ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের খসড়া অনুমোদন ইসলামী ব্যাংকের অধিকাংশ শাখায় কলমবিরতি হয়নি বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত বন্ধ শিল্প ও প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বজ্রপাতে চার জেলায় নিহত ১০ দিলারার রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশের জয় কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি ৫ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল তৃণমূলে বিদ্রোহের নেপথ্যে ‘ভাইপোবিরোধী’ হাওয়া বিশ্ব পরিবেশ দিবস আজ ৫ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ৫ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি শহরেই বেশি হামের প্রকোপ মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হামের উপসর্গে যমজ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারের অভিযোগে হাত-চোখ বেঁধে যুবককে নির্যাতন ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস: গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ দিল্লিতে দগ্ধ ৮ বাংলাদেশির ৩ জনের অবস্থা গুরুতর রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগে ওসি ক্লোজড চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভাবনা দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নান্দাইল, ১৪৪ ধারা জারি খলিলুর রহমান কীভাবে সামলাবেন দুই দায়িত্ব গাছ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর চট্টগ্রামে ৬০ কোটি টাকার স্ক্র্যাপ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, ফেরত পাঠানোর উদ্যোগ
Nagad desktop

জোর করে ব্যাংক মার্জার করলে সুফল পাওয়া যাবে না: ড. মোস্তফা কে মুজেরী

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম
জোর করে ব্যাংক মার্জার করলে সুফল পাওয়া যাবে না: ড. মোস্তফা কে মুজেরী
ড. মোস্তফা কে মুজেরী

জোর করে ব্যাংক মার্জার করে দিলে এর সুফল কখনোই পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী।

এ বিষয়ে তিনি খবরের কাগজকে বলেন, ‘একীভূতকরণ প্রক্রিয়া কেবল তখনই কার্যকর হতে পারে যখন প্রত্যেক অংশগ্রহণকারী ব্যাংক মনে করবে এটি তাদের জন্য লাভজনক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংক একরকম জোর করে ৫টি ব্যাংককে মার্জার করে দিচ্ছে। যেখানে সব ব্যাংক রাজি নয়। তাই জোর করে মার্জার করে দিলে এর সুফল কখনোই পাওয়া যাবে না।’

ড. মোস্তফা কে মুজেরী বলেন, ‘পাঁচটি বা ১০টি দুর্বল ব্যাংককে মার্জার করা হলেই যে একটা শক্তিশালী ব্যাংক হয়ে যাবে এরও কোনো ভিত্তি নেই। ব্যাংকগুলোর মূল যেসব সমস্যা আছে, সেগুলো দূর করার উদ্যোগ না নেওয়া হলে ৫০টি ব্যাংক একত্রিত করলেও কোনো লাভ হবে না। এর জন্য মূল সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘একসময়ের দুর্দশাগ্রস্ত ওরিয়েন্টাল ব্যাংক, বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংক নামে পরিচালিত হচ্ছে। সেই সময় থেকে এখন পর্যন্ত ব্যাংকটি সমস্যাগ্রস্ত ব্যাংক হিসেবেই পরিচালিত হয়ে আসছে, বর্তমানে যার প্রায় ৮০ শতাংশ ঋণই খেলাপি।’ 

সরকারি অর্থায়ন নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘সঠিক পরিকল্পনা না থাকলে এটি সরকারের অর্থের অপচয়ে পরিণত হতে পারে। তাই মার্জার প্রক্রিয়ায় সরকারি অর্থায়নকে বাস্তবসম্মত, পরিকল্পিত এবং অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ত সহযোগিতার ওপর নির্ভরশীল হওয়া উচিত।’

প্রসঙ্গত, পাঁচটি ব্যাংক একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। মার্জার প্রক্রিয়া এবং ব্যাংকগুলোকে অর্থায়নের নামে বাংলাদেশ ব্যাংক যে প্রক্রিয়া অনুসরণ করছে, তাতে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কেননা যে ৫টি ব্যাংককে মার্জার করার উদ্যোগ নেওয়া হয়েছে, তার চেয়েও অনেক খারাপ অবস্থায় রয়েছে অন্য বেশ কয়েকটি ব্যাংক। তাহলে কীসের ভিত্তিতে এই ব্যাংকগুলোকে ধরে বেঁধে জোর করে মার্জারের জন্য নির্বাচন করা হয়েছে, সেই বিষয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষণে দেখা গেছে, সরকার পরিবর্তনের পর কয়েকটি ব্যাংক নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে নানা ধরনের মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে এই ব্যাংকগুলো সম্পর্কে আমানতকারীদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমানতকারীরা এই ব্যাংকগুলো থেকে তাদের আমানত তুলে নিয়েছে। ফলে সংকটে পড়েছে ব্যাংকগুলো। তখন বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে সহায়তা দিয়েছে। কিন্তু এই টাকা কী হিসাবে দেওয়া হয়েছে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবস্থান পরিষ্কার করতে পারেনি।

বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূতকরণের প্রায় সব কাজ শেষ করা হয়েছে। অর্থের সংস্থানের জন্য শিগগির সরকারকে চিঠি দেবে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে একীভূতকরণের পুরো প্রক্রিয়া এবং অর্থায়নের কৌশল নিয়েও প্রস্তাব থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে যে পাঁচটি ব্যাংকের একীভূতকরণ চূড়ান্ত করা হয়েছে, এর মধ্যে রয়েছে- ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। 

এর মধ্যে একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে না গিয়ে আলাদাভাবে চালাতে চায় এক্সিম ব্যাংক। 

সম্প্রতি একীভূতকরণের আলোচনায় থাকা পাঁচটি ব্যাংকের মধ্যে চার ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইচ মনসুর। সেখানে এক্সিম ব্যাংককে ডাকা হয়নি। 

বৈঠক সূত্রে জানা গেছে, ব্যাংক একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ধাপ হিসেবে ধারাবাহিকভাবে এই বৈঠক করা হয়েছে। এর মাধ্যমে মূলত ব্যাংকগুলোকে একীভূত করতে কত টাকা প্রয়োজন হতে পারে ও পদক্ষেপগুলো কী কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূতকরণের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা লাগতে পারে। এর মধ্যে সরকারের কাছে ২০ হাজার কোটি টাকা অর্থায়নের প্রস্তাব দেওয়া হবে। বাকিটা বাংলাদেশ ব্যাংক এবং উন্নয়ন সহযোগী এবং দাতাসংস্থাদের কাছ থেকে পাওয়া যায় কি না সেই বিষয়ে আলোচনা চলছে।

কোনোকিছু চূড়ান্ত হওয়ার আগেই গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক মার্জারের ঘোষণা দেয়। এরপর গত জুনে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিকে নিয়ে এক বৈঠক থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ বার্তা দেওয়া হয়। তখন বলা হয়েছিল, জুলাই মাসেই এই প্রক্রিয়া কার্যকর হবে। আর এখন বলা হচ্ছে, অক্টোবরে প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

এই ঘোষণার দীর্ঘ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এরই মধ্যে এসব ব্যাংকের অনেক কর্মকর্তাকে ছাঁটাইও করা হয়েছে। আরও কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে এসব ব্যাংকের আমানতকারীদের মধ্যে আমানত তুলে নেওয়ার প্রবণতাও বাড়ছে। 

কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়েও আমানত ফেরত দিতে পারছে না। আর দু-একটি ব্যাংক বলছে, মার্জারের ঘোষণার পর থেকেই গ্রাহকের আমানত তোলার চাপ বাড়ছে। সেই চাপ সামলিয়ে এখন তারা নিয়মিত কাজ পরিচালনা করতেই চাপে পড়ছে।

> ব্যাংক মার্জারের সুফল পাওয়া নিয়ে সংশয়

অমিয়/

ইসলামী ব্যাংকের অধিকাংশ শাখায় কলমবিরতি হয়নি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:২৬ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:২৮ এএম
ইসলামী ব্যাংকের অধিকাংশ শাখায় কলমবিরতি হয়নি
ইনফোগ্রাফ

