মডেল টেস্ট-৫-এর বাকি অংশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। সম্পত্তি বিক্রি করে বিক্রয় হিসাব ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল হয়?
ক) পরিপূরক ভুল খ) নীতিগত ভুল
গ) বাদ পড়ার ভুল ঘ) লেখার ভুল
১৩। রেওয়ামিলে নিচের কোনটি যাবে না?
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত
iii. সমাপনী মজুত পণ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। বঙ্গজ লিমিটেড ২০২৪ সালে ৮ বছরের জন্য ১,২০,০০০ টাকা বিনিয়োগ করে। বিনিয়োগের সুদের হার ১০%। ৩১ ডিসেম্বর বকেয়া সুদ বাবদ ৫,০০০ টাকা সমন্বয় দাখিলা দেওয়া হয়। সারা বছর কোনো সুদ প্রাপ্তি ছিল না। কোন তারিখে বিনিয়োগ করা হয়?
ক) ১ আগস্ট খ) ১ সেপ্টেম্বর
গ) ১ অক্টোবর ঘ) ১ নভেম্বর
১৫। হিসাবকাল শেষে কোনো হিসাবকে হালনাগাদ করার জন্য কোন ধরনের জাবেদা দাখিলা দিতে হয়?
ক) সাধারণ জাবেদা খ) সমন্বয় জাবেদা
গ) সমাপনী জাবেদা ঘ) বিপরীত জাবেদা
১৬। অগ্রিম আয় সমন্বয় করলে-
ক) আয় ও সম্পত্তি বৃদ্ধি পায়
খ) দায় হ্রাস ও আয় বৃদ্ধি পায়
গ) আয় ও সম্পত্তি হ্রাস পায়
ঘ) ব্যয় ও দায় বৃদ্ধি পায়
১৭। পুস্তক মূল্য = ?
ক) কেনা মূল্য + মুনাফা
খ) কেনা মূল্য - পুঞ্জীভূত অবচয়
গ) কেনা মূল্য - ভগ্নাবশেষ মূল্য
ঘ) কেনা মূল্য + সংস্থাপন ব্যয়
১৮। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i. সম্পত্তির কেনার মূল্য
ii. সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য
iii. আনুমানিক আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জাকির ট্রেডার্সের ব্যবসাপ্রতিষ্ঠানের যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করা হয়। ৫০,০০০ টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় ১৫,০০০ টাকা।
১৯। যন্ত্রপাতির কেনার মূল্য কত টাকা?
ক) ১৫,০০০ টাকা খ) ৩৫,০০০ টাকা
গ) ৫০,০০০ টাকা ঘ) ৬৫,০০০ টাকা
২০। যন্ত্রপাতির বর্তমান বিক্রি মূল্য ৪৫,০০০ টাকা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
ক) ৫,০০০ টাকা লাভ হবে
খ) ৫,০০০ টাকা ক্ষতি হবে
গ) ৩০,০০০ টাকা লাভ হবে
ঘ) ৩০,০০০ টাকা ক্ষতি হবে
২১। বিক্রীত পণ্যের ব্যয় ১,০০,০০০ টাকা এবং বিক্রির ওপর মুনাফার হার ২০% হলে বিক্রির পরিমাণ কত টাকা?
ক) ১,০০,০০০ টাকা
খ) ১,১৬,৬৬৭ টাকা
গ) ১,২০,০০০ টাকা
ঘ) ১,২৫,০০০ টাকা
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৫-এর ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২২। ব্যবসার পরিচালনা ব্যয় হলো-
i. পণ্য কেনা
ii. বিজ্ঞাপন খরচ
iii. ঋণের সুদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। বিক্রয়কারীর কাছ থেকে ভ্যাট কোন ধরনের হিসাব?
ক) আয় হিসাব খ) দায় হিসাব
গ) সম্পদ হিসাব ঘ) খরচ হিসাব
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ ছিল ৫০,০০০ টাকা। চলতি বছরে নিট কেনার পরিমাণ ১,২৫,০০০ টাকা এবং সমাপনী মজুত পণ্যের কেনার মূল্য ১৫,০০০ টাকা।
২৪। সমন্বিত কেনার পরিমাণ কত টাকা?
ক) ৯০,০০০ টাকা
খ) ১,১০,০০০ টাকা
গ) ১,৪০,০০০ টাকা
ঘ) ১,৬০,০০০ টাকা
২৫। সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য ১২,০০০ টাকা হলে মোট লাভের ওপর কী প্রভাব পড়বে?
ক) ৩,০০০ টাকা হ্রাস পাবে
খ) ৩,০০০ টাকা বৃদ্ধি পাবে
গ) ১২,০০০ টাকা হ্রাস পাবে
ঘ) ১২,০০০ টাকা বৃদ্ধি পাবে
২৬। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তিস্থল কোথায়?
ক) আমেরিকায় খ) ভারতে
গ) ইতালিতে ঘ) ইংল্যান্ডে
২৭। একটি দায় হ্রাস পেলে-
i. অন্য দায় বৃদ্ধি পায়
ii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
iii. সম্পত্তি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। নিচের কোনটি ব্যবসার মূলধনের হ্রাস ঘটায়?
ক) আয় খ) উত্তোলনের সুদ
গ) ব্যয় ঘ) বিনিয়োগের সুদ
২৯। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন করলে হিসাব সমীকরণে-
i. সম্পদ হ্রাস পাবে
ii. মালিকানাস্বত্ব হ্রাস পাবে
iii. দায় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। চালান কে প্রস্তুত করে?
ক) দেনাদার খ) পাওনাদার
গ) ক্রেতা ঘ) বিক্রেতা
উত্তর: ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬.খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ, ২১. ঘ, ২২. ক, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ক, ৩০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর