ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলে হোসেন শেখের কোদালের কোপে মা ফুলজান বেগম (৬০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হাসান শেখ হাফিজার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, হোসেন শেখ (২৫) শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তিনি একাকী জীবনযাপন ও রান্না করে খেতেন।
ঘটনার সকালে হোসেন শেখের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছের চারা রোপন করতে যান। এ নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া হয়। এ ছাড়াও পারিবারিক কলহের জেরে মা-ছেলের মাঝে কথা-কাটাকাটির এক পর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে যান। তিনি কোনো মোবাইল ব্যবহার করেন না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনকেবি নয়ন/অমিয়/