বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১। একটি ফার্মের নিট মুনাফা ৫,০০০ টাকা হলে এবং করের হার ৪০% হলে, কর-পূর্ব মুনাফা কত টাকা হবে?
(ক) ৯,০০০ টাকা (খ) ৭,৯৪২ টাকা
(গ) ৮,৩৩৩ টাকা (ঘ) ১০,০০০ টাকা
(ঙ) ৮,৭০০ টাকা
উত্তর: (গ) ৮,৩৩৩ টাকা।
১২। কোনটি অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণ?
(ক) প্যাটেন্ট (খ) সুনাম
(গ) গ্রন্থস্বত্ব (ঘ) ট্রেডমার্ক
(ঙ) উপরোক্ত সবগুলো
উত্তর: (ঙ) উপরোক্ত সবগুলো।
১৩। কোনটি উদ্বৃত্তপত্রে দেখানো হয় না?
(ক) সম্ভাব্য দায় (খ) চলতি দায়
(গ) চলতি জমা (ঘ) বহির্দায়
(ঙ) চলতি সম্পদ
উত্তর: (ক) সম্ভাব্য দায়।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৫টি প্রশ্নোত্তর, ২৪তম পর্ব
১৪। আর্থিক বছর শেষে বকেয়া বেতনের সমন্বয় এন্ট্রি অসতর্কতার কারণে বাদ পড়ে যায়। এ ভুলের কারণে বাদ পড়ে যায়-
(ক) বছরের খরচ কম দেখানো হবে
(খ) বছরের নিট আয় বেশি দেখানো হবে
(গ) বছরের শেষে দায় কম দেখানো হবে
(ঘ) বছরের কর কম দেখানো হবে
(ঙ) বছরের কর বেশি দেখানো হবে
উত্তর: (ঙ) বছরের কর বেশি দেখানো হবে।
১৫। সম্পত্তি, দায় এবং মূলধনের সম্পর্ক প্রকাশ করা হয়-
(ক) দ্বৈতসত্তার মাধ্যমে
(খ) উদ্বৃত্তপত্রের মাধ্যমে
(গ) হিসাব সমীকরণের মাধ্যমে
(ঘ) ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে
(ঙ) উপরের কোনোটিই নয়
উত্তর: (গ) হিসাব সমীকরণের মাধ্যমে।
১৬। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়?
(ক) বাজার মূল্য
(খ) পূর্ণ প্রকাশ
(গ) সামঞ্জস্যতা
(ঘ) ঐতিহাসিক মূল্য
(ঙ) রক্ষণশীলতা
উত্তর: (ঘ) ঐতিহাসিক মূল্য।
১৭। ক্রয়মূল্যের ওপর ২৫% মুনাফা করলে বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত হবে?
(ক) ১৯.৫% (খ) ১৬%
(গ) ১৪.৫% (ঘ) ২০%
(ঙ) ১৩.৫%
উত্তর: (ঘ) ২০%।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর