ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুসকা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উচাখিলার চর-আলগী গ্রামে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) শিপনের মৃত্যুর ৪ দিন পর তার বাবা রমজান আলী বাদী হয়ে উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ঈদের পরদিন উচাখিলার বটতলা বালুর ঘাটে ফুসকা খাওয়া নিয়ে মরিচারচর গ্রামের সায়েম ও রবিন, চর আলগী গ্রামের মোনায়েম ও খোকনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মরিচারচর গ্রামের লোকজন চর-আলগী গ্রামে হামলা,লুটপাট, ভাংচুর চালায়। এসময় মরিচারচর গ্রামের শিপন (২০) আহত হয়ে মৃত্যু বরণ করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত শিপন হত্যা মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।
ওসি রবিউল আজম জানান, আসামীদের ধরতে জোর চেষ্টা চলছে।
ফয়সল আহমেদ/এসএন