দশম অধ্যায় : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
(গত ২৪ জুলাই প্রকাশের পর)
১১। কোন সংস্থা এসডিজি নির্ধারণ করেছে?
ক) কমনওয়েলথ খ) সার্ক
গ) জাতিসংঘ ঘ) ওআইসি
১২। পারস্পরিক অংশীদারত্বের সূচনা করে কোনটি?
ক) জাতীয় সহায়তা
খ) আন্তর্জাতিক সহায়তা
গ) রাষ্ট্রীয় সহায়তা
ঘ) জাতীয় ও আন্তর্জাতিক সহায়তা
১৩। কোন পরিবর্তনের প্রভাব বিশ্বকে শঙ্কিত করে তুলেছে?
ক) সামাজিক সূচক খ) জন্মহার
গ) জলবায়ু পরিবর্তন ঘ) তাপমাত্রা বৃদ্ধি
১৪। এসডিজি অর্জনে অন্যতম বাধা কোনটি?
ক) অবকাঠামোগত দুর্বলতা খ) প্রাকৃতিক দুর্যোগ
গ) অপরিকল্পিত উন্নয়ন ঘ) সম্পদের অসম বণ্টন
১৫। পারস্পরিক অংশীদারত্বের সূচনা করে-
i. আন্তর্জাতিক সহযোগিতা
ii. আঞ্চলিক সম্পর্ক
iii. জাতীয় সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। টেকসই উন্নয়নের পথে বাধা-
i. দারিদ্র্য
ii. বৈষম্য
iii. সম্পদের অসম বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নিসর্গ সাহেব আগে ঢাকা শহরে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে বসে থাকতেন। কিন্তু ফ্লাইওভার নির্মিত হওয়ায় খুব সহজেই তিনি এখন অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন।
১৭। নিসর্গ সাহেবকে কী বলা যায়?
ক) সুনাগরিক খ) সুধীজন
গ) অংশীজন ঘ) অংশীদার
১৮। ওপরের উদ্দীপকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিসর্গ সাহেব অংশগ্রহণ করতে পারেন-
i. সুবিধা ভোগের মাধ্যমে
ii. কর্তব্য পালনের মাধ্যমে
iii. দায়িত্ব পালনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোনটি ঘটছে?
ক) ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে
খ) জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে
গ) ফসল বৃদ্ধি পাচ্ছে
ঘ) প্রাণিকুলের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে
২০। নিচের কোনটি অর্জনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে?
ক) এসডিজি খ) এমডিজি
গ) ভিশন-২০২১ ঘ) ভিশন-২০৪১
২১। কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন করলে-
i. জাতীয়ভাবে টেকসই হবে না
ii. বৈশ্বিকভাবে টেকসই হবে না
iii. ফলপ্রসূ হবে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. খ, ২১. ঘ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর