কবিতা : বঙ্গভূমির প্রতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?
(ক) সাগরদাঁড়িতে (খ) বিলেতে
(গ) কলকাতায় (ঘ) যশোরে
১৭। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর সাল ও তারিখ কোনটি?
(ক) ১৮২৪ সালের ২৫ জানুয়ারি
(খ) ১৮২৪ সালের ২৯ জুন
(গ) ১৮৭৩ সালের ২৯ জুন
(ঘ) ১৮৭৩ সালের ২৫ জানুয়ারি
১৮। ‘মক্ষিকার’ সমার্থক শব্দ কোনটি?
(ক) মৌমাছি (খ) মাছি
(গ) বোলতা (ঘ) ফড়িং
আরো পড়ুন : বঙ্গভূমির প্রতি কবিতার ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৯। নরকুলে ধন্য কে?
(ক) ক্ষমতাবান ব্যক্তি (খ) দীর্ঘজীবী মানুষ
(গ) যিনি কীর্তিমান (ঘ) মন্দিরের সবক
নিচের কবিতাংশ পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ক. ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
খ. রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
২০। কবিতাংশ দুটিতে প্রকাশিত হয়েছে-
i. দৃঢ় বিশ্বাস ii. সুচিন্তিত সিদ্ধান্ত
iii. গভীর আকুলতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। কবিতাংশ দুটিতে সম্বোধিত ‘মা’ কে?
(ক) কবির মা (খ) জননী জন্মভূমি
(গ) কোনো এক মা (ঘ) সব মা
উত্তর: ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. গ, ২১. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর