হবে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘আক্রান্ত শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। রোগীর চাপ অনেক বেশি হলেও চিকিৎসকরা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন।’