ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
মুকুসদপুরে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য ও নেইমারের প্রতিকৃতি জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ চ্যাটজিপিটির মেমোরি ফিচারে বড় পরিবর্তন বিমানবাহিনী জাদুঘরে রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্টে শুরু হচ্ছে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের চাঁদপুরে ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’ এর মোড়ক উন্মোচন ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’ দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত সেলফ কেয়ার রুটিন যখন থেরাপি জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট
Nagad desktop

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:৫৭ পিএম
রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে আছেন নিম্ন আয়ের মানুষ। ছবি: খবরের কাগজ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় খোলা ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়।

টিসিবির রাজশাহী অফিসের প্রধান আতিকুল ইসলাম জানান, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা এবং প্রতি কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে নির্ধারিত প্যাকেজের আওতায় একজন ক্রেতাকে সব পণ্য মিলিয়ে ৪৮০ টাকায় কিনতে হবে।

তিনি আরও জানান, শুক্রবার ছাড়া প্রতিদিন এ কার্যক্রম চলবে। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে প্রায় ছয় হাজার গ্রাহকের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

এদিকে বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য পাওয়ায় নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন বিক্রয়স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় ক্রেতাদের।

তবে অতিরিক্ত ভিড় ও লাইনে শৃঙ্খলার অভাবে কয়েকটি স্থানে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে বয়স্ক কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নাঈম/

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:৫১ পিএম
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

জামালপুরে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, সবাই উদ্যোগী হলে ডেঙ্গু প্রতিরোধ করা খুব সহজ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়ির আশেপাশের ঝোপঝাড় ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। টবে জমে থাকা পানি, এয়ারকুলারে জমে থাকা ও বিভিন্ন পরিত্যাক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মতি ফেলে দিতে হবে।

চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

পরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ও আশেপাশের ড্রেনসহ অন্যান্য স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
বৈদুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিশোরের মরদেহ মই দিয়ে নিচে নামিয়ে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: খবরের কাগজ

রাজশাহীতে বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পাশে বৈদ্যুতিক খুঁটিতে উঠলে দুর্ঘটনা ঘটে। 

কিশোর সাজ্জাদের বাবার নাম মো. সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনের একটি বাসায় ভাড়ায় থাকেন।

রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ একটি বাড়ির টিন তারের সঙ্গে ঝুলে ছিল। পৌনে ১১টার দিকে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনায়েত করিম/ আজহার/

১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:২৪ পিএম
১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দু্ই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ। 

শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে ওই নারী-পুরুষরা সবাই শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। এদের মধ্যে ৩টি শিশু, দুজন নারী ও পুরুষ রয়েছেন ৫ জন। 

শনিবার (৬ জুন) দুপুরে ভারতের শূন্যরেখায় দেখা যায়, শিশুসহ ১০ জন নারী-পুরুষ কৃষি জমির আইলে পানির মধ্যে বসে অপেক্ষা করছেন। শুক্রবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় ভারতের শূন্যরেখায় আটকা পড়েন তারা। 

এ দিকে শুক্রবার দুই দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু তারা ভারত থেকে এসেছে, ভারতীয় শূন্যরেখা অবস্থান করছে তাই তাদের বাংলাদেশের প্রবেশ করতে দেওয়া হবে না বা গ্রহণ করা হবে না। তবে আজ শনিবার বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। 

পুশইন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষের মানবেতর জীবনযাপন

শুক্রবার দিনভর প্রখর রৌদ্র ও রাতভর ঝর বৃষ্টিতে তারা সেখানেই অবস্থান করেছেন। তারা কৃষি জমিতে পানির মধ্যে না খেয়ে দিনরাত পার করছেন। তবে বিজিবির পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হলেও বিএসএফএর পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। এদিকে পুশইন হওয়াদের দাবি, যেন দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুরাহা হয়। 

এ বিষয়ে বড়বাড়ি সীমান্ত গ্রামের ইউসুফ আলী খবরের কাগজকে জানান, ‘গতকাল পুশইনের ঘটনার পরপরই আমরা তাদের বাঁধা দিই। তবে বিএসএফ যে কাজটি করেছে এটি ঠিক করেনি। শিশু, নারী ও পুরুষরা অনেক কষ্ট করতেছে। চারপাশে অথৈ পানি, মাঝখানে একটি আইলের মধ্যে তারা কোনোরকম বসে দিনরাত পার করছে। আমরা আশা করব বিএসএফ তাদের নিয়ে যাবে।’

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ-ই নুরে আলম খবরের কাগজকে জানান, ‘বিএসএফ যে কাজটি করেছে এটি অমানবিক কাজ। আন্তর্জাতিক আইন রয়েছে, নিয়ম রয়েছে তাই বলে এভাবে বিএসএফ ১০ জন মানুষকে পুশইন করতে পারে না। গতকাল থেকে মানুষগুলো অনেক কষ্টে আছে। তবে পুশইন ঠেকাতে আমরা স্থানীয় মানুষদের নিয়ে তৎপর রয়েছি।’

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, 'বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্যরেখায় অবস্থান করেছে। অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

রনি মিয়াজী/থিও/

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:১৬ পিএম
দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসে। ট্রেনটি দেওয়ানগঞ্জ উপজেলার জিলবাংলা সুগার মিলের গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করে মনোয়ার হোসেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আসমাউল আসিফ/খাদিজ রুমি/

সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাবলু (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দুটি খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

ইমরান হোসেন/তামান্না রুপা/