ইসলামী ব্যাংকে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে গতকাল বৃহস্পতিবার এক ঘণ্টা কলমবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংকের লেনদেনসহ সব ধরনের কার্যক্রম এক ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন আন্দোলনকারীরা।

তবে কিছু শাখায় কলমবিরতি পালিত হলেও অধিকাংশ শাখায় তা হয়নি বলে জানা গেছে। এদিকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন বলেন, ‘ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকটির ৪০০টি শাখা ও ২৬৫টি উপশাখা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় প্রায় ৬৫টি শাখা রয়েছে। আন্দোলনকারীদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর প্রায় ২৪টি শাখায় কলমবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলনকারীরা যেসব শাখার কথা বলেছে, তার অনেক শাখায় কলমবিরতি পালন হয়নি।

সেখানে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। খোঁজ নিয়ে এবং গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কোনো শাখায় ব্যাংকের সার্ভার ডাউন কিংবা ইন্টারনেট কাজ করছে না– এ ধরনের অসত্য কথা বলে এক ঘণ্টা সেবা দেননি কর্মকর্তারা। আবার কোনো কোনো শাখায় এ সময় তেমন কোনো গ্রাহক দেখা যায়নি। তবে এই সংখ্যাটি নিতান্ত কম। অধিকাংশ শাখায় সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল।

আন্দোলনকারীদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল লোকাল অফিস, বাসাবো শাখা, শাহজাহানপুর শাখা, পল্টন শাখা, রমনা শাখা, বংশাল শাখা, নবাবপুর শাখা, ইসলামপুর শাখা, সদরঘাট শাখা, কামরাঙ্গীরচর শাখা, যাত্রাবাড়ী শাখা, দনিয়া শাখা, ডেমরা স্টাফ কোয়ার্টার শাখা, দয়াগঞ্জ শাখা, চকবাজার শাখা, মৌলভীবাজার শাখা, পান্থপথ শাখা, ভিআইপি রোড শাখা, গেন্ডারিয়া শাখা, ওয়াইজঘাট শাখা, নিউমার্কেট-এলিফ্যান্ট রোড শাখা, বাংলামোটর শাখা, বিজয়নগর উপশাখা, শ্যামপুর উপশাখা, গোড়ান উপশাখা, কোনাপাড়া উপশাখা, হাতিরপুল উপশাখা, ডেমরা উপশাখা, মোহাম্মদবাগ উপশাখা, পোস্তগোলা উপশাখা, লোহারপুল উপশাখায় কলমবিরতিতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। এ সময় এসব শাখায় সাধারণ গ্রাহকদের উপস্থিতি দেখা যায়নি।

প্রধান কার্যালয়ের সামনে কলমবিরতি পালনের সময় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক জানান, ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহালসহ মোট ৭ দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রাহক ফোরামের পক্ষ থেকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কলমবিরতির আহ্বান জানানো হয়।

গ্রাহক ফোরামের দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেন। তিনি জানান, সাধারণ আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমকে প্রত্যাহার করে নিতে হবে। নতুবা বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মকর্তাদের কলমবিরতির কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

এদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষ থেকে কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গ্রাহক যদি সেবা না নিতে আসেন, তাহলে আমাদের পক্ষে তো তা দেওয়া সম্ভব না। আমাদের অফিসাররা সেবা দিতে প্রস্তুত। এখন কোন শাখায় কী হচ্ছে সেটা তো এখানে বসে জানা সম্ভব না। তবে আমরা খোঁজ রাখছি। ব্যাংকের নির্দেশনা ছাড়া যারা কলমবিরতিতে অংশগ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনকে কেন্দ্র করে যদি গ্রাহক সব টাকা তুলে নিয়ে যান তখন ব্যাংকের কী হবে–এমন প্রশ্নে এমডি বলেন, একটা ব্যাংক থেকে যদি গ্রাহক এক দিনে সব টাকা তুলে নিয়ে যান তাহলে ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। এটা কখনোই হয় না। আন্দোলনসহ নানা কারণে টাকা তোলার চাপ আছে। তবে সেটা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। যদিও সেটা অন্যান্য সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। 

কলমবিরতি পালনে চট্টগ্রামে তেমন সাড়া মেলেনি

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ব্যাংকের বিভিন্ন শাখায় এক ঘণ্টার কলমবিরতিতে তেমন সাড়া মেলেনি। কয়েকটি শাখায় সেবা দানের কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও বেশির ভাগ শাখায় কার্যক্রম ছিল স্বাভাবিক। চট্টগ্রামে ইসলামী ব্যাংকে ৫২টি শাখা, ৩৭টি উপশাখা এবং শতাধিক এজেন্ট ব্যাংকিং রয়েছে। এর মধ্যে ‎লোহাগাড়া, ‎বোয়ালখালী, ‎বহদ্দারহাট, ‎পাঁচলাইশ, ‎চকবাজার, ‎হালিশহর, ‎কর্ণফুলী, ‎জুবিলি রোড, ‎নন্দনকানন উপশাখা এবং ‎স্টেশন রোড শাখায় এক ঘণ্টা ব্যাংকিং সেবা ব্যাহত হয় বলে জানা গেছে।

জানতে চাইলে ইসলামী ব্যাংক নাজিরহাট শাখার ব্যবস্থাপক তানভীর হাসান খবরের কাগজকে জানান, এটা গ্রাহকদের আন্দোলন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন নয়। তারা কোনো ধরনের কলমবিরতি পালন করেননি।

সকাল ১০টার দিকে আগ্রাবাদ শাখায় দেখা গেছে, সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিছু লোক মানববন্ধন করেছেন। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ছিল। এদিকে, বোয়ালখালী শাখায় কলমবিরতির সময় গ্রাহকের উপচেপড়া ভিড় ছিল। তবে কিছু কর্মকর্তা সেসময় সেবা দান থেকে বিরত ছিলেন। পাঁচলাইশ শাখায় কলমবিরতি কিছুটা পালন হয়েছে।

লোহাগাড়া উপজেলা শাখায় কর্মকর্তারা গ্রাহকদের সার্ভার ডিস্টার্ব বলে এক ঘণ্টা সেবা দানে বিরত ছিলেন। গ্রাহকদের অভিযোগ, তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লোহাগাড়া শাখায় লেনদেন করতে পারেননি। তাদের ব্যাংক থেকে জানানো হয় সার্ভার ডাউন। অসত্য তথ্য দিয়ে সেবা না দেওয়ার বিষয়টি কিছুক্ষণ পর গ্রাহকরা বুঝে গেলে কেউ কেউ কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ান। তবে ততক্ষণে ঘণ্টা পেরিয়ে গেলে ফের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।

বন্ধ শিল্প ও প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:০৩ এএম
বন্ধ শিল্প ও প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা মূলধন সংকটে সক্ষমতা অনুযায়ী উৎপাদন ও সেবা দিতে পারছে না এমন শিল্প ও সেবা প্রতিষ্ঠান আবার সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (৫ জুন) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ নামে চালু হওয়া এ তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় কিন্তু আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে স্বল্পসুদে অর্থ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ তহবিলের মাধ্যমে দেশের শিল্প উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যবহার করে ২০ হাজার কোটি টাকার এ স্কিম পরিচালিত হবে। এ স্কিমের মেয়াদ হবে ৩ বছর। সব তফসিলি ব্যাংক এতে অংশ নিতে পারবে। তবে স্কিমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করতে হবে।

যারা পাবে ঋণ সুবিধা
সার্কুলারে বলা হয়েছে, স্কিমের আওতায় বৃহৎ শিল্প ও সেবা খাতের এমন প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে, যেগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে কিংবা কার্যকর মূলধনের সংকটে পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও সেবা দিতে পারছে না। বিশেষ করে রপ্তানিমুখী ও উচ্চ রপ্তানি সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো উদ্যোক্তা অধিগ্রহণ (টেকওভার) বা ভাড়া চুক্তির মাধ্যমে বন্ধ প্রতিষ্ঠান চালু করলে তাকেও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

তবে ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংককে প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা, উৎপাদন সক্ষমতা, মূলধনের প্রয়োজনীয়তা এবং ঋণ পরিশোধ সক্ষমতা যাচাই করতে হবে। ব্যবস্থাপনা ব্যর্থতা, প্রযুক্তিগত অদক্ষতা বা বিপণন সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেবল কার্যকর মূলধনের ঘাটতি পূরণের জন্য এই ঋণ দেওয়া যাবে না।

শিল্প বা সেবা প্রতিষ্ঠানের উৎপাদন ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা প্রমাণে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রত্যয়নপত্র থাকতে হবে। তবে প্রয়োজন হলে ব্যাংক নিজস্ব তদন্তের ভিত্তিতেও ঋণ অনুমোদন করতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি হিসেবে চিহ্নিত গ্রাহক, অর্থ পাচার, জালিয়াতি, ঋণ তছরুপ বা ঋণের অর্থ অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এ স্কিমের সুবিধা পাবে না।

বিদ্যমান ঋণ সমন্বয় নয়
সার্কুলারে বলা হয়েছে, স্কিমের অর্থ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুৎ, গ্যাস ও ইউটিলিটি বিল পরিশোধ, কাঁচামাল সংগ্রহ, রপ্তানি আদেশ বাস্তবায়ন এবং অন্যান্য উৎপাদন ব্যয়ে ব্যবহার করা যাবে। তবে এ অর্থ দিয়ে কোনো বিদ্যমান ঋণ সমন্বয় বা পরিশোধ করা যাবে না। এতে আরও বলা হয়েছে, শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে নগদ লেনদেন করা যাবে না। ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সরাসরি অর্থ পরিশোধ করতে হবে। এ জন্য প্রত্যেক শ্রমিকের জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বেতন-ভাতা বাবদ সর্বোচ্চ চার মাসের সমপরিমাণ অর্থ ব্যয় করা যাবে।

২০০ কোটি টাকার বেশি ঋণ নয়
প্রজ্ঞাপনে বলা হয়েছে, একক কোনো প্রতিষ্ঠান বা গ্রুপের অনুকূলে এ স্কিমের আওতায় ঋণের পরিমাণ ২০০ কোটি টাকার বেশি হবে না। প্রতিটি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। তবে তহবিলের প্রাপ্যতা ও গ্রাহকের সন্তোষজনক লেনদেনের ভিত্তিতে ঋণ নবায়নের সুযোগ থাকবে।
সুদহার

স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে ৪ শতাংশ হারে সুদ পরিশোধ করবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ বিতরণের প্রথম ৬ মাস সুদ পরিশোধে ছাড় থাকবে। এরপর থেকে সুদ আদায় ও পরিশোধ কার্যক্রম শুরু হবে।

আদায় ও তদারকি
নীতিমালায় আদায় ও তদারকির বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রাক-অর্থায়নের বিপরীতে গৃহীত অর্থের সুদ বা মুনাফা ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পরিশোধ করতে হবে। ঋণ আদায়, সমন্বয় বা মেয়াদ শেষ হওয়ার পর সর্বশেষ ত্রৈমাসিকের সুদসহ পুরো অর্থ ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে রক্ষিত চলতি হিসাব থেকে অর্থ সমন্বয় করা হবে। এ ক্ষেত্রে ব্যর্থতার সময়ের জন্য অতিরিক্ত ২ শতাংশ সুদ আরোপ করা হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, ঋণসংক্রান্ত সব ধরনের ঝুঁকি সংশ্লিষ্ট ব্যাংককেই বহন করতে হবে এবং গ্রাহক পর্যায়ে ঋণ আদায়ের সম্পূর্ণ দায়-দায়িত্বও ঋণ বিতরণকারী ব্যাংকের ওপর থাকবে। কোনো অবস্থাতেই গ্রাহকের ঋণ আদায়ের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পাওনা সম্পর্কিত করা যাবে না। গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বিদ্যমান নীতিমালা অনুযায়ী তা খেলাপি ও প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে।

ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সাপ্তাহিক ভিত্তিতে সুবিধাভোগী প্রতিষ্ঠানের প্রতিবেদন সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রতি ত্রৈমাসিকে কারখানা পরিদর্শন করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে। বাংলাদেশ ব্যাংকও যেকোনো সময় সরেজমিনে ঋণ কার্যক্রম যাচাই করতে পারবে। এ জন্য ঋণ মঞ্জুরের পূর্বশর্ত হিসেবে ঋণগ্রহীতার সম্মতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সব তথ্য ও কাগজপত্র পৃথকভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যান্য নির্দেশনার মধ্যে বলা হয়েছে, ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ মঞ্জুরি, বিতরণ, দলিল সম্পাদন, ঋণের ব্যবহার ও তদারকির বিষয় ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। ঝুঁকি কমাতে ব্যাংক প্রয়োজনে ওয়ার্কিং ক্যাপিটালের বিপরীতে জামানত নিতে পারবে। একই সঙ্গে একক গ্রাহক বা গোষ্ঠীর ক্ষেত্রে ঋণসীমাসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বিধান কার্যকর থাকবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, যোগ্য প্রতিষ্ঠানের অবলোপনকৃত ঋণ থাকলেও নির্দিষ্ট শর্তে পুনঃতফসিল বা নীতি-সহায়তার আওতায় নতুন সুবিধা দেওয়া যাবে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে গণ্য হবে না এবং হিসাব এসএমএ হিসেবে থাকবে। তবে টানা ছয়টি মাসিক বা দুটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ পুনরায় মন্দ ও ক্ষতিজনক হিসেবে শ্রেণীকরণ করা হবে।

অন্যদিকে ঋণের অপব্যবহার, মিথ্যা তথ্য প্রদান, জালিয়াতি, অনিয়ম বা খেলাপির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ঋণগ্রহীতার তথ্য সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো যাবে এবং আইনগত ব্যবস্থার পাশাপাশি অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে। কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই তহবিলের মাধ্যমে বন্ধ শিল্প-কারখানা ও সেবা প্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনে ফিরবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে।

দুর্নীতি ঠেকাতে বন্দরকে ডিজিটালাইজড করা হবে: অর্থমন্ত্রী

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
দুর্নীতি ঠেকাতে বন্দরকে ডিজিটালাইজড করা হবে: অর্থমন্ত্রী
ছবি: খবরের কাগজ

বন্দরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। তাই বন্দরকে ডিজিটালাইজড করা হবে বলে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বুধবার (৩ জুন) ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত প্রি-বাজেট রাউন্ড টেবিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির প্রধান কৌশলবিদ আশফাক জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভির গনি। রাজধানীর বনানীতে হোটেল সারিনায় গতকাল বুধবার রাতে এ রাউন্ড টেবিল অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘বন্দরে স্ক্যানিং মেশিন থাকার পরেও বলে নষ্ট হয়ে গেছে। বন্দরের স্ক্যানিং মেশিন কার্যকর করার জন্য এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। দেশে অনেক নীতি আছে। কিন্তু কার্যকর হয় না। কাস্টমসের বড় সমস্যা হলো নীতি তৈরি। আমরা সংস্কার করে জনগণের জন্য সেই নীতি তৈরি করতে যাচ্ছি। এ ব্যাপারে টাস্কফোর্স গঠন করা হবে। আমরা অলিগার্কদের মতো নই। আমরা নির্বাচিত সরকার গঠন করেছি। জনগণের সেবা করার জন্যই আমরা নির্বাচিত হয়েছি। সেভাবে সরকার কাজ করছে। ১১ মে বাজেট পেশ করা হবে। ব্যবসা করতে গেলে ১৯টা লাইসেন্স লাগে। তা পেতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত লাগে। তাই বিনিয়োগের জন্য এক জায়গা থেকে পারমিশন (লাইসেন্স) দেওয়া হবে। তা পেতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে। সম্পূর্ণ ডিজিটালাইজেশনে সেই ব্যবস্থা করা হবে।’ 

তিনি আরও বলেন, অর্থনীতি ঘুরছে শুধু শিল্পের দিকে। আমরা জিডিপি বলতে শুধু শিল্পকে বুঝি। কিন্তু আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসেছি। তাই আমরা বিভিন্ন দিকে গুরুত্ব দিচ্ছি। ১৩০ বিঘা জমি পাওয়া গেছে। থিয়েটার সিটি করা হবে। কামার, কুমার, তাঁতি সবাইকে বাজেটের আওতায় আনা হবে। তারা এতদিন বাজেটের বাইরে ছিল। অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে সব মানুষের কাছে যেতে হবে। তাই আমরা প্রত্যেক গোষ্ঠীকে বাজেটে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি।’ 

উন্নয়নকাজের ব্যাপারে তিনি বলেন, আগে প্রজেক্ট করা হয়েছে নিজের পকেট ভর্তির জন্য। এমন এমন প্রজেক্ট করা হয়েছে যেগুলো কোনো প্রয়োজন নাই। যেগুলো ৫০ থেকে ৭০ শতাংশ কাজ হয়েছে সেগুলো বাদ দিচ্ছে না। কিন্তু নতুন প্রকল্পের ক্ষেত্রে চারটা জিনিস দেখা হচ্ছে। সেগুলো পূরণ করা হলেই পাস হবে। তা না হলে ফেরত দেওয়া হবে।

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:১১ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হয়েছেন বহুজাতিক কোম্পানির ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান।

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আজ থেকেই তিনি বিএসইসিতে যোগ দেবেন।

এছাড়া কমিশনার পদে নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং নাফিজ-আল-তারিককে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

মাসুদ খান ৪৩ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করেছেন। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের আগে তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশে ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিভিন্ন পদে দেশে ও বিদেশে ২০ বছর কাজ করেছেন।

এ ছাড়া তিনি সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, তারা সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বিএসইসি থেকে পদত্যাগ করা কমিশনাররা হলেন, মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

নাঈম/

৪ জুন: কমল প্রায় সব মুদ্রার দাম

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৩০ পিএম
৪ জুন: কমল প্রায় সব মুদ্রার দাম
বৈদেশিক মুদ্রা। ছবি: সংগৃহীত

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এ ছাড়াও পড়াশোনা, চিকিৎসা, ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বিদেশি মুদ্রার সঙ্গে আমাদের দেশের মুদ্রা বিনিময় করতে হয়।

একটা বিষয় মনে রাখা প্রয়োজন, মুদ্রার বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা প্রতিদিন সর্বশেষ বিনিময় হার তুলে ধরছি। আরও বিস্তারিত জানতে স্থানীয় ব্যাংক বা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা বা তাদের ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।

মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা) বাড়ল/কমল
ইউএস ডলার     122.7500 (ব্যাংক নির্ধারিত) 122.75 --
ইউরো     142.32 142.37 - 0.45
ব্রিটেন পাউন্ড     164.68 164.73 - 0.6
অস্ট্রেলিয়ান ডলার     87.49 87.52 - 0.51
জাপানি ইয়েন 0.76 0.76 --
কানাডিয়ান ডলার 88.32 88.33 - 0.36
সুইস ক্রোনা 13.03 13.05 - 0.14
সিঙ্গাপুর ডলার 95.58 95.63 - 0.32
চায়না ইউয়ান     18.10 18.10 - 0.04
ইন্ডিয়ান রুপি     1.28 1.28 --
সৌদি রিয়াল 32.53 32.53 - 0.01
আরব আমিরাত দিরহাম 33.26 33.26 --

সূত্র: (বাংলাদেশ ব্যাংক)

মুদ্রা কেনাবেচার দর: ৪ জুন, ২০২৬

নাঈম/