কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেওয়ার পর লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আগুনে দগ্ধ জিয়াউল হকের বোন জামাই মোখলেসুর রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উম্মে হুমায়রা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে পৌরসভার পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) গ্রামের গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধ বাকি ৩ জনের মধ্যে জিয়াউল হকের ৫৬ শতাংশ পুড়ে যাওয়ার অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় দাউদকান্দি পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া (বলদা খাল) এলাকার পিয়ার হোসেনের বিল্ডিংয়ের তিন তলা ভবনের নিচতলায় অবৈধভাবে দেওয়া গ্যাস লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিয়াউলহক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ দগ্ধ ৪ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৬৫ শতাংশ দগ্ধ উম্মে হুমায়রা (৩০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান মারা যান।
বাদল/মাহফুজ