তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কুবের মাঝি নদীতে মাছ ধরার জন্য যায়। সে লক্ষ করে নদীর পাশাপাশি দুটি বাঁক একসঙ্গে মিলিত হয়ে নদীটি সোজাপথে প্রবাহিত হচ্ছে এবং বিচ্ছিন্ন জলরাশিটি নতুন ভূমিরূপ সৃষ্টি করছে।
৩৬। উদ্দীপকের ভূমিরূপটি কোন ধরনের?
ক) নদীর সঞ্চয়জাত খ) নদীর ক্ষয়জাত
গ) পলল গঠিত ঘ) পার্শ্ব ক্ষয়জাত
৩৭। উদ্দীপকের উল্লেখিত ভূমিরূপটি গঠনের কারণ-
i. নদীতে তীব্র বাঁক
ii. নদীর বোঝা বহন করার ক্ষমতা বৃদ্ধি
iii. নদীর নিম্নগতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৮। বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় ব-দ্বীপ দেখা যায়?
ক) দক্ষিণ-পূর্বাংশে খ) উত্তর-পশ্চিমাংশে
গ) দক্ষিণ-পশ্চিমাংশে ঘ) উত্তর-পূর্বাংশে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। নানা ধরনের বাহ্যিক ও প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে দীর্ঘ সময়ের ব্যবধানে ব্যাপক পরিবর্তন হয়। ভূপৃষ্ঠের ওপর পতিত পানি প্রবাহিত হওয়ার সময় যান্ত্রিক ও রাসায়নিক উপায়ে ভূপৃষ্ঠকে ব্যাপকভাবে ক্ষয় করে।
৩৯। উদ্দীপকে ধীর পরিবর্তনকারী কোন নিয়ামকটি তুলে ধরা হয়েছে?
ক) বায়ু খ) বৃষ্টি
গ) নদী ঘ) সমুদ্র
৪০। উদ্দীপকের নিয়ামকটি ছাড়া ধীর পরিবর্তনকারী অন্য নিয়ামকগুলো হলো-
i. নদী
ii. সমুদ্র
iii. হিমবাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪১। রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত?
ক) ১৬ খ) ১৪
গ) ১২ ঘ) ১০
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২০১৩ সালের ১৬ মে পটুয়াখালী জেলার খেপুপাড়ায় মহাসেন আঘাত হানার মাধ্যমে উপকূল অতিক্রম করে। এরপর তা ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে মেঘনা মোহনা দিয়ে স্থলভাগ অতিক্রম করে।
৪২। উদ্দীপকের দুর্যোগটি কোন ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ?
ক) টর্নেডো খ) কালবৈশাখী
গ) ঘূর্ণিঝড় ঘ) টাইফুন
৪৩। উক্ত মহাসেনের প্রভাব উপকূলীয় অঞ্চলে দেখা যায়-
i. প্রাণহানি
ii. অবকাঠামো বিনষ্ট হয়
iii. লবণাক্ত পানির প্রবেশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৪। কার্বনেশন প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক?
ক) CaSO4+H2O=2Ca2SO4.2H2O
খ) CaSO3+H2O=CaHCO3
গ) CO2+H2O=H2CO3
ঘ) H2O=H++OH+
৪৫। নদীর গতিপথের নিম্নগতিতে দেখা যায়-
ক) জলপ্রপাত খ) ব-দ্বীপ
গ) র্যাপিড ঘ) কাসকেইড
নিচের চিত্রের আলোকে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৪৬। চিত্র দুটি নদীর কোন অবস্থায় দেখা যায়?
ক) পার্বত্য খ) সমভূমি
গ) শেষ ঘ) মধ্য
৪৭। A ও B নম্বর চিত্রের ভূমিরূপ গঠিত হয় নদীর-
i. ক্ষয়কার্যের ফলে
ii. পার্বত্য অবস্থায়
iii. সঞ্চয়কার্যের ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৩৬. ক, ৩৭. গ, ৩৮. গ, ৩৯. খ, ৪০. ঘ, ৪১. ঘ, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. গ, ৪৫. খ, ৪৬. ক, ৪৭. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর