মডেল টেস্ট-৩-এর বাকি অংশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
(২৫ জুন প্রকাশের পর)
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পণ্য কেনা ৪,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ৩০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৩,০০,০০০ টাকা ও মোট লাভ ২,০০,০০০ টাকা।
১৬। বিক্রির পরিমাণ কত?
ক) ৫,০০,০০০ টাকা খ) ৫,৩০,০০০ টাকা
গ) ৬,০০,০০০ টাকা ঘ) ৭,০০,০০০ টাকা
১৭। সমাপনী মজুত পণ্যের মূল্য কত?
ক) ৭০,০০০ টাকা
খ) ১,০০,০০০ টাকা
গ) ১,৩০,০০০ টাকা
ঘ) ১,৭০,০০০ টাকা
১৮। নিচের কোনটি মূলধনজাতীয় আয়?
ক) জমি বিক্রি খ) পণ্য বিক্রি
গ) সেবা আয় ঘ) কমিশন আয়
১৯। রেওয়ামিল নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে?
ক) জাবেদা ও নগদান বই
খ) খতিয়ান ও আর্থিক বিবরণী
গ) জাবেদা ও খতিয়ান
ঘ) সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলা
২০। প্রদেয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
ক) সম্পদ হ্রাস ও স্বত্বাধিকারী হ্রাস
খ) স্বত্বাধিকারী বৃদ্ধি ও দায় হ্রাস
গ) স্বত্বাধিকারী হ্রাস ও দায় হ্রাস
ঘ) সম্পদ হ্রাস ও দায় হ্রাস
২১। মালিকের ব্যক্তিগত অর্থের মাধ্যমে কারবারের জন্য পণ্য কিনলে, সঠিক জাবেদা হবে কোনটি?
ক) কেনা হিসাব ডেবিট ও মূলধন ক্রেডিট
খ) কেনা হিসাব ডেবিট ও প্রদেয় হিসাব ক্রেডিট
গ) কেনা হিসাব ডেবিট ও নগদান ক্রেডিট
ঘ) মূলধন ডেবিট ও কেনা ক্রেডিট
২২। নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা থেকে জানা যায়-
i. মোট নগদ প্রাপ্তি ii. মোট নগদ প্রদান
iii. মোট প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। নিচের কোনটি বিক্রীত পণ্যের ব্যয়ের অংশ?
ক) আন্তঃপরিবহন খ) অফিস ভাড়া
গ) বেতন ও মজুরি ঘ) বহিঃপরিবহন
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৩-এর ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৪। কার্যপত্র থেকে জানা যায় না কোনটি?
ক) নিট লাভ খ) মোট লাভ
গ) মোট সম্পদ ঘ) মোট দায়
২৫। আট কলাম কার্যপত্রে নিচের কোনটি থাকে না?
ক) রেওয়ামিল খ) সমন্বয়
গ) সমন্বিত রেওয়ামিল ঘ) আয় বিবরণী
২৬। হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক?
ক) জাবেদা খ) খতিয়ান
গ) রেওয়ামিল ঘ) কার্যপত্র
২৭। কোন স্থায়ী সম্পদের ওপর অবচয় ধার্য করা হয় না?
ক) ভূমি খ) দালানকোঠা
গ) আসবাবপত্র ঘ) যন্ত্রপাতি
২৮। অগ্রিম খরচ সমন্বয়করণ বাদ পড়লে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?
ক) আয় হ্রাস ও সম্পদ বৃদ্ধি পায়
খ) আয় হ্রাস ও সম্পদ হ্রাস পায়
গ) আয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়
ঘ) আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস পায়
২৯। একটি মেশিনের কেনা মূল্য ৪,০০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর ধরে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক ৩৫,০০০ টাকা অবচয় ধার্য করলে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য কত?
ক) ৩৫,০০০ টাকা
খ) ৩৬,৫০০ টাকা
গ) ৪০,০০০ টাকা
ঘ) ৫০,০০০ টাকা
৩০। ম্যানেজার নিট মুনাফার ১০% হারে কমিশন পায়। ম্যানেজারের কমিশনসহ নিট মুনাফা ৪৪,০০০ টাকা হলে কমিশনের পরিমাণ কত?
ক) ৪,০০০ টাকা খ) ৪,৪০০ টাকা
গ) ৩৯,৬০০ টাকা ঘ) ৪০,০০০ টাকা
উত্তর: ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. ঘ, ২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. খ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর