দশম অধ্যায় : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)
(গত ২৭ জুলাই প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে-
i. সামাজিক সূচক বিবেচনায়
ii. অর্থনৈতিক বিবেচনায়
iii. রাজনৈতিক বিবেচনায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হলো-
i. অর্থনৈতিক বিবেচনা
ii. পরিবেশ সংরক্ষণ
iii. সমাজ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সবুজ মিয়া রাস্তার দুই পাশে অনেকগুলো গাছ লাগিয়েছিলেন। গাছগুলো বড় হয়ে পথচারীদের যেমন ছায়া দিচ্ছে, তেমনি চারপাশে শীতল আবহাওয়া বজায় রাখতে ভূমিকা রাখছে।
২৪। ওপরের উদ্দীপকটি টেকসই উন্নয়নের কোন ক্ষেত্রকে বুঝিয়েছে?
ক) পরিবেশ সংরক্ষণ খ) পরিবেশের ভাবনা
গ) সমাজ উন্নয়ন ঘ) অর্থনীতির উন্নয়ন
২৫। ওপরের উদ্দীপকের সবুজ মিয়ার মতো ব্যক্তিরাই টেকসই উন্নয়নে অবদান রাখতে পারেন-
i. এলাকার উন্নয়ন করে
ii. নিজ দায়িত্ব পালন করে
iii. উন্নয়নে অংশীদার হয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬। বাংলাদেশ কীসের নিরিখে এগিয়ে যাচ্ছে?
ক) সামাজিক সূচক খ) দারিদ্র্য ও মাতৃমৃত্যু
গ) আবিষ্কার সূচক ঘ) পরিবেশ সূচক
আরো পড়ুন : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
২৭। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ কী অর্জন করছে?
ক) আর্থসামাজিক সক্ষমতা খ) এমডিজি সূচক
গ) গণতান্ত্রিক সহনশীলতা ঘ) বৈশ্বিক স্বীকৃতি
২৮। এসডিজি অর্জিত হলে কীসের ভিত্তিতে ভারসাম্য সৃষ্টি হবে?
ক) আয় ও ব্যয় খ) বেকারত্ব
গ) আয় ও ভোগ ঘ) আয় ও সঞ্চয়
২৯। বর্তমান পৃথিবীতে উন্নয়নের ধরন কেমন?
ক) ভারসাম্যহীন খ) সামঞ্জস্যপূর্ণ
গ) সুশৃঙ্খল ঘ) ভারসাম্যপূর্ণ
৩০। ঢাকায় অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. বস্তি সমস্যা
ii. অতিরিক্ত জনসংখ্যা
iii. নাশকতার আশঙ্কা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২২. ক, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ক, ২৭. ক, ২৮. গ, ২৯. ক, ৩০. ঘ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর