ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১ স্বর্ণ ভরিতে কমল ৫৪৮২ টাকা এআই এজেন্টের নতুন প্ল্যাটফর্ম প্রজেক্ট সোলারা মুকুসদপুরে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য ও নেইমারের প্রতিকৃতি জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ চ্যাটজিপিটির মেমোরি ফিচারে বড় পরিবর্তন বিমানবাহিনী জাদুঘরে রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্টে শুরু হচ্ছে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের চাঁদপুরে ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’ এর মোড়ক উন্মোচন ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’ দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত সেলফ কেয়ার রুটিন যখন থেরাপি জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী
Nagad desktop

বগুড়ায় ভেজাল জিরা কারখানায় ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম
বগুড়ায় ভেজাল জিরা কারখানায় ৩ লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

জিরার সঙ্গে ক্যারাওয়ে সিড মিশিয়ে ভেজাল জিরা তৈরি করায় বগুড়ায় এক ব্যবসায়িকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা ও বগুড়া র‍্যাব-১২ এর একটি যৌথ অভিযানে বগুড়া সদরের এরুলিয়ার কৃষ্ণপুর শাহিন আলমের মসলার গোডাউনে এ অভিযান করা হয়।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সিপিএসসি বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এবং বগুড়া জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ যৌথ অভিযান পরিচালনা করেন। 

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর (পূর্বপাড়া) এলাকায় মেসার্স শাহীন ট্রেডার্স নামের ওই মসলা কারখানায় ভেজাল জিরা প্যাকেজিং করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ও ২৬ ধারা লঙ্ঘন এবং ৫৮ ধারায় উক্ত কারখানার মালিক মো. শাহীন আলমকে (৩২) তিন লাখ টাকা জরিমানা করা হয়।

রমজান মাসে বিক্রি বেশি হওয়ার পাশাপাশি অতিরিক্ত মুনাফা লাভের আশায় ওই কারখানার মালিক ভেজাল জিরা প্যাকেজিং করছিলেন। তবে এ অভিযান ছাড়াও বগুড়া শহরের বিভিন্ন খাদ্য পণ্যের কারখানায় ভেজাল খাবার তৈরি সংবাদে বেশ কয়েকটি কারখানায় জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোজার শুরু থেকে সেমাই কারখানাগুলোতে নিয়মিত অভিযান করছে বগুড়া জেলা প্রশাসন।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ জানান, “জিরার সঙ্গে ক্যারাওয়ে সিড মিশিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণা করছিল। এছাড়াও তাদের একটি ব্যবসায়ি মহল আছে যারা এই ধরনের নিম্নমানের ক্যারাওয়ে সিড সরবরাহ করে বাজারে জিরার সঙ্গে বিক্রি করে। তারা যে কোম্পানির লেভেল ব্যবহার করছিল সেটাও ভুয়া। সবমিলিয়ে মূলত এ কারণে কারখানা মালিককে অর্থদণ্ডের আওতায় আনা হয়েছে।”

রিপন/মাহফুজ

 

 

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:১১ পিএম
শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়।

শনিবার (৬ জুন) ভোরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের সাতগাঁও চৌমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম লোকমান মিয়া। তিনি উপজেলার সদর ইউনিয়নের লালবাগ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, মরদহেটি বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ব্যাপারে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মামুন আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

মুকুসদপুরে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য ও নেইমারের প্রতিকৃতি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৩:০১ পিএম
মুকুসদপুরে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য ও নেইমারের প্রতিকৃতি
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের মুকুসদপুরে বিশ্বকাপ ফুটবল ঘিরে ব্যতিক্রমী আয়োজনে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য ও নেইমারের প্রতিকৃতি তৈরি করা হয়েছে।

আসন্ন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। তবে গোপালগঞ্জে মুকুসদপুর উপজেলার বহুগ্রামে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে রয়েছে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য। পিছিয়ে নেই ব্রাজিল ভক্তরাও। স্থাপন করা হয়েছে নেইমারের প্রতিকৃতি। 

শুক্রবার (৫ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলার বহুগ্রামে সরেজমিনে দেখা যায়, আর কয়েকদিন পর ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতবে গোটা বিশ্ব। সেই উন্মাদনায় পিছিয়ে নেই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামের ফুটবলপ্রেমিরা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকরা তাদের প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নির্মাণ করছেন ১৬ ফুট উচ্চতার একটি বিশাল ভাস্কর্য।

বিশ্বকাপে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য নির্মাণ করছেন প্রভাষ দাস, অলক বিশ্বাস, বাদল মন্ডল ও সজীব বিশ্বাস নামের চার বন্ধু। গত ২২ মে থেকে ছন, বাঁশ, কাঠ ও মাটি দিয়ে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্যের কাজ শুরু করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে মাটির কাজ শেষ করে আগামী ১০ জুন রং-এর কাজের মধ্য দিয়ে সম্পন্ন হবে। আর এ ভাস্কর্য তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ টাকা।

স্থানীয় সমর্থকদের উদ্যোগে নির্মাণাধীন ভাস্কর্যটি এরই মধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদিন এ ভাস্কর্য দেখতে শুধু বহুগ্রাম নয় আশপাশের গ্রামের মেসি ভক্তরা ভিড় করছেন। প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ ভাস্কর্যটি দেখতে সেখানে ভিড় করছেন। তাদের আশা এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের আনন্দে ভাসাবে।

পিছিয়ে নেই সুপার স্টার নেইমার জুনিয়র ভক্ত ব্রাজিলের সমর্থকরা। ইতোমধ্যে তারাও স্থাপন করেছে নেইমারের বিশালাকৃতির প্রতিকৃতি। পুরো বহুগ্রাম বাজার জুড়ে টাঙ্গানো হয়ে ৩৬০ ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই তারা এ ব্যতিক্রমী আয়োজন করেছেন।

আয়োজক আর্জেন্টিনার সমর্থক প্রভাষ দাস বলেন, ‘মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমরা এই ভাস্কর্য নির্মাণ করছি। এ ভাস্কর্য  নির্মাণ করতে আমাদের এক লাখ টাকার মতো ব্যয় হয়েছে। আমরা মেসির ভাস্কর্যের সামনে বসে খেলা দেখব, এটাই আমাদের আনন্দের।’

ব্রাজিল সমর্থক সুধাংশু মজুমদার জানান, ‘ব্রাজিলকে সমর্থন দিতে আমরা ৩৬০ ফুট দৈঘ্যের পতাকা টাঙ্গিয়েছি। যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ পতাকা ও নেইমারের প্রতিকৃতি দেখতে ভিড় করছেন।'

বাদল সাহা/খাদিজা রুমি/

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:৫১ পিএম
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

জামালপুরে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, সবাই উদ্যোগী হলে ডেঙ্গু প্রতিরোধ করা খুব সহজ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়ির আশেপাশের ঝোপঝাড় ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। টবে জমে থাকা পানি, এয়ারকুলারে জমে থাকা ও বিভিন্ন পরিত্যাক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মতি ফেলে দিতে হবে।

চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

পরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ও আশেপাশের ড্রেনসহ অন্যান্য স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
বৈদুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিশোরের মরদেহ মই দিয়ে নিচে নামিয়ে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: খবরের কাগজ

রাজশাহীতে বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পাশে বৈদ্যুতিক খুঁটিতে উঠলে দুর্ঘটনা ঘটে। 

কিশোর সাজ্জাদের বাবার নাম মো. সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনের একটি বাসায় ভাড়ায় থাকেন।

রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ একটি বাড়ির টিন তারের সঙ্গে ঝুলে ছিল। পৌনে ১১টার দিকে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনায়েত করিম/ আজহার/

১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:২৪ পিএম
১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দু্ই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ। 

শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে ওই নারী-পুরুষরা সবাই শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। এদের মধ্যে ৩টি শিশু, দুজন নারী ও পুরুষ রয়েছেন ৫ জন। 

শনিবার (৬ জুন) দুপুরে ভারতের শূন্যরেখায় দেখা যায়, শিশুসহ ১০ জন নারী-পুরুষ কৃষি জমির আইলে পানির মধ্যে বসে অপেক্ষা করছেন। শুক্রবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় ভারতের শূন্যরেখায় আটকা পড়েন তারা। 

এ দিকে শুক্রবার দুই দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু তারা ভারত থেকে এসেছে, ভারতীয় শূন্যরেখা অবস্থান করছে তাই তাদের বাংলাদেশের প্রবেশ করতে দেওয়া হবে না বা গ্রহণ করা হবে না। তবে আজ শনিবার বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। 

পুশইন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষের মানবেতর জীবনযাপন

শুক্রবার দিনভর প্রখর রৌদ্র ও রাতভর ঝর বৃষ্টিতে তারা সেখানেই অবস্থান করেছেন। তারা কৃষি জমিতে পানির মধ্যে না খেয়ে দিনরাত পার করছেন। তবে বিজিবির পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হলেও বিএসএফএর পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। এদিকে পুশইন হওয়াদের দাবি, যেন দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুরাহা হয়। 

এ বিষয়ে বড়বাড়ি সীমান্ত গ্রামের ইউসুফ আলী খবরের কাগজকে জানান, ‘গতকাল পুশইনের ঘটনার পরপরই আমরা তাদের বাঁধা দিই। তবে বিএসএফ যে কাজটি করেছে এটি ঠিক করেনি। শিশু, নারী ও পুরুষরা অনেক কষ্ট করতেছে। চারপাশে অথৈ পানি, মাঝখানে একটি আইলের মধ্যে তারা কোনোরকম বসে দিনরাত পার করছে। আমরা আশা করব বিএসএফ তাদের নিয়ে যাবে।’

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ-ই নুরে আলম খবরের কাগজকে জানান, ‘বিএসএফ যে কাজটি করেছে এটি অমানবিক কাজ। আন্তর্জাতিক আইন রয়েছে, নিয়ম রয়েছে তাই বলে এভাবে বিএসএফ ১০ জন মানুষকে পুশইন করতে পারে না। গতকাল থেকে মানুষগুলো অনেক কষ্টে আছে। তবে পুশইন ঠেকাতে আমরা স্থানীয় মানুষদের নিয়ে তৎপর রয়েছি।’

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, 'বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্যরেখায় অবস্থান করেছে। অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

রনি মিয়াজী/থিও/