প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ১৭ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। সাধারণ অর্থে অর্থায়ন বলতে নিচের কোনটিকে বোঝানো হয়?
ক) অর্থ সংগ্রহ করা খ) ব্যবহার করা
গ) জমা করা ঘ) বিনিয়োগ করা
২২। নিচের কোনটি উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয়?
ক) পোর্টফোলিও বৈচিত্রায়ন
খ) তারল্য নীতি
গ) লভ্যাংশ নীতি
ঘ) ক্ষতিপূরণ নীতি
২৩। সংরক্ষিত তহবিল থেকে যে অর্থায়ন করা হয় তা হলো-
ক) অভ্যন্তরীণ অর্থায়ন
খ) বাহ্যিক অর্থায়ন
গ) ব্যবসায় অর্থায়ন
ঘ) ব্যক্তিগত অর্থায়ন
২৪। ব্যক্তিগত অর্থায়ন হলো-
ক) বেসরকারি অর্থায়ন
খ) বাহ্যিক অর্থায়ন
গ) সরকারি অর্থায়ন
ঘ) সামাজিক অর্থায়ন
২৫। কোন নীতির মাধ্যমে একটি প্রকল্পের সাফল্য অন্য প্রকল্পের ব্যর্থতার সঙ্গে সমন্বয় করা যায়?
ক) ঝুঁকি ও মুনাফা
খ) তারল্য ও মুনাফা
গ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
ঘ) অর্থের সময়মূল্য
২৬। ব্যয় বুঝে আয় করা হয় কোন অর্থায়নে?
ক) ব্যবসায় অর্থায়নে
খ) পারিবারিক অর্থায়নে
গ) আন্তর্জাতিক অর্থায়নে
ঘ) সরকারি অর্থায়নে
২৭। একটি ফার্মের মূল উদ্দেশ্য কী?
ক) মুনাফা সর্বাধিকরণ
খ) সামাজিক কল্যাণ
গ) সম্পদ সর্বোচ্চকরণ
ঘ) দারিদ্র্য বিমোচন
২৮। শেয়ারমালিকদের দেওয়া মুনাফার অংশ নিচের কোনটি?
ক) লভ্যাংশ খ) নিট আয়
গ) অবণ্টিত মুনাফা ঘ) সঞ্চিতি তহবিল
২৯। নিচের কোনটি অর্থায়নের নীতি?
ক) চলতি সম্পদ ব্যবস্থাপনা
খ) মূলধন বাজেটিং সিদ্ধান্ত
গ) তহবিল সংগ্রহ ও বণ্টন
ঘ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
৩০। সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝায়-
ক) শেয়ারপ্রতি আয় বৃদ্ধি
খ) শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি
গ) পরিচালন আয় বৃদ্ধি
ঘ) বিক্রি বৃদ্ধি
৩১। সরকারের ইস্যু করা বন্ডকে কী বলা হয়?
ক) করপোরেট বন্ড খ) মিউনিসিপাল বন্ড
গ) ট্রেজারি বন্ড ঘ) বৈদেশিক বন্ড
৩২। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে তহবিল সংগ্রহের উৎস কোনটি?
ক) আয়কর খ) ঋণপত্র
গ) সংযোজন কর ঘ) আমদানি শুল্ক
৩৩। যে কার্যক্রমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পায় তাকে কী বলে?
ক) মুনাফা সর্বোচ্চকরণ
খ) সম্পদ সর্বোচ্চকরণ
গ) ঝুঁকি হ্রাসকরণ
ঘ) ব্যয় সংকোচন
৩৪। একাধিক বিকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে নিচের কোন নীতি বিবেচনা করা অধিক যুক্তিযুক্ত?
ক) সম্পদ সর্বোচ্চকরণ
খ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
গ) ঝুঁকি ও মুনাফা
ঘ) তারল্য ও মুনাফা
৩৫। ঝুঁকির সঙ্গে মুনাফার সম্পর্ক কেমন?
ক) নিরপেক্ষ খ) সমান্তরাল
গ) ঋণাত্মক ঘ) ধনাত্মক
৩৬। সরকারি অর্থায়নের উদ্দেশ্য কোনটি?
ক) মুনাফা সর্বোচ্চকরণ
খ) সম্পদ সর্বোচ্চকরণ
গ) জনকল্যাণ
ঘ) বাণিজ্য সম্প্রসারণ
৩৭। আর্থিক কার্যাবলির উপাদান কোনটি?
ক) সাধারণ শেয়ার ইস্যু খ) দালান কেনা
গ) প্রাপ্য বিল বৃদ্ধি ঘ) অবচয় খরচ
৩৮। অর্থায়নের প্রথম কাজ কোনটি?
ক) তহবিল সংগ্রহ
খ) তহবিল বণ্টন
গ) মূলধন বাজেটিং
ঘ) স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা
উত্তর: ২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ, ৩১. গ, ৩২. খ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ঘ, ৩৬. গ, ৩৭. ক, ৩৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর