পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
(গত ১৭ জুলাই প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ডা. আরিফ বাংলাদেশের উত্তর অঞ্চলে গিয়ে এমন কিছু রোগাক্রান্ত মানুষ লক্ষ করলেন, যাদের গলা ফুলে আছে।
১৬। ওপরের উদ্দীপকে উল্লেখিত রোগটি-
i. সোডিয়ামের অভাবে হয়
ii. পার্বত্য অঞ্চলে দেখা যায়
iii. এটি থাইরয়েড গ্রন্থির রোগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। রাতকানা প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে-
i. গাজর
ii. পাকা আম
iii. মলামাছ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। খাসির মাংস থেকে প্রাপ্ত ৫০ গ্রাম চর্বিতে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
(ক) ২০০ কিলোক্যালরি (খ) ৩৫০ কিলোক্যালরি
(গ) ৪৫০ কিলোক্যালরি (ঘ) ৫০০ কিলোক্যালরি
১৯। ১৬৮ সেমি. উচ্চতা এবং ৬৬ কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই কত?
(ক) ২৩.০৪ (খ) ২৩.৪০
(গ) ২৫.৯২ (ঘ) ৩৯.২৯
নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ফাহাদের দৈহিক ওজন ৬০ কেজি এবং উচ্চতা ১৫০ সেন্টিমিটার।
২০। ফাহাদের বিএমআই মান কত?
(ক) ২২.৫০ (খ) ২৪.৫৭
(গ) ২৫.৬০ (ঘ) ২৬.৬৭
আরো পড়ুন : খাদ্য, পুষ্টি এবং পরিপাক অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
২১। ফাহাদের প্রয়োজন-
i. বেশি আমিষ গ্রহণ করা
ii. ব্যায়াম করা
iii. ওজন কমানো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ইরিনার দেহের ওজন ৬০ কেজি এবং উচ্চতা ১৩০ সেমি.।
২২। ইরিনাম বিএমআই কত?
(ক) ৩৪.৫০ (খ) ৩৫.৫০
(গ) ৩৬.৫০ (ঘ) ৩৭.৫০
২৩। ইরিনার জন্য প্রযোজ্য হবে-
i. পরিমিত খাদ্য গ্রহণ করা
ii. ডাক্তারের পরামর্শ গ্রহণ করা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। মানুষের কতটি পেষণ দাঁত থাকে?
(ক) ২টি (খ) ৪টি (গ) ৬টি (ঘ) ৮টি
উত্তর: ১৬. গ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. ঘ, ২১. গ, ২২. খ, ২৩. গ, ২৪. ঘ।
লেখক : হকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